গোপাল সাহার পিতার মৃত্যুতে মহানগর পূজা উদযাপন পরিষদের শোক
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সাহার পিতা জিতেন্দ্র নাথ সাহা (৯০) বার্ধক্যজনিত কারণে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার আনুমানিক সকাল ৯টায় মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তিনি ৪ পুত্র, ৩ কন্যা নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। একই দিনে অপরাহ্নে রূপসা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার সভাপতি শ্যামল হালদার, সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কু-ু, সহ-সভাপতি অধ্যক্ষ মাধব চন্দ্র রায়, অরবিন্দু সাহা, প্রকৌশলী পরিমল দাস, রজত কান্তি দাস, এ্যাড. অলোকানন্দা দাস, কোষাধ্যক্ষ রতন কুমার নাথ, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ, খুলনা মহানগর সভাপতি বিশ্বজিৎ দে মিঠু, মহানগরের আওতাধীন সকল থানা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ যথাক্রমেÑবিকাশ কুমার সাহা, বিপ্লব সাহা লব, বিপ্লব মিত্র, রামচন্দ্র পোদ্দার, দীপক দত্ত, তিলক গোস্বামী, প্রকাশ চন্দ্র অধিকারী, দুলাল সরকার, সুভাষ দত্ত, আশিষ কবিরাজ, দেবদাস ম-ল দেবু, মনোজ কান্তি রায়, রঞ্জন রায়, ডাঃ শেখর চন্দ্র পাল, দিলীপ সাহা, স্বপন সাহা, তপন সাহা, গৌরাঙ্গ সাহা, বাবলু বিশ্বাস, বিদ্যুৎ দাস, শিবু রায়, প্রসীত সাহা, উজ্জ্বল ব্যানার্জী, শিবু ভক্ত, অঞ্জন দে, দেবী ঘোষ, নিরঞ্জন চৌধুরী, মিতা বাগচি, সুরেশ চক্রবর্ত্তী, বাবু শীল, ভবেশ সাহা, উজ্জ্বল রায়, মহাদেব সাহা, মাণিক শীল, রবীন দাস, রূপম দে, বিধান রায় প্রমুখ।
চাচার মাথাগোঁজার ঠাঁই ভেঙে দিল ভাইপোরা
মণিরামপুর (যশোর) প্রতিনিধি :
জমি নিয়ে বিরোধের জেরে যশোরের মণিরামপুরে আপন চাচার বসতঘর ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে ভাইপোদের বিরুদ্ধে। সোমবার (২৮ ডিসেম্বর) সকালে উপজেলার গালদা গ্রামে ঘটনাটি ঘটে। স্থানীয়রা ঘটনার নিরব সাক্ষী হলেও তোপেরমূখে কেউ প্রতিবাদ করতে পারেননি। ঘটনার প্রতিকার চেয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী জালাল উদ্দিন। তিনি গালদা গ্রামের মকবুল আহমদের ছেলে।
ক্ষতিগ্রস্ত জালাল উদ্দিনসহ স্থানীয়রা জানান, নিজেদের শরিকানা একটি জমি বিক্রি করে তারা সব ভাই মিলে বাড়ির পুকুর ভরাটের সিদ্ধান্ত নিয়ে কাজ চালাতে থাকেন। বড়ভাই নূর আলম চৌধুরী বেঁচে না থাকায় তার ছেলেরা মাটি ভরাটের কাজে সম্মতি দেন। জমি বিক্রির সাড়ে তিন লাখ টাকা জালাল উদ্দিনের কাছে ছিল। রোববার (২৭ ডিসেম্বর) মাটি ভরাটের কাজ বন্ধ থাকায় ক্ষিপ্ত হয়ে তার বড় ভাইয়ের তিন ছেলে ইমরান, আল-আমিন ও জাহাঙ্গীর, তিন মেয়ে নাসরিন, কুলসুম ও আকলিমা এবং তাদের মা আমেনা বেগম এসে জালাল উদ্দিন ও তার আরেকভাই জামাল উদ্দিনকে মারপিট করতে থাকেন। দুইপক্ষের মারামারিতে আমেনা বেগম মাথায় আঘাত পান। এইঘটনার রেশ ধরে জালাল উদ্দিনের ভাইপোরা বহিরাগত লোকজন নিয়ে রোববার রাতে এলাকায় মহড়া দেন। ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যান জালাল। তাকে না পেয়ে সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে আলআমিন, ইমরান, জাহাঙ্গীর আবারো দলবল নিয়ে জালালের বসতঘরটি ভেঙে তছনছ করে দেন। ওই সময় তারা লুটপাট চালান বলে অভিযোগ জালাল উদ্দিনের।
অভিযুক্তদের মধ্যে আলআমিন বলেন, আমার মাকে মেরে গুরুত্বর আহত করেছেন ছোট চাচা জালাল উদ্দিন। মা মণিরামপুর হাসপাতালে ভর্তি আছেন। মাকে মারার কারণে আমরা সকালে চাচাকে ঘরে খুঁজতে গিয়েছিলাম। তখন আমরা কয়েকটি টিন ছুড়ে ফেলেছি। এমনিতেই আম্পানে চাচার ঘর ভাঙা ছিল। আমরা কেউ তার ঘরে ঢুকিনি।
স্থানীয় খেদাপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল হক বলেন, এমন ঘটনা মেনে নেওয়া যায় না। মারামারি হয়ে একজনের মাথায় আঘাত লাগতে পারে। এরজন্য বিচার আছে। ক্ষতিগ্রস্থপক্ষ আইনের আশ্রয় নিতে পারত। তারা সেটা না করে একজনের বসতঘর ভেঙে দেবে তা মানা যায় না।
মণিরামপুর থানার ডিউটি অফিসার সোহেল রানা পারভজ বলেন, এই ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। ওসি স্যার বাইরে থাকায় অভিযোগে স্বাক্ষর করাতে পারিনি।
মণিরামপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নেই। সারাদিন আমি থানায় ছিলাম না।
প্রার্থীর মৃত্যুর কারণে চালনা পৌরসভার মেয়র পদের ফলাফল স্থগিত
দাকোপ প্রতিনিধি
খুলনার চালনা পৌরসভা নির্বাচনে মেয়র পদের ফলাফল স্থগিত ঘোষণা করা হয়েছে। নির্বাচন চলাকালে সোমবার বিকাল পৌঁনে ৪টায় বিএনপির মেয়র প্রার্থী আবুল খয়ের খানের মৃত্যু হওয়ায় মেয়র পদের ফলাফল স্থগিত ঘোষণা করা হয়। তিনি করোনায় আক্রান্ত হয়ে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। রিটার্নিং অফিসার এম মাজহারুল ইসলাম চালনা পৌরসভার মেয়র পদের ফলাফল স্থগিত রাখার কথা নিশ্চিত করেছেন।
মাজহারুল ইসলাম জানান, চালনা পৌরসভায় নির্বাচনকালীন একজন মেয়র প্রার্থীর মৃত্যু হওয়ায় মেয়র পদের ফলাফল স্থগিত রাখা হয়েছে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত পাওয়ার পর এ ব্যাপারে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, বেসরকারি ফলাফল ও প্রার্থীদের সূত্রে জানা গেছে, চালনা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী সনত কুমার বিশ^াস নৌকা প্রতীক নিয়ে ৬০৭২ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র মেয়র প্রার্থী ও সাবেক মেয়র অধ্যক্ষ ড. অচিন্ত্য কুমার ম-ল জগ প্রতীক নিয়ে পেয়েছেন ২৫১৫ ভোট। এছাড়া বিএনপির প্রার্থী আবুল খয়ের খান ধানের শীষ প্রতীক নিয়ে ৬০৩ ভোট ও অপর স্বতন্ত্র প্রার্থী গৌতম রায় পেয়েছেন মাত্র ৬৬ ভোট।
খুলনা মহানগর ছাত্রলীগের শোক বিবৃতি
খবর বিজ্ঞপ্তি
সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি ও খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সহ-সভাপতি শেখ সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাসের মাতা এবং খুলনা মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি শেখ সাকিবের নানী হাজেরা বেগম (৯০) বার্ধক্যজনিত কারনে সোমবার সকাল ৫টায় নূরনগরস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। মৃত্যুকালে তিনি ছেলে মেয়ে নাতী নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ আসর নূরনগর স্কুল মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে খুলনা মহানগর ছাত্রলীগ পরিবার গভীর ভাবে শোকাহত। খুলনা মহানগর ছাত্রলীগ পরিবার তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন ও মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছে।
খুলনায় মৎস্য শ্রমিকদের জীবনমান উন্নয়নে পরামর্শ সভায় কার্য়কারী ট্রেড ইউনিয়ন চালুর দাবি
খবর বিজ্ঞপ্তি
সকল নারী কর্মজীবী নারী-এই শ্লোগানকে সামনে রেখে ১৯৯১ সাল থেকে কর্মজীবী নারী নকল শ্রেণী পেশা নির্বিশেষে নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে নারী ও নারী শ্রমিকের ক্ষমতায়ন এবং নারীর শ্রমের স্বীকৃতির জন্য কাজ করছে। এই সংগ্রামের ধারাবাহিকতায় জার্মান দাতা সংস্থা ডিজিবির সহায়তায় ‘কর্মজীবী নারী’ সংগঠন সোমবার সকাল ১০টায় খুলনা প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশে সামুদ্রিক খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে নিয়োজিত শ্রমিকদের জীবনমান উন্নয়নে পরামর্শ সভার আয়োজন করা হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন খুলনার রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়ন (জেডিএল) মিজানুর রহমান। প্রধান আলোচক ছিলেন জাতীয় শ্রমিক জোট বাংলাদেশের সাঃ সম্পাদক নইমুল আহসান জুয়েল, মূল প্রবন্ধ উপাস্থাপন করেন কর্মজীবী নারী সংগঠনের পরিচালক সানজিদা সুলতানা। সভাপতিত্ব করেন স্কপ খুলনার যুগ্ম আহবায়ক মোঃ খালিদ হোসেন। সার্বিক সহযোগিতায় ছিলেন কর্মজীবী নারী সংগঠনের সমন্বয়ক দেওয়ান আব্দুস সাফি। সভায় বক্তৃতা করেন সুশাসনের জন্য নাগরিক সুজনের বিভাগীয় সম্পাদক এড. কুদরৎ ই খুদা, বিশিষ্ট সাংবাদিক গৌরঙ্গ নন্দী, মহানগর শ্রমিকলীগের সাঃ সম্পাদক রনজিৎ কুমার ঘোষ, ফ্রোজেন ফুড এক্সপোর্ট এসোসিয়েশনের নেতা হুমায়ুন কবির, নারী নেত্রী এড. অলোকানন্দা দাস, সেফ’র নির্বাহী পরিচালক উজ্জল কুমার রায়, টিইউসির জেলা সভাপতি নেতা এইচ এম শাহাদাৎ হোসেন,জাতীয় শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নেতা.ফারুক-উল ইসলাম, মুক্ত শ্রমিক ফেডারশনের খুলনার সভাপতি ফারজানা ইসলাম উর্মি, বাংলাদেশ লেবার ফেডারেশনের খুলনার সভাপতি মোসা: ডলি, মানবাধিকার বাস্তবায়ন সংস্থার কো-অর্ডিনেটর এড. মোমিনুল ইসলাম, সলিডারিটি সেন্টারের সিনিয়র প্রোগ্রাম অফিসার জাকিয়া পারভীন, মৎস্যজীবী নারী শ্রমিক শিউলী বেগম, ঝর্ণ বেগম প্রমূখ। সভায় বক্তারা বলেন, খুলনার চিংড়ি মাছ কোম্পানীতে নেই কোন আইনের বালঅই। এমনকি কারখানায় নিয়োগ পত্র,পরিচয় পত্রও দেওয়া হয় না।অধিকাংশ ফি প্রসেসিং সেক্টরের মালিক শ্রম আইন মানেন না।বক্তারা বলেন, শ্রমিকের স্বার্থ বা তার আইনগত ন্যায্য অধিকার যেমন বাস্তবায়ন প্রয়োজন পাশাপাশি মালিক যাতে মিল চালাতে পারে তার জন্য রাষ্ট্রের ভূমিকা থাকা প্রয়োজন।শ্রমিকদের ট্রেড ইউনিয়ন এর আইন জানতে হবে,সচেতন হতে হবে এবং শ্রমিকদের সংগঠিত হয়ে অধিকার আদায়ে কথা বলতে হবে। খুলনার মাছ কোম্পানীতে নেই্ কোন কার্যকরী ট্রেড ইউনিয়ন। যা আছে তা মালিক পক্ষ দ্বারা সৃষ্ট। ট্রেড ইউনিয়ন না থাকলে শ্রমিকরা তাদের অধিকার রক্ষা করতে পারে না। দেশে ১৭২টি চিংড়ি হিমায়েত শিল্প কারখানার মধ্যে এখন টিকে আছে মাত্র ১৮টি। এর বাইরেও কিছু কোম্পানী টিকে আছে। তবে তাতে নেই কোন কর্মকান্ড। ব্যাংক ঋণ আদায় আর সরকারি সুবিধা ভোগ করার জন্যই দেউলিয়া হওয়ার পরও এসব কারখানা খুলে রাখা হয়েছে। তবে নারী শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় সরকারের নানা ইতিবাচক দিক রয়েছে। তা বাস্তবায়ন করতে পারলে চিংড়ি মৎস্য শিল্প ও শ্রমিক উভয়ই ভাল থাকবে। সরকার, মালিক আর শ্রমিক সমন্বয়ে গড়ে তোলা হবে সোনার বাংলাদেশ।
সাতক্ষীরা নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন
সাতক্ষীরা প্রতিনিধি
আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে সাতক্ষীরা নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টায় নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিখা রানী মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২ কোটি ৭৪ লক্ষ টাকা ব্যয়ে সাতক্ষীরা নৈশ মাধ্যমিক বিদ্যালয়ে চারতলা ভিত বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,এটি একটি ব্যতিক্রমধর্মী স্কুল। সাতক্ষীরা সদর উপজেলার এমন কোন স্কুল কলেজ নেই যেখানে আমরা বিল্ডিং দিচ্ছিনা। সব জায়গায় আওয়ামীলীগ সরকার বিল্ডিং দিয়েছে এবং বিল্ডিং হচ্ছে। এছাড়াও অনেক মাদ্রাসায় বিল্ডিং হচ্ছে। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমরা সকলে সহযোগিতা করে তার হাতকে শক্তিশালী করি, তাহলে আরো শক্তিশালী হবে বাংলাদেশ এবং আরো ভাল জায়গায় পৌছে যাবে। এই বিজয়ের মাসেই পদ্মাসেতু দৃশ্যমান হয়েছে। খুব তাড়াতাড়ি আমরা পদ্মাসেতুর উপর দিয়ে চলাচল করতে পারবো। এসময় তিনি, জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিনয়ের সাথে সকলের কাছে অনুরোধ জানান করোনার বিস্তার রোধে সতর্ক ও সজাগ থাকার। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে চলার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরা’র প্রকৌশলী এম.এম.এ জায়েদ বিন গফুর, জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ সহ ঠিকাদার প্রতিষ্ঠান বেঙ্গল এন্টারপ্রাইজ’র প্রতিনিধি মো. ইসমাইল খান টিপু প্রমুখ। এসময় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
সাতক্ষীরার ধুলিহরে ১ কোটি ১৩ লাখ টাকার সড়কের কাজের শুরুতেই অনিয়ম, জনদুর্ভোগ চরমে
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার ধুলিহরে ১ কোটি ১৩ লাখ টাকার সড়কের কাজের শুরুতেই অনিয়ম ও জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে বলে অভিযোগ উঠেছে। একই সাথে, বেতনা নদী সংলগ্ন রাস্তার ধার থেকে বালি উত্তোলন করায় ভাঙ্গন আতঙ্কে পড়েছেন এলাকাবাসি। স্থানীয় জনপ্রতিনিধিদের ম্যানেজ করে ঠিকাদার নিয়ম নীতির তোয়াক্কা না করেই এ কাজ করছেন বলে এলাকাবাসীর অভিযোগ। ইতিমধ্যে এসব অনিয়মের প্রতিবাদ ও নিয়ম অনুযায়ী কাজ করার জন্য স্থানীয় এলাকাবাসী সংঘবদ্ধ ভাবে বিভিন্ন দফতরে অভিযোগও করেছেন।
জানা যায়, সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের সুপারিঘাটা-নেহালপুর-তেতুলডাঙ্গায় ওয়াপদা বাঁধের দুই কিলোমিটার ইটের সোলিং সড়ক নির্মাণ কাজে ১ কোটি ১৩ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। কাজটি পেয়েছেন ঠিকাদার ইলিয়াস আলী। আর এই কাজ করার জন্য প্রয়োজন ৪০ থেকে ৪৫ হাজার ফুট বালি। সম্প্রতি ঠিকাদার সেখানে কাজও শুরু করেছেন। তবে, বেতনা নদীর পাশে রাস্তার ধার থেকে মেশিন দিয়ে কিছু বালি আর কাদা মাটি দিয়েই রাস্তা ভরাটের কাজটি করানো হচ্ছে স্থানীয় ইউপি সদস্য বিপ্লব কুমারকে দিয়ে। বালির পরিবর্তে তিনি সেখানে কাদা মাটি দিয়েই সড়ক ভরাট করায় ৫ গ্রামের মানুষের যাতায়াতের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। আর এভাবে রাস্তার ধার ও নদীর পাড় থেকে বালি উত্তোলন করার কারণে ধ্বসে যেতে পারে বিস্তর্ণ এলাকা। নিয়ম বহির্ভূত ভাবে কাজ করলেও কেউ প্রকাশ্যে প্রতিবাদ করতে সাহস পাচ্ছেননা। তবে এই অনিয়মের প্রতিবাদে কিছু লোকজন ইতিমধ্যে বিভিন্ন দফতরে অভিযোগও করেছেন।
স্থানীয় ইউপি সদস্য তপন কুমার জানান, এলাকার ৫ গ্র্রামের মানুষের যাতায়াতের প্রধান রাস্তা এটা। কিছু বালি আর কাদামাটি দিয়ে ভরাটের কারণে যাতায়াতের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে সাধারন মানুষের। তিনি রাস্তার ধার থেকে মেশিন দিয়ে বালি উত্তোলনে করতে নিষেধ করেছেন বলেও জানান।
স্থানীয় ইউপি সদস্য বিপ্লব জানান, তিনি অনেক কষ্ট করে ঢাকা থেকে এই কাজ নিয়ে এসেছেন। কাজের মান যাতে ভাল হয় সে কারণে বালি ভরাটের দায়িত্ব তারা নিজেরাই নিয়েছেন। ৫ ইঞ্চি বালির স্থলে দিচ্ছেন ৮ ইঞ্চি। প্রশাসন যদি নিষেধ করে তবে তারা এভাবে বালি দিবেন না বলে জানান।
ধুলিহর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাবু সানা জানান, তিনি নিজেই সড়কের কাজ পরিদর্শনে গিয়ে স্থানীয় এলাকাবাসীকে বলেছেন কাজটি সিডিউল অনুযায়ী দেখে শুনে বুঝে নেয়ার জন্য।
ঠিকাদার ইলিয়াস আলী জানান, স্থানীয়দের বাধার মুখে তারা এখন রাস্তার ধার থেকে মেশিন সরিয়ে দূরে নিয়ে গেছেন। কম টাকায় বালি আর কাদা মাটি দেওয়ার কথা অস্বীকার করে বলেন, তাদের এক ফুট বালি দিতে ভ্যাটসহ খরচ হচ্ছে ৮ টাকা।
সাতক্ষীরা সদর উপজেলা ইঞ্জিনিয়ার শফিউল আজম জানান, বিষয়টি তার জানা নেই। তিনি খোঁজ খবর নিয়ে দেখবেন।
সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরি জানান, তিনি এ্যাসিল্যান্ড কে নির্দেশ দিয়েছেন এভাবে বালি উত্তোলন বন্ধ করে দেওয়ার জন্য। আর সদর উপজেলা প্রকৌশলীকে বলেছেন খোঁজখবর নিয়ে আইনগত ববস্থা নিতে।
ফকিরহাটে পাবলিক লাইব্রেরীর ভিত্তিস্থাপনের উদ্বোধন
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়ন পরিষদের নিজেস্ব অর্থায়নে পুরাতন বাহিরদিয়া-মানসা ইউনিয়ন পরিষদ চত্ত্বরে সোমবার দুপুর ১২টায় পাবলিক লাইব্রেরীর ভিত্তিস্থাপন উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ স্বপন দাশ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এটির উদ্ভোধন করেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানবীর রহমান। ইউপি চেয়ারম্যান মোঃ রেজাউল করিম ফকির এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, প্রধান শিক্ষক অসিম কুমার মজুমদার, প্রভাষক শ্যামল কুমার সাহা, শিক্ষক প্রবীর কুমার ভক্ত, ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলাম ও সংরক্ষিত মহিলা সদস্যা শাহারা খাতুন প্রমূখ। শেষে মাওলানা মোহম্মদ হেলাল উদ্দিনের পরিচালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য আলোকিত মানুষ গড়ার লক্ষে ইউনিয়ন পরিষদের নিজেস্ব অর্থায়নে এই পাবলিক লাইব্রেরী নির্মাণ করা হচ্ছে। এটি নির্মান করা হলে এ অঞ্চলের মানুষ সুশিক্ষায় শিক্ষিত হয়ে এলাকাকে আরো আলোকিত জনপদ হিসাবে গড়ে তোলা সম্বাব হবে।
নগর পিতার শোক
খবর বিজ্ঞপ্তি
মাননীয় প্রধানমন্ত্রী’র অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান-এর সহধর্মিনী রওশন রহমান ইভা’র ইন্তেকালে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক গভীর শোক প্রকাশ করেছেন। শোক বার্তায় সিটি মেয়র মরহুমার রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
অপর এক শোক বার্তায় সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বাংলাদেশ আওয়ামী লীগ-খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানা শাখার সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস-এর মাতা হাজেরা বেগম-এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ ও মরহুমার রূহের মাগেফরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
সাতক্ষীরায় লাইফ এন্ড হোপ ফাউন্ডেশনের কম্বল বিতরণ
খবর বিজ্ঞপ্তি
নর্দান ইউনিভার্সিটি অব বিজনেজ এন্ড টেকনোলজী খুলনার উপার্চায ও লাইফ এন্ড হোপ ফাউন্ডেশনের মাননীয় চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ’র উদ্যেগে সাতক্ষীরা জেলার দেবহাটা, কালিগঞ্জ, আশাশুনি ও শ্যামনগর উপজেলার বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস ও প্রলয় কারিগরি ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত অসহায়, দরিদ্র,ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গত ২৪ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর ২০২০ পর্যন্ত জেলার ৪টি উপজেলার বিভিন্ন গ্রামের ১৫০০ মানুষের মাঝে সংস্থাটির কো-অডিনেটর মিজানুর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে সংস্থার কর্মকর্তাগণ, স্থানীয় ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যানগণ, ইউপি সদস্যবৃন্দ, বিভিন্ন সেচ্ছাসেবী সংস্থার সংগঠক ও স্থানীয় রাজনৈতিক দলের নেতাদের সহযোগিতার মাধ্যমে এ কম্বল বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
টানা সাড়ে ১১ ঘন্টা চেষ্টার পর মোংলা ইপিজেডের সুতা তৈরির কারখানার আগুন নিভেছে
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
টানা সাড়ে ১১ ঘন্টা চেষ্টার পর মোংলা ইপিজেড অভ্যন্তরের সুতার তৈরির কারখানার তুলার গোডাউনে লাগা আগুন নিভাতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিসের সদস্যরা। সোমবার ভোর ৬ টা ১০ মিনিটের দিকে লাগা আগুন নিভাতে কাজ করে বাগেরহাট, মোংলা, মোংলা বন্দর কর্তৃপক্ষ, নেভী ও ইপিজেডের ফায়ার সার্ভিসের পৃথক পৃথম টিম কাজ। বিকেল সাড়ে ৫টার দিকে আগুন নিভে গেলেও এখনও সেখান থেকে বের হচ্ছে ধোয়া, মাঝে মধ্যে দেখা যাচ্ছে আগুনের ফুলকিও। এদিকে অগ্নিকান্ডের ঘটনার সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণে ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে ইপিজেড কর্তৃপক্ষ। ইপিজেডের ডেপুটি ম্যানেজার মো: জহিরুল ইসলামকে প্রধান করে করা তদন্ত কমিটি আগামী তিন কার্যদিবসের মধ্যে রিপোর্ট দিবেন বলে জানিয়েছেন ইপিজেডের জেনারেল ম্যানেজার মো: মাহাবুব আহমেদ ছিদ্দিক। তিনি জানান, ভোরে ইপিজেডের গুয়াংজু হুয়াস্যাং সাইন্স এন্ড টেকনোলজি ফ্যাক্টরীর গোডাউনে আগুন লাগে। গোডাউনে থাকা তুলায় আগুন ধরে তা ধাউ ধাউ করে জ্বলতে থাকে। এরপর তাৎক্ষনিকভাবে ফায়ার সার্ভিসের ইপিজেড ইউনিট, মোংলা বন্দর কর্তৃপক্ষ ইউনিট ও নৌবাহিনীর ইউনিট আগুন নিভাতে শুরু করে।এরপর বাগেরহাটের একটি ইউনিটও আসে আগুন নিভাতে। দীর্ঘ সাড়ে ১১ ঘন্টা প্রচেষ্টার পর বিকেল সাড়ে ৫টার দিকে আগুন পুরোপুরি নিভানো সম্ভব হয়েছে। তারপরও মাঝে মধ্যে ধোয়া ও আগুনের ফুলকি দেখা যাচ্ছে। তবে ভোরে লাগা আগুন দুপুরের পরপর নিয়ন্ত্রণে চলে আসে। আগুন কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা কারখানা মালিকপক্ষের হিসাব ছাড়া জানানো সম্ভব নয়। আর এই মুহূর্তে বিদেশী ওই মালিকপক্ষও টেনশন এবং আগুন নিভানো নিয়ে ব্যস্ত রয়েছেন। তাই অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতি নিরুপণে একটি তদন্ত কমিটি করে দেয়া হয়েছে। তারাই আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রকৃত কারণ ও পরিমাণ জানাতে পারবেন। সুতা তৈরির কারখানার তুলার গোডাউনে আগুন লাগে, তবে সেখানে কোন লোকজন না থাকায় কেউ হতাহত হয়নি।
খুলনা মহানগর যুবলীগের শোক
খবর বিজ্ঞপ্তি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমানের সহধর্মিণী রওশন রহমান ইভা(৮০) করোনায় আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না………রাজিউন)। মৃত্যুকালে তিনি স্বামী, এক কন্যা ও এক পুত্রসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এছাড়াও সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ^াসের মা হাজেরা বেগম(৯০) ইন্তেকাল করেছেন (ইন্না……..রাজিউন)। সোমবার পাঁচটায় নুরনগরস্থ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ছেলে মেয়ে, নাতি নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখেগেছেন। রওশন রহমান ইভা ও হাজেরা বেগম এর বিদেহী আত্মার শান্তি কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর যুবলীগের নেতৃবৃন্দ। বিবৃতিদাতা নেতৃবৃন্দরা হলেন, খুলনা মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ ও যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজনসহ নগর যুবলীগের সকল নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমাদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
৩০ ডিসেম্বর গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে নগর যুবলীগের আনন্দ মিছিল
খবর বিজ্ঞপ্তি
আগামী ৩০ ডিসেম্বর গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষ্যে খুলনা মহানগর যুবলীগ আনন্দ মিছিল ও সমাবেশের কর্মসূচী গ্রহণ করেছে। উক্ত কর্মসূচী সফলের লক্ষ্যে নগর যুবলীগের সকল নেতৃবৃন্দ, থানা ও ওয়ার্ড যুবলীগের সকল নেতৃবৃন্দদের বুধবার বেলা ১১টার মধ্যে দলীয় কার্যালয়ে উপ¯ি’ত হওয়ার আহ্বান জানানো হয়েছেন। আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ ও যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন। বিবৃতিতে নেতৃবৃন্দ, অবশ্যই মাস্ক পরিধান করে স্বা¯’্যবিধি মেনে সকলকে অংশগ্রহনের আহ্বান জানিয়েছেন।
চালনা পৌরসভার বিএনপি প্রার্থী আবুল খয়ের খানের করোনায় মৃত্যু: দুই প্রার্থীর ভোট বর্জন
স্টাফ রিপোর্টার
খুলনার চালনা পৌরসভার বিএনপির মেয়র প্রার্থী ও দাকোপ উপজেলা বিএনপির আহবায়ক আবুল খয়ের খান (৬০) করোনায়া আক্রান্ত হয়ে মারা গেছেন। সোমবার বিকাল ৩টা ৫০মিনিটে চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটের প্রধান ডা. ফরিদ উদ্দিন তার মৃত্যু নিশ্চিত করেন। গতকাল সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চালনা পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের চিকিৎসক ডা. তন্ময় মল্লিক জানান, করোনায় আক্রান্ত হয়ে গত ২২ ডিসেম্বর রাতে আবুল খয়ের খান খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় সোমবার ৩টা ৫০মিনিটে তিনি মারা যান। এছাড়া দুপুর ২টায় নূরুল ইসলাম (৬৮) নামে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনটে নিবিড় পরিচর্যা কেন্দ্রে করোনয় আক্রান্ত আরেকজন রোগী মারা গেছেন। তার বাড়ি নগরীর মহেশ^রপাশায়।
এদিকে চালনা পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে ভোটকেন্দ্র দখল করে জোর করে ভোট দেওয়ার অভিযোগ তুলে সোমবার দুপুর পৌঁনে ২টায় বিএনপি প্রার্থী আবুল খয়ের খানের নির্বাচনের প্রধান এজেন্ট আব্দুল মান্নান খান ও স্বতন্ত্র প্রার্থী ড. অচিন্ত্য কুমার বিশ^াস পৃথকভাবে ভোট বর্জনের ঘোষণা দেন।
বিএনপি প্রার্থীর নির্বাচনের প্রধান এজেন্ট আব্দুল মান্নœন খান অভিযোগ করে বলেন, ভোটের নামে চালনা পৌরসভায় তামাশা হয়েছে। আওয়ামী লীগের কর্মীরা বুথে ঢুকে তাদের দলীয় প্রার্থী ও বর্তমান মেয়র সনত কুমার বিশ^াসকে ভোট দিয়েছে। প্রিজাইডং অফিসারের নিকট অভিযোগ করেও কোনো কাজ হয়নি। ফলে আমরা ভোট বর্জন করতে বাধ্য হয়েছি। জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা অভিযোগ করে বলেন, অসুস্থ অবস্থায় আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে জোর করে ভোট নেওয়ার সংবাদ পেয়েই তিনি মারা গেছেন। একজন প্রার্থী নির্বাচন চলাকালীন সময়ে মৃত্যুবরণ করায় তিনি আইন নির্বাচনী অনুযায়ী পুনরায় চালনা পৌরসভায় ভোটগ্রহণের দাবি জানান। ভোট বর্জন করা স্বতন্ত্র প্রার্থী (জগ মার্কা) ও সাবেক মেয়র অধ্যক্ষ ড. অচিন্ত্য কুমার ম-ল বলেন, চালনা পৌর নির্বাচনে মাত্র এক থেকে দেড় ঘণ্টা ভোট হয়েছে। এতে আমি প্রত্যেকটি কেন্দ্রেই এগিয়ে ছিলাম। এর পরই আওয়ামী লীগের প্রার্থীরা বুথে ঢুকে জোর করে ভোট দিয়েছে। বুথের সামনে আমার এজেন্টের হুমকি দিয়ে বসিয়ে রাখা হয়েছে। তাদের কথা বলতেও দেয়া হয়নি। এছাড়া দীর্ঘ দুই ঘণ্টা আমার ‘জগ’ প্রতীক কম্পিউটারের স্ক্রিনেও দেখা যায়নি। তিনি বলেন, প্রিজাইডিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েও কোনো কাজ হয়নি। শেষ পর্যন্ত দুপুর ২টার সময় আমি ভোট বর্জন করতে বাধ্য হয়েছি।
মণিরামপুরে শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার
মণিরামপুর (যশোর) প্রতিনিধি :
যশোরের মণিরামপুরে মুন্না হোসেন (১১) নামে এক শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। সোমবার (২৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার এড়েন্দা গ্রাম থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। মুন্না ওই গ্রামের আমজেদ হোসেনের ছেলে। সে ঘরের আড়ার সাথে মাফলার জড়িয়ে গলায় ফাঁস দিয়েছে বলে স্বজনদের দাবি। শিশুটি স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল। তবে তার আত্মহত্যার কারণ জানা যায়নি। শিশুটির বড়ভাই বিপ্লব হোসেন জানান, সকালে বাড়িতে কেউ ছিল না। ঘরে তালা দিয়ে মুন্নাকে নিয়ে মাঠে ছাগল চরাতে যান তার পিতা। সকাল দশটার দিকে মুন্না পিতার কাছ থেকে চাবি নিয়ে বসত ঘরে ঢুকে আড়ার সাথে মাফলার জড়িয়ে ফাঁস দেয়। কিছুক্ষণ পরে এসে তারা মুন্নার মরদেহ দেখতে পান। বিপ্লব বলেন, বাড়িতে তেমন কিছু হয়নি। ও একটু রাগি ছিল। কেন একাজ করেছে বুঝতে পারছি না। মণিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) শিকদার মতিয়ার রহমান বলেন, আগে শিশুটির পরিবার ঢাকায় থাকতেন। সেখানে একবার মুন্না ঘুমের ওষুধ খেয়েছিল। শিশুটি আগে থেকে অস্বাভাবিক ছিল। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে।
খুবির শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন: প্রফেসর ওয়ালিউল হাসানাত সভাপতি প্রফেসর তানজিল সাঃ সম্পাদক নির্বাচিত
খবর বিজ্ঞপ্তি
সোমবার দুপুরে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের ৬ টি সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৭টি পদের প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন। নির্বাচনের ঘোষিত সার্বিক ফলাফল অনুযায়ী সভাপতি হয়েছেন প্রফেসর ড. মোঃ ওয়ালিউল হাসানাত, সহ-সভাপতি সহযোগী অধ্যাপক মোল্লা মোহাম্মাদ শফিকুর রহমান এবং সাধারণ সম্পাদক প্রফেসর ড. তানজিল সওগাত। এছাড়া বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিতরা হলেন যুগ্ম-সম্পাদক পদে প্রফেসর ড. উৎপল কুমার কর্মকার, কোষাধ্যক্ষ পদে সহকারী অধ্যাপক মোঃ নাদিমুদ্দৌলা, সমাজকল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক পদে সহকারী অধ্যাপক জয়ন্তী রায় এবং প্রকাশনা সম্পাদক পদে সহযোগী অধ্যাপক ড. প্রশান্ত কুমার দাশ। ৬টি সদস্য পদের জন্য ৭ জন প্রার্থী থাকায় আজ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচিত ৬ জন সদস্য হলেন সহকারী অধ্যাপক জান্নাতুল নাইম, প্রফেসর ড. মোঃ নাজমুল ইসলাম, সহকারী অধ্যাপক মোঃ শরিফুল ইসলাম, সহযোগী অধ্যাপক ড. ইউ. এইচ. রুহিনা জেসমিন, সহযোগী অধ্যাপক ড. তুহিন রায়, সহকারী অধ্যাপক কাজল কর্মকার। নির্বাচন কমিশনের প্রধানের দায়িত্ব পালন করেন প্রফেসর ড. ফিরোজ আহমদ। নির্বাচন কমিশনের অপর সদস্যবৃন্দ ছিলেন যথাক্রমে প্রফেসর ড. মোঃ আনিসুর রহমান, প্রফেসর খন্দকার কুদরতে কিবরিয়া, প্রফেসর ড. মোঃ ইফতেখার শামস এবং সহকারী অধ্যাপক সৈয়দ আজহারুল ইসলাম।
শীত উপেক্ষা করে আগাম বোরো চাষে ব্যস্ত কয়রার কৃষকরা
শাহজাহান সিরাজ কয়রা
জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশায় ঘর থেকে বের হওয়াই যেন দায়। তবে শীতের ঘন কুয়াশাকে উপেক্ষা করে জমিতে বোরো ধান চাষে ব্যস্ত সময় পার করছেন খুলনার কয়রার কৃষকরা। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায় চলতি মৌসুমে সর্বোচ্চ ৫ হাজার বিঘা জমিতে বোরো চাষের কার্যক্রম শুরু হয়েছে। তাই কাঙ্খিত ফসল ঘরে তুলতে কৃষকরা এ অঞ্চলের প্রবাদের কথা মাঘের শীত বাঘের গায় এমনটা ভেবে কোমর বেঁধে নেমেছেন। তীব্র শীত ও কয়েকদিন টানা কুয়াশা পড়লেও বড় ধরনের শৈত্যপ্রবাহ না থাকায় এবার কয়রায় কোথাও বোরোর বীজতলা ক্ষতি হওয়ার খবর পাওয়া যায়নি। ফলে কৃষকদের আপাতত ধানের চারা নিয়ে চিন্তিত হতে হচ্ছে না।
রবিবার সরেজমিন ঘুরে দেখা গেছে, কুয়াশা ঢাকা শীতের সকালে বীজতলায় ধানের চারা পরিচর্যার পাশাপশি জমি চাষের কাজ চলছে পুরোদমে। বাড়ীর পাশে ভিটা, ও নিচু জমিতেসহ আশেপাশের সব ধরনের জমিতে বোরোধান চাষে মেতেছে কৃষকরা। কারন চলতি রোপা আমন ধান কাটা মৌসুমে ধানের মূল্য বেশি থাকায় খুশি কৃষকরা। যে কারনে এবার কোন জমি ফেলে রাখতে চায়না তারা, সেজন্য জমিতে সেচ দিয়ে চাষের কাজে ব্যস্ত কৃষকরা। এছাড়া কোথাও গভীর নলকুপের পানি ব্যহবার করে চলছে সেচ কার্যক্রম। আবার কেউ কেউ নতুন করে বোরো চাষের জন্য দ্রুত গভীর নলকুপ বসাতে ব্যস্ত হয়ে পড়েছে। একাধীক চাষী জানান, চলতি মৌসুমে ভাল ফলন ও দাম পাওয়ায় উৎসাহ বেড়েছে কৃষককূলে। অন্যদিকে সরকার বাজারে কৃষি উপকরণ অথ্যাৎ সার, বীজের দাম স্বাভাবিক রাখায় বোরো চাষে ব্যয় কমেছে। এচাড়া আবহাওয়া অনুকূলে এবং ধানের মূল্য এমনটা থাকলে তারা বাম্পার ফলনের আশা করছেন।
মহারাজপুর গ্রামের কৃষক প্রভাষক শাহাবাজ আলী বলেন, আমরা প্রাকৃতিক দূর্যোগ প্রবণ এলাকায় বাস করি। যে কারনে ধান চাষ করার ইচ্ছা থাকলেও দূর্যোগের কথা ভেবে পিছে হাঁটি। তবে সবকিছু উপেক্ষা করে এবার বোরো মৌসুমে ৫ বিঘা জমিতে চাষ শুরু করেছি। এ বিষয় উপজেলা কৃষি অফিসার এসএম মিজান মাহমুদ জানান, ধানের দাম ভাল থাকায় বোরো চাষের উৎসাহ বেড়েছে কয়রায়। তিনি বলেন, ব্রি-২৮, ব্রি-৬৭, বিনা-১০ সহ বিভিন্ন হাইব্রিড জাতের ধান চাষ করছেন কৃষকরা।
কুষ্টিয়ায় র্যাবের অভিযানে শীর্ষ সন্ত্রাসী রাশিদুল গ্রেফতার ,অস্ত্র ও গুলি উদ্ধার
মোঃ রেজাউর রহমান তনু, কুষ্টিয়া
কুষ্টিয়ায় চরমপন্থী সংগঠন গনমুক্তি ফৌজের প্রধান আমিনুল ইসলাম মুকুলের সহযোগী শীর্ষ সন্ত্রাসী রাশিদুল ইসলাম (৪৫)কে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে র্যাব-১২ কুষ্টিয়া। রবিবার রাত ৯টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় র্যাব তার কাছ থেকে ১টি বন্দুক, ১টি পিস্তল, ১৭ রাউন্ড গুলি, ৪টি ধারালো হাসুয়া ও বেশকিছু ঢাল সরকি উদ্ধার করে। রাশিদুল কুষ্টিয়া সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের মৃত তোরাব আলীর ছেলে। র্যাব-১২ কুষ্টিয়ার কোম্পানী কমান্ডার মেজর গাফ্ফারুজ্জামান জানান, রাশিদুল ইসলাম শীর্ষ চরমপন্থী সংগঠন গনমুক্তি ফৌজের প্রধান আমিনুল ইসলাম মুকুলের সহযোগী হিসেবে সন্ত্রাসী কর্মকান্ড করতে করতে সে নিজের নামেই রাশিদুল বাহিনী গঠন করে এলাকায় হত্যা, গুম, চাঁদাবাজি, অপহরনসহ বিভিন অপকর্ম করে আসছিলো। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যাসহ ৫টি মামলা রয়েছে।
বেনাপোল বন্দরের ৩৭ নম্বর শেডের এনজি কর্মীকে হত্যা করেছে দুর্বৃওরা
বেনাপোল প্রতিনিধি
বেনাপোলের রন্দরের ৩৭ নম্বর শেডের এনজি কর্মী আল আমিন হোসেন নয়নকে (২৫) শ্বাসরোধ করে হত্যা করে বাড়ির পেছনে ফেলে রেখেছে দুর্বৃত্তরা। সোমবার ভোররাতে বেনাপোল পৌরসভার দূর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। আল আমিন হোসেন নয়ন দূর্গাপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, আল আমিন বেনাপোল বন্দরের ৩৭ নম্বর শেডের এনজিওর কাজ করতো। সোমবার ভোররাতে আল-আমিন সহ বাড়ির সবাই রাতের খাবার খেয়ে শুয়ে পড়ে। গভীর রাতে কে বা কারা তাকে ডেকে নিয়ে হত্যা করে লাশ বাড়ির পেছনে ফেলে রেখে যায়। বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান জানান, সকালে মোবাইলে জানতে পারি বেনাপোল দুর্গাপুর গ্রামে এক যুবককে হত্যা করা হয়েছে। আমরা ঘটনাস্থলে গিয়ে নিহত আল-আমিনের লাশ উদ্ধার করেছি। প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে যুবককে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তার নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। ঘটনার সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। লাশের ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ঘটনার সাথে জড়িতদের আটকের জন্য অভিযান পরিচালনা করা হচ্ছে।
সিপিবি খুলনা সদর থানা’র উদ্যোগে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা সদর থানা কমিটি উদ্যোগে সোমবার করোনা সংক্রমণ প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পিটিআই মোড় পথচারীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ করেন দলের মহানগর সাধারণ সম্পাদক এড. মোঃ বাবুল হাওলাদার। এ সময়ে উপস্থিত ছিলেনÑখুলনা সদর থানা সিপিবি’র সভাপতি দ্বীন মোহাম্মদ, সাধারণ সম্পাদক এড. নিত্যানন্দ ঢালী, সিপিবি নেতা সাইদুর রহমান বাবু, অশোক বিশ্বাস, দেবনারায়ণ পাল, মহানগর যুব ইউনিয়নের আহ্বায়ক আফজাল হোসেন রাজু, সাবেক ছাত্রনেতা আব্দুল গফুর, জামাল হোসাইন প্রমুখ। এ সময়ে নেতৃবৃন্দ সকলকে নিয়মিত হাত ধোয়া, মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি পালন এবং অপরকে উৎসাহিত করার আহ্বান জানান। নেতৃবৃন্দ বিনামূল্যে সরকারকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণের আহ্বান জানান।
তাঁর নেতৃত্বে শ্রমিকদের ঐক্যবদ্ধ আন্দোলন খুলনায় স্বাধীনতা যুদ্ধকে ত্বরান্বিত করেছিলো: বাবুল রানা
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা বলেছেন, অধ্যাপক আবু সুফিয়ান ছিলেন শ্রমিক বান্ধব একজন নেতা। তিনি খুলনা সহ দক্ষিণাঞ্চলের শ্রমিকদের ঐক্যবদ্ধ করে বঙ্গবন্ধু’র ডাকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। আবু সুফিয়ানের নেতৃত্বে শ্রমিকদের ঐক্যবদ্ধ আন্দোলন খুলনায় স্বাধীনতা যুদ্ধকে ত্বরান্বিত করেছিলো। মুক্তিযুদ্ধে তাঁর তেজদীপ্ত নেতৃত্বের কারনে স্বাধীনতার পরে বঙ্গবন্ধু তাকে বীরপ্রতিক উপাধিতে ভূষিত করেছিলেন। তিনি আরো বলেন, অধ্যাপক আবু সুফিয়ান মৃত্যুর আগ পর্যন্ত বঙ্গবন্ধু’র আদর্শকে বাস্তবায়নে কাজ করে গেছেন। তাঁর ত্যাগ, যোগ্যতা ও রাজনৈতিক কর্মকা-ে ঈর্ষান্বিত হয়ে স্বাধীনতা বিরোধীরা তাকে হত্যা করে। কিন্তু আবু সুফিয়ানের যোগ্য উত্তরসূরী বেগম মন্নুজান সুফিয়ান বঙ্গবন্ধু’র আদর্শকে বাস্তবায়নে সব হারিয়েও শ্রমিকদের পাশে থেকে আবু সুফিয়ানের অসমাপ্ত কর্মসূচিতে নিজেকে নিয়োজিত রেখেছেন। অধ্যাপক আবু সুফিয়ানের মত ত্যাগী নেতাদের আদর্শকে স্মরণ করে আগামী দিনে রাজনীতি করার জন্য দলের নেতাকর্মীদের প্রতি তিনি আহবান জানান। সোমবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে দক্ষিণ বাংলার প্রখ্যাত শ্রমিক নেতা অধ্যাপক আবু সুফিয়ানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকীতে আলোচনা সভায় সভাপতি বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহানগর আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগের পরিচালনায় এ সময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা শেখ মো. ফারুক আহমেদ, কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, মো. জাহাঙ্গীর হোসেন খান, জোবায়ের আহমেদ খান জবা, মো. মফিদুল ইসলাম টুটুল, এস এম আকিল উদ্দিন, মো. মোতালেব মিয়া, রনজিত কুমার ঘোষ, এস এম আসাদুজ্জামান রাসেল, এমরানুল হক বাবু, শেখ আব্দুল কাদের, সৈয়দ শহীদুল ইসলাম, আব্দুর রহীম খান, শরীফ মোর্ত্তুজা, মো. শহিদুল হাসান, আলমগীর মল্লিক, আশরাফুল হাওলাদার শিপন, আইরিন চৌধুরী, নাছরিন আক্তার, মাহামুদুর রহমান রাজেশ, শাহীন আলম, রুম্মান আহমেদ, ওমর কামাল, শংকর কু-ু, দিদারুল আলম, সায়মুন মিয়া, ইবনুল হাসান সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। স্মরণ সভা শেষে শহীদ অধ্যাপক আবু সুফিয়ানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
বুলু বিশ্বাসের মায়ের মৃত্যু : আ’লীগের শোক
খবর বিজ্ঞপ্তি
সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি ও খুলনা চেম্বার অব কর্মাস এ্যান্ড ই-াষ্ট্রির সহ-সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাসের মা এবং মরহুম আলহাজ্ব আব্দুর রহমান বিশ্বাস এর সহধর্মীনি আলহাজ্ব হাজেরা খাতুন গতকাল সোমবার ভোর পাঁচটায় নুরনগরস্থ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি ছেলে মেয়ে নাতি-নাতনি এবং আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর সংবাদ পেয়ে খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা শোকাহতদের পাশে যান। তিনি সেখানে কিছু সময় অবস্থান করেন এবং ধৈর্য ধারনের জন্য সান্তনা দেন। এসময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ মুন্সি মাহবুব আলম সোহাগ, শেখ আনোয়ার হোসেন, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশা, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান, খুলনা প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি এসএম জাহিদ হোসেন, শেখ হাসান ইফতেখার চালু, মোহাম্মদ নুর ইসলাম, ইউসুফ আলী খান, মো. শহিদুল হাসান, মোক্তার হোসেন, মোঃ রুহুল আমিন খান, এজাজ পারভেজ সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মরহুমের নামাজে জানাজা গতকাল বাদ আছর নুরনগর স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমা কে নুরনগরস্থ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এসকল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মিজানুর রহমান মিজান, সাবেক সংসদ সদস্য আব্দুল গফফার বিশ্বাস, খুলনা চেম্বার অব কমার্স এ্যা- ইন্ডাষ্ট্রির সভাপতি কাজি আমিনুল হক, নুর ইসলাম বন্দ, কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, অধ্যা. আলমগীর কবীর, মো. জাহাঙ্গীর হোসেন খান, মো. মফিদুল ইসলাম টুটুল, তসলিম আহমেদ আশা, এ্যাড. সরদার আনিসুর রহমান পপলু, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান, কাউন্সিলর আনিছুর রহমান বিশ্বাষ, এস এম আসাদুজ্জামান রাসেল, শেখ আবিদ উল্লাহ, হাসান ইফতেখার চালু, আশরাফুল হাওলাদার শিপন, খুলনা চেম্বারের পরিচালক শরীফ আতিয়ার রহমান, হাফিজুর রহমান চন্দন, যুব নেতা শওকাত হোসেন, মাহামুদুর রহমান রাজেশ সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এদিকে বুলু বিশ্বাসের মায়ের মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ্ উদ্দিন জুয়েল, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী, সদর থানা আওয়ামী লীগ সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলাম, দৌলতপুর থানা আওয়ামীলীগ সভাপতি শেখ সৈয়দ আলী, খালিশপুর থানা আওয়ামী লীগ সভাপতি এ কে এম সানাউল্লাহ নান্নু, খানজাহান আলী থানা আওয়ামী লীগ সভাপতি শেখ আবিদ হোসেন, খালিশপুর থানার সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বাশার, সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশা, দৌলতপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বন্দ, খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আনিসুর রহমান।
অর্থনীতি বিষয়ক উপদেষ্টার সহধর্মীনির মৃত্যুতে আ’লীগের শোক
খবর বিজ্ঞপ্তি
প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমানের সহধর্মীনি রওশন রহমান ইভার মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ্ উদ্দিন জুয়েল, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী।
গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে নগর আ’লীগ কর্মসূচি গ্রহণ
খবর বিজ্ঞপ্তি
৩০ ডিসেম্বর গণতন্ত্রের বিজয় দিবস। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে খুলনা মহানগর আওয়ামী লীগ কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে মাল্যদান, সন্ধ্যায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। কর্মসূচি সফল করতে মহানগর, থানা, ওয়ার্ড আওয়ামী লীগ, সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং নির্বাচিত সকল কাউন্সিলরকে যথাসময়ে মিছিল সহকারে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহবান জানিয়েছেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা।
জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে খুলনা জেলা ও মহানগর শাখার সভা
খবর বিজ্ঞপ্তি
আগামী ১ জানুয়ারী জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে আজ জাতীয় পার্টি খুলনা জেলা ও মহানগর শাখার উদ্যোগে সন্ধ্যা ০৬টায় ডাকবাংলাস্থ দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও জেলা জাপা’র সভাপতি শফিকুল ইসলাম মধু এবং পরিচালনা করেন সদর থানা আহ্বায়ক তৈমুর হোসেন শাহীন। আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেনÑজাতীয় পার্টির কেন্দ্রীয় ধর্ম বিষয় সম্পাদক মাওঃ এস এম আল জুবায়ের, জাপা’র সাবেক মেয়রপ্রার্থী এস এম মুসফিকুর রহমান, জেলা জাপা’র সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য এম হাদিউজ্জামান, শেখ জাহাঙ্গীর হোসেন, মহানগর ভারপ্রাপ্ত আহ্বায়ক এড. মাহাতাপ উদ্দীন, যুগ্ম আহ্বায়ক শেখ নাজমুল কবীর সাদী, আশরাফুল ইসলাম সেলিম, এস এম আনিসুর রহমান, জাপা নেতা শরীফ মোঃ শাহজাহান, শেখ দেলোয়ার হোসেন, শাহরিয়ার নাজিম, রহমত আলী খান, নজরুল ইসলাম আজাদ, কাজী শহিদুল কাদির উৎসব, আঃ আজিজ, আব্দুর সবুর মাস্টার, রিয়াজ হাওলাদার, কবীর হোসেন, দিপু রহমান, যুবনেতা তোবারক হোসেন তপু, মাসুদ রানা, দেশ আহম্মেদ রাজু, গাজী মোশাররফ হোসেন প্রমুখ। সভায় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন সফল করার লক্ষ্যে বিভিন্ন সাংগঠনিক কর্মসূচি গ্রহণ করা হয়।
ড. মসিউর রহমানের স্ত্রীর ইন্তেকালে খুবি উপাচার্যের গভীর শোক
খবর বিজ্ঞপ্তি
প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমানের স্ত্রী রওশন রহমান ইভার ইন্তেকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি বলেন মরহুমা ছিলেন শিক্ষানুরাগী ও সমাজ সেবী। সাধারণ মানুষ বিশেষ করে নারী শিক্ষার উন্নয়নে নানাভাবে সম্পৃক্ত থেকে ভূমিকা রেখেছেন। তিনি মরহুমার রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা এবং ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ পৃথক শোক বিবৃতিতে অনুরূপ শোক প্রকাশ করেছেন।
উপাচার্য ও উপ-উপাচার্যের অভিনন্দন
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি প্রফেসর ড. মোঃ ওয়ালিউল হাসানাত ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. তানজিল সওগাতসহ কার্যনির্বাহী কমিটির সকলকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এক অভিনন্দন বার্তায় তিনি শিক্ষক সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি দায়িত্বকালের সাফল্য কামনা করেন। একই সাথে তিনি খুলনা বিশ্ববিদ্যালয়কে একটি কোয়ালিটি বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে এবং ক্যাম্পাসে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ অব্যাহত রাখাসহ বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সমিতির নবনির্বাচিত কমিটি ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। অপর এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা শিক্ষক সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে অনুরূপ বিবৃতি দিয়েছেন। উপাচার্য ও উপ-উপাচার্য বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন পরিচালনার দায়িত্ব পালনের জন্য প্রধান নির্বাচন কমিশনারসহ কমিশনের সকল সদস্যকে ধন্যবাদ জানান।
রূপসায় রেলওয়ে কর্তৃপক্ষের ভ্রাম্যমান আদালত পরিচালনায় অর্ধলক্ষাধিক টাকা জরিমানা আদায়
রূপসা প্রতিনিধি:
রূপসা উপজেলার পূর্ব রূপসা পুরাতন রেল স্টেশন এলাকায় অবৈধ ভাবে দখলদারদের বিরুদ্ধে রেলওয়ে কর্তৃপক্ষ ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেছে। ২৮ ডিসেম্বর সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযানে নেতৃত্ব দেন রেলওয়ে ভূ-সম্পত্তি বিভাগীয় কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: নুরুজ্জামান এবং উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তার। এ সময় ভ্রাম্যমান আদালত অবৈধ ভাবে দখলদারদের কাছ থেকে প্রায় অর্ধ লক্ষ টাকা জরিমানা আদায় করেন এবং ২ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন। জানাগেছে, পূর্ব রূপসা থেকে বাগেরহাট পর্যন্ত রেল যোগাযোগ বন্ধ হওয়ার পরে দীর্ঘদিন ধরে উক্ত এলাকায় এলাকার কতিপয় প্রভাবশালী মহল জায়গা দখল করে ইটের গোলা, বাড়ি নির্মান সহ বিভিন্ন অবৈধ স্থাপনা তৈরী করে লক্ষ লক্ষ টাকা আদায় করছিল। এ ফলশ্রুতিতে গতকাল এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমান আদালত অবৈধ ভাবে রেলের জায়গায় ইট এবং খোয়ার ব্যবসা করার অপরাধে সেলিম মোল্লাকে ১০ হাজার টাকা, লিপন কে ১০ হাজার টাকা, আ: সালেক কে ৫ হাজার টাকা সহ মোট অর্ধলক্ষ টাকা অর্থদন্ডে দন্ডিত করেন এবং অবৈধ ভাবে নির্মিত দোকানদার হুমায়ুন ও মিলনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন। তাছাড়া ভ্রাম্যমান আদালত অবৈধ দখলদের বাড়ীর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কামাল উদ্দীন বাদশা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলু, নৈহাটি ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল সহ শত শত জনগন উপস্থিত ছিলেন। ভ্রাম্যমান আদালত এ সময় বৈধ্য ভাবে রেল কর্তৃপক্ষে কাছ থেকে বন্দোবস্ত সংগ্রহের জন্য ১৫ দিনের সময় প্রদান করেন।
বাগেরহাট ২৭ বছর পর ডায়াবেটিক সমিতি নির্বাচন অনুষ্ঠিত
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট ২৭ বছর পর ডায়াবেটিক সমিতি নির্বাচন ২০২১-২৩ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৯ টা থেকে বিরতিহীন ভাবে বিকাল ৪ টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ১ শত ২জন ভোটারের মধ্যে ৭৮জন ভোটার এ নির্বাচনে ভোট প্রদান করে। নির্বাচনে মোজাফ্ফর-ঝন্টু ও মাফুজ-আনসার প্যানেলে প্রতিদ্বন্দিতা করে। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খোন্দকার রিজাউল করিম। প্রিজাইডিং কর্মকর্তা ছিলেন জেলা শিশু কর্মকর্তা শেখ আসাদুজ্জামান।
ভোট গননা শেষে সভাপতি পদে অধ্যাপক মোজাফফর হোসেন ৪৮ ভোট পেয়ে নির্বাচিত হন তার নিকটতম প্রতিদ্বন্দী কাজী মাহফুজুর রহমান পেয়েছেন ২৯ ভোট,সাধারন সম্পাদক কাজি মুকিত ঝন্টু পেয়েছেন ৪৪ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দী সরদার আনাসার উদ্দিন পেয়েছেন ৩২ ভোট, সহ- সভাপতি (১) ডা. মোশারফ হোসেন পেয়েছেন ৪৫ ভোট, সহ-সভাপতি (২)এ্যাড আব্দুল হাই পেয়েছেন ৪৫ ভোট, কোষাধ্যক্ষ মো. হাবিবুর রহমান পেয়েছেন ৪৬ ভোট, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল করিম শহিদ পেয়েছেন ৪৫ ভোট, নির্বাহী সদস্য পদে নির্বাচিতরা হলেন ,ফরিদা আক্তার বানু ৪১ ভোট, প্রফেসর মোস্তাাহিদুল আলম রবি ৪২ ভোট, হাসিবুর রহমান ৩৮ ভোট, মোয়াজ্জেম হোসেন মজনু ৩৭ ভোট, শাহজাহান মিনা ৩৮ ভোট, বাবুল সরদার ৩৭ ভোট, এ্যাড মোঃ মুজিবুল হক ৩৩ ভোট, আলহাজ¦ এ্যাড আন ওয়ার উজ্জামান হুসি ৩৬ ভোট, প্রফেসর সুকন্ঠ মন্ডল ৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
১৯৯৩ সালে বাগেরহাট ডায়াবেটিক সমিতি প্রতিষ্ঠিত হবার পরে দীর্ঘ ২৭ বছরের মধ্যে এই প্রথম উন্মুক্ত প্রতিদ্বন্দীতাপূর্র্ন নির্বাচন অনুষ্ঠিত হলো।
মোরেলগঞ্জে র্ডপ এর উদ্যোগে পানির ট্যাঙ্কি বিতরণ
মোরেলগঞ্জ প্রতিনিধি ঃ
বাগেরহাটের মোরেলগঞ্জে বে-সরকারী উন্নয়ন সংস্থা র্ডপ এর উদ্যোগে এবং হেলভাটাস এর আর্থীক সহযোগিতায় পানীই জীবন প্রকল্পের আওতায় ছয়টি ইউনিয়নে ১৬৫ টি পরিবারের মাঝে পানির ট্যাঙ্কি বিতরণ করেছে। গতকাল সোমবার দুপুরে উপজেলা পরিষদ মাঠে মুজিব শতবর্ষ উপলক্ষে এ ট্যাঙ্কি বিতরণ করা হয়। উপজেলার বহরবুনীয়া, জিউধরা, নিশানবাড়ীয়া, বারইখালী, মোরেলগঞ্জ সদর ও খাউলিয়া ইউনিয়নের সুবিধা বঞ্চিত হতদরিদ্র জনগষ্ঠির মাঝে প্রতিটি এক হাজার লিটার পানির ট্যাঙ্ক প্রদান করেছে। এসব ইউনিয়নের সুবিধা বঞ্চিত হতদরিদ্র মানুষ যাতে বৃষ্টির পানি ধরে সংরক্ষণ করে খেতে পারে সেলক্ষে পানির ট্যাঙ্কি প্রদান করা হয়।
তালায় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য রফিকুল ইসলাম-কে সংবর্ধনা
ইলিয়াস হোসেন,তালা:
বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটিতে সাতক্ষীরার তালা উপজেলার জাতপুর গ্রামের রফিকুল ইসলাম প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হওয়ায় তালা উপজেলা যুব লীগের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেয়া হয়েছে। সে প্রয়ত সমাজ সেবক শাহজুদ্দীন মোড়লের পুত্র। সর্বশেষ তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক ও সাতক্ষীরা জেলা আ.লীগের সদস্য ছিলেন। সোমবার (২৮ ডিসেম্বর) বিকালে তালা উপজেলা পরিষদ চত্ত্বরে এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা যুবলীগের সভাপতি ও তালা সদর ইউনিয়নের চেয়ারম্যান সরদার জাকীর হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, প্রেসিডিয়াম সদস্য রফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, তালা উপজেলা পরিষদের ভাইস চেয়াম্যান ও সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি সরদার মশিয়ার রহমান, উপজেলা শ্রমীকলীগের সভাপতি আব্দুল জব্বার সরদার, জেলা আ.লীগের সাবেক উপ-প্রচার সম্পাদক প্রণব ঘোষ বাবল, উপজেলা শ্রমীকলীগের সাধারণ সম্পাদক শফিউর রহমান ডানলপ, ইউনিয়ন আ.লীগ সভাপতি শাহবুদ্দিন বিশ্বাসসহ অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
করোনা মোকাবেলায় আলোচনা সভা ও স্বেচ্ছাসেবকদের সম্মাননা প্রদান
ইলিয়াস হোসেন,তালা:
করোনা মোকাবেলায় বিশেষ অবদানের জন্য সাতক্ষীরার তালা উপজেলার ৫০জন স্বেচ্ছাসেবককে সম্মাননা দেওয়া হয়েছে।
সোমবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদের হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উত্তরণ ও উন্নয়ন প্রচেষ্টার সহযোগিতায় অনুষ্ঠিত কোভিড-১৯ রেসপন্স টিমের আলোচনা সভায় তাদের এই সম্মাননা দেওয়া হয়। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলার লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে ও সাতক্ষীরা ব্লাড ফাউন্ডেশন এর এডমিন মঈনুল আমিন (মিঠু) সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাদী, উত্তরণের জাহিদ শামস্ (সাক্ষর), উন্নয়ন প্রচেষ্টার শাহনেওয়াজ কবীর (শাওন), কোভিড-১৯ রেসপন্স টিমের তালা সদর ইউনিয়ন সমন্বয়ক আব্দুল্লাহ-আল মামুন সৈকত, খলিলনগর ইউনিয়ন সমন্বয়ক দীপায়ন মন্ডল, নগরঘাটা ইউনিয়ন সমন্বয়ক মামুন হোসেন, খেশরা ইউনিয়ন সমন্বয়ক মামুন রেজা, স্বেচ্ছাসেবক প্রণয়ন কবিরাজ নয়ন, মহিন শেখ, আজমীর হোসেন প্রমূখ। বক্তারা করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলার লক্ষ্যে মতামত পেশ করেন। সভায় প্রথম থেকেই করোনা মোকাবেলায় বিশেষ অবদানের জন্য তালা উপজেলার ৫০জন স্বেচ্ছাসেবককে সম্মাননা দেওয়া হয়। এ সময় বক্তারা যেহেতু করোনা আক্রান্তের সংখ্যা অন্যান্য উপজেলা থেকে সবচেয়ে কম ছিল, তাই শীতকালীন সময়ে এ সংক্রমণ আবারো মহামারী পর্যায়ে না ছড়িয়ে পড়ে, সেজন্য করণীয়’ শীর্ষক বিভিন্ন মতামত পেশ করেন।
ফুলতলায় সুশীলন’র উদ্যোগে ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিদের কর্মশালা
ফুলতলা প্রতিনিধি
ফুলতলা উপজেলা প্রশাসন ও এনআইএলজি’র উদ্যোগে এবং সুশীলন ও এসডিসির সহযোগিতায় জাতীয় পারস্পরিক শিখন কর্মসূচি প্রাতিষ্ঠানিকীকরণ প্রকল্পের আওতায় ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধি এবং কর্মকর্তাদের নিয়ে এক কর্মশালা সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়। ইউএনও সাদিয়া আফররিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কে এম জিয়া হাসান তুহীন, সুশীলনের উপ-পরিচালক মোঃ রফিকুল হক, গবেষনা কর্মকর্তা ইমরানুর রহমান, ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, শরীফ মোহাম্মদ ভূঁইয়া শিপলু, শেখ আবুল বাশার, মাওঃ সাইফুল হাসান খান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, ইউপি সদস্য শেখ আঃ রশিদ, সোহরাব হোসেন, ওলিয়ার বিশ্বাস, মোঃ মহিউদ্দিন, মাহমুদুর রহমান চয়ন, খোকন নন্দী, মহাসিন বিশ্বাস, শেখ আঃ কুদ্দুস, আতিয়ার রহমান, ইব্রাহিম গাজী, মঞ্জুরুল ইসলাম, শেখ নজরুল ইসলাম, আঃ রহিম, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য কেয়া খাতুন, কবিতা পারভীন, নাসরীন আক্তার, হালিমা খাতুন, সোনালী, বেগম শামসুন্নাহার, আকলিমা বেগম প্রমুখ। কর্মশালায় ৪টি ইউনিয়নের নির্বাচিত জনপ্রতিনিধিদের সর্বোত্তম ভালো কাজের মধ্যে প্রসবকালীন স্বাস্থ্য পরিচর্চা ও গরীব ও মেধাবীদের বৃত্তি ও পুরস্কার বিতরণসহ ৫টি কাজ ভোটের মাধ্যমে নির্বাচন করা হয় এবং তার আলোকে পরিকল্পনা তৈরির মাধ্যমে পরবর্তী পদক্ষেপ গ্রহনের বিষয়ে আলোচনা করা হয়।
ফুলতলায় ইউপি সদস্য রহমান সরদারের শীতবস্ত্র বিতরণ
ফুলতলা প্রতিনিধি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২নং দামোদর ইউনিয়নের ৩নং আলকা ওয়ার্ডের সদস্য সরদার আব্দুর রহমানের এক নির্বাচনী উঠান বৈঠক সোমবার বিকালে আলকা পূর্বপাড়া মোল্যা বাড়ি চত্বরে অনুষ্ঠিত হয়। সরদার আঃ রউফের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সহকারী অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, প্রভাষক গৌতম কুন্ডু, সরদার নুরুজ্জামান, আনোয়ার হোসেন মোল্যা, গফুর সরদার, আকরাম মোল্যা, মিজানু রহমান মিজু, আলী হোসেন মুন্সী, আঃ সাত্তার মোল্যা প্রমুখ। পরে এলাকায় অসহায় দুঃস্থদের মাঝে শীতবন্ত্র বিতরণ করেন।
গিলাতলায় রিমাজ স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে শিরোমনির জয়লাভ
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
গিলাতলার মহসেন শ্রমিক কলোনি মাঠে রিমাজ স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম পর্বের ৩য় খেলা সোমবার বিকাল ৪ টায় অনুষ্ঠিত হয় । খেলায় শিরোমনি ফুটবল একাডেমি এ্যাজাক্স ফুটবল ক্লাব এর মুখোমুখি হয় । খেলায় শিরোমনি ফুটবল একাডেমি ৪ – ০ গোলের ব্যবধানে জয়লাভ করে । বিজয়ী দলের ২ গোল করে ম্যান অবদ্যা ম্যাচ নির্বাচিত হয় । খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গিলাতলা ৬ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী তরুণ সমাজ সেবক শেখ জিয়াউর রহমান । অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চরকা এসপিসি পোল লিঃ কর্মকর্তা মোঃ আশিকুর রহমান । খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ তারেক । আজ মঙ্গলবার প্রথম পর্বের শেষ খেলায় শাপলা একাদশ চরকা এসপিসি পোল লিঃ এর মুখোমুখি হবে । খেলা পরিচালনা করেন মোঃ মোক্তার হোসেন মিঠু।
গৌরব ’৭১ কুয়েট শাখা আবু সুফিয়ানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসুচি পালন
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
প্রখ্যাত শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা শহীদ অধ্যাপক আবু সুফিয়ান(বীর প্রতীক) এর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গৌরব ’৭১ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়(কুয়েট) শাখা, কোরআনখানী, এতিম ও হাফেজদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ, দোয়া ও মিলাদ মাহফিল, শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন সহ বিভিন্ন কর্মসুচি পালন করেছে। গতকাল সোমবার শহীদ আবু সুফিয়ানের স্মৃতির প্রতি বিন¤্র শ্রদ্ধা জ্ঞাপনের মধ্যে দিয়ে কর্মসুচি শুরু করে। সকাল থেকে কুয়েট ক্যাম্পাস সংলগ্ন যোগিপোল মধ্যপাড়া দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসায় চলে কোরআনখানী ও বিশেষ দোয়া, যোহরবাদ মাদ্রাসার হাফেজ ও এতিমদের মাঝে বিতরণ করা হয় উন্নতমানের খাবার। পরে শহীদ আবু সুফিয়ানের আত্মার মাগফেরাত কামনা এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সুস্থতা ও র্দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়। এ সময় গৌরব ৭১’ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা প্রফেসর ড. কাজী এ বি এম মহিউদ্দিন, গৌরব ’৭১ কুয়েট শাখা’র সভাপতি, বিশ^বিদ্যালয়ের আরবান এন্ড রিজিওনাল প্লানিং (ইউআরপি) বিভাগের সহকারী অধ্যাপক মোঃ এ¯্রাজ-উল-জান্নাত, গৌরব ’৭১ কুয়েট শাখা’র সাধারণ সম্পাদক ও বিশ^বিদ্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (চলতি দায়িত্ব) প্রকৌশলী মোঃ আসলাম পারভেজ, যুগ্ন সাধারণ সম্পাদক প্রকৌশলী রুমেন রায়হান, সাংগঠনিক সম্পাদক সাদেক হোসেন প্রামানিক, প্রচার সম্পাদক সহকারী পরিচালক মোঃ হেলাল ফকির, দপ্তর সম্পাদক মোঃ রবিউল ইসলাম সোহাগ, মোঃ শফিউদ্দিন শফিসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ। কর্মসুচির মধ্যে আজ ২৯ ডিসেম্বর মঙ্গলবার জোহরবাদ কুয়েট কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
বুলু বিশ^াসের মায়ের মৃত্যুতে সোনাডাঙ্গা থানা আওয়ামীলীগের শোক বিবৃত্তি
খবর বিজ্ঞপ্তি
সোনাডাঙ্গা থানা আওয়ামীলীগের সভাপতি, খুলনা চেম্বর অব কমার্সের সহ-সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ^াসের মাতা আলহাজ¦ হাজেরা খাতুন (৯০) সোমবার ভোর ৫.০০ ঘটিকার সময় বাধ্যক্য জনিত কারণে বিশ^াস পারাস্ত নিজ বাস ভবনে মুত্যুবরণ করেন ইন্নালিল্লাহি অইন্নাইলাইহির রাজিউন। তার মৃত্যুতে সোনাড্ঙ্গাা থানা আওয়ামীলীগ শোকাহত। মরহুমার শোকাহত পরিবারকে সমবেদনা জানিয়ে শোক বিবৃত্তি জানিয়েছে সোনাডাঙ্গা থানা আওয়ামীলীগ নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন- সোনাডাঙ্গা থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাবেক ছাত্রনেতা তসলিম আহম্মেদ আশা, মোঃ আমির হোসেন, মোঃ মোজাফফার হোসেন, জান্নাতুল ফেরদৌস পিকুল, রফিকুল ইসলাম পিটু, জাহাঙ্গির আলী মন্টু, আঃ কাইয়ুম গোরা, এস এম রাজুল হাসান রাজু, এস এম কবির উদ্দিন বাবলু, টি এম আরিফ, কাউন্সিলর আমেনা হালিম বেবী, শরীফ এনামুল কবীর, মোক্তার হোসেন, এজাজ পারভেজ বাপ্পি, কামরুজ্জামান, এড এনামুল হক, আলী আকবর, মোঃ রুহুল আমীন খান, এড শামীম আহম্মেদ পলাশ, আইয়ুব আলী, মেহেজাবিন খান, তোতা মিয়াঁ ব্যাপারী, ইঞ্জিনিয়ার আঃ জব্বার, খাজা মঈনুদ্দিন, শিপন চৌধুরী, খান হুমায়ুন কবীর, এড সোহেল পারভেজ, তৌহিদুর রহমান দিপু, শাহাদাৎ হোসেন, মঈন খান সেলিম,আসাদুজ্জামান মিলটন, নাসরিন ইসলাম, হায়দার আলী খোকন, মোঃ রাজ্জাক হোসেন, আরজুল ইসলাম আরজু, মুন্সি আইয়ুব আলী, চম মুজিবুর রহমান, শেখ নুর ইসলাম, শেখ জাহিদুল হক, শেখ আবিদউল্লাহ, শেখ আব্দুল আজিজ,মোঃ জাহিদুল ইসলাম,সরদার আঃ হালিম,শেখ হাসান ইফতেখার চালু, ইউসুফ আলী খান, হাজি মোতালেব মিয়াঁ, শেখ রুহুল আমিন, মীর মোঃ লিটন, জাকির হোসেন হাওলাদার,রেজাউল করিম, মোঃ সবুর হোসেন,শেখ কুদ্দুস হোসেন, মহাদেব সাহা, মোস্তাক আহম্মেদ টুটুল, সোহেল চৌধুরী, আলী রেজা হায়দার রনি, আনিসুর রহমান, মীর মাসুদ আলী, রকিবুল ইসলাম রকি, এম এম সিপার হায়দার, শেখ সিদ্দিকুর হক, মোঃ মামুন উকিল, মাহবুব মম, জিয়াউর রহমান বাবু সাহেব, এড রাকিবুল ইসলাম, এ এম আল মামুন চৌধুরী, এস এম মনির হোসেন, মশিউজ্জামান খান মশি, এড জসিমউদ্দিন খান লিটন প্রমুখ।
“শেখ হেলাল উদ্দীনের পক্ষ হতে”
ফকিরহাটে ৪শতাধিক শতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরন
ফকিরহাট প্রতিনিধি।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভ্রাতুষ্পুত্র ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য জননেতা শেখ হেলাল উদ্দীনের পক্ষ হতে ফকিরহাটের পিলজংগে ৪ শতাধিক অসহায় দুঃস্থ্য গরীব ও শিতার্থ মানুষের মাঝে শীত বস্ত্র স্বরুপ কম্বল বিতরন করা হয়েছে। সোমবার বিকাল ৪টায় পিলজংগ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই শীত বস্ত্র বিতরন করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ,লীগের সহ-সভাপতি সুবীর কুমার মিত্র, যুগ্ন-সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ (সাহেব মল্লিক), তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক জীবন কৃষ্ণ ঘোষ, ইউনিয়ন আ,লীগের সভাপতি প্রভাষক অঞ্জন কুমার দে, সহ-সভাপতি অলোক কুমার সেন, ঢালী আব্দুল খালেক, সাধারন সম্পাদক মোড়ল জাহিদুল ইসলাম, যুগ্ন-সাধারন সম্পাদক প্রভাষক সুমন কুমার ধর, অমল দত্ত মনি, সংগঠনিক সম্পাদক মোশারেফ হোসেন, কুষকলীগ নেতা মোঃ দেলোয়ার হোসেন, আ,লীগ নেতা রিংকু কুমার চক্রবর্তী, শেখ ফজলুর রহমান, সাধন কুমার দে, নাজিম উদ্দিন, আকরাম হোসেন, যুবলীগ নেতা জয়দেব কুমার দে, ছাত্রলীগ নেতা শেখ আছাবুর রহমান, স্বেচ্ছাসেবকলীগ নেতা দেবাশিষ কুমার দাশ ও শরিফুল ইসলাম ছোটবাবু প্রমুখ। এছাড়াও উক্ত ইউনিয়নে অবস্থিত বেশ কয়েকটি মাদ্রাসা এতিমখানা ও মসজিদে অনুরুপ কম্বল বিতরন করা হয়েছে। ##
মহেশপুরে কৃষকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর জেলা পরিষদ অডিটোরিয়ামে গতকাল সোমবার দিন ব্যাপি উপজেলা কৃষকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষকলীগের সভাপতি আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় উদ্বোধক হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য এ্যাড. আব্দুর রশিদ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল। বর্ধিত সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম পান্নু, সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা কৃষকলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সোম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, পৌর মেয়র আব্দুর রশিদ খান, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম, সহ সভাপতি ইউনুছ আলী জোয়ার্দ্দার, যুগ্ম সম্পাদক আলহাজ্ব মোঃ শরিফুল ইসলাম, এম,এস উজ্জ্বল, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য এম,এ আসাদ, শেখ হাশেম আলী, আশরাফুন্নাহার শিউলী, খবির উদ্দীন প্রমুখ।
মহেশপুরে ইসলামী ব্যাংকের ব্যাংকিং শাখা উদ্ধোধন
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার মান্দারতলা বাজারে ইসলামী ব্যাংকের ব্যাংকিং শাখার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে ব্যাংকিং শাখার স্বত্তাধিকারী জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কোটচাঁদপুর ইসলাম ব্যাংক শাখার ব্যবস্থাপক মোশতাক আহম্মদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোটচাঁদপুর ইসলামী ব্যাংক শাখার ম্যানেজার অপারেশন আব্দুল ওয়াদুদ, মান্দারতলা বণিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, ব্যবসায়ী রাজু আহম্মেদ, নাটিমা ইউপি চেয়ারম্যান ফকির আহম্মদ, ইদ্রাকপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক যাহেদ আলী, মান্দারতলা জামে মসজিদের ঈমাম মোজাম্মেল হোসেন প্রমুখ।
কেসিসি’র নারী নির্যাতন এবং বাল্যবিয়ে প্রতিরোধ প্লাটফর্মের শেয়ারিং সভা
জাতিকে নারী নির্যাতন ও বাল্যবিয়ের অভিশাপ থেকে মুক্ত করতে সবাইকে সোচ্চার হতে হবে
খবর বিজ্ঞপ্তি
নারী নির্যাতন এবং বাল্যবিয়ে প্রতিরোধে গঠিত খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) প্লাটফর্ম সদস্যরা বলেছেন, নারী নির্যাতন ও বাল্যবিয়ে আমাদের সমাজের অভিশাপ। জাতিকে এই অভিশাপ থেকে মুক্ত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সমাজে দায়িত্বপূর্ণ মানুষেরা স্ব স্ব অবস্থান থেকে ইতিবাচক ভূমিকা পালন করলে সমাজ থেকে নারী নির্যাতন এবং বাল্যবিয়ে অনেকাংশে কমিয়ে ফেলা সম্ভব। আমাদের সবার উচিৎ এই ইস্যুতে সোচ্চার হওয়া।
বুধবার সকালে নারী নির্যাতন ও বাল্যবিয়ে বন্ধে কেসিসি প্লাটফর্ম-এর শেয়ারিং সভায় সদস্যবৃন্দ এ কথা বলেন। খুলনা মহানগরীর শিরিশনগরস্থ রূপান্তর প্রশিক্ষণ কেন্দ্রে সভাটি অনুষ্ঠিত হয়। প্লাটফর্মের আহ্বায়ক ও খুলনা সিটি কর্পোরেশনের কাউন্সিলর আমেনা হালিম বেবী-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বক্তৃতা করেন খুলনা জেলা নারী ব্রিগেডের আহ্বায়ক এ্যাডভোকেট শামীমা সুলতানা শিলু, কেসিসি প্লাটফর্মের যুগ্ম-আহ্বায়ক রীনা পারভীন ও প্রদীপ কুমার সাহা, সদস্য সচিব এ্যাডভোকেট পপি ব্যাণার্জী, খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ফারুক আহমেদ, ফুলবাড়ী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুল ইসলাম, সাংবাদিক সোহরাব হোসেন প্রমূখ।











































