Home আঞ্চলিক পাইকগাছায় ২ কোটি টাকা আত্মাসাতের অভিযোগে র‌্যাক গ্রুপের ব্যবস্থাপক আটক

পাইকগাছায় ২ কোটি টাকা আত্মাসাতের অভিযোগে র‌্যাক গ্রুপের ব্যবস্থাপক আটক

19

বাবুল আক্তার, পাইকগাছা

পাইকগাছায় প্রতারণা করে ৮শ সদস্যের কাছ থেকে প্রায় ২ কোটি টাকা আত্মাসাতের অভিযোগে এনজিও র‌্যাক গ্রুপের ব্যবস্থাপককে পুলিশ আটক করেছে। সে দীর্ঘ ৬ মাস পলাতক ছিল। থানায় তার বিরুদ্ধে মামলা হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, উপজেলার নোয়াকাটি গ্রামের গৌরপদ বিশ্বাসের ছেলে বরুন বিশ্বাস। সে নিজেই ব্যবস্থাপক সেজে ২০১১ সালে “র‌্যাক” নামে একটি এনজিও প্রতিষ্ঠা করে। নিয়োগ দেন ৩০জন মাঠ কর্মী, ৫জন অফিস কর্মী। যাদের মাধ্যমে ৮শ সদস্যের কাছ থেকে মাসিক, সাপ্তাহিক সঞ্চয় ও কিস্তি আদায় এবং ডিপিএস-এর মাধ্যমে লাখ লাখ টাকা উত্তোলন করে। যাতে এ পর্যন্ত সদস্যের কাছ থেকে প্রায় ২ কোটি টাকা আদায় করে আত্মসাতের চেষ্টা করে। সমিতির সদস্য সাজেদা বেগমের কাছ থেকে ৫৫ লাখ টাকা নেয়ায় তিনি বাদী হয়ে তার বিরুদ্ধে পাইকগাছা থানায় মামলা করেছে। ভুক্তভোগীরা জানায়, উক্ত প্রতারক বরুন বিশ্বাস দীর্ঘ ৬ মাস ধরে এলাকা থেকে পালিয়ে বেড়াচ্ছিল। তারা জানতে পারে খুব শ্রীঘ্রই বরুন ভারতে পালিয়ে যাবে। এ সংবাদ পেয়ে তারা কৌশল খাটিয়ে তাকে এলাকায় ফিরিয়ে আনে। বাড়িতে আসলে সদস্যরা আটকিয়ে রেখে শনিবার সকালে স্থানীয় পুলিশ ফাঁড়িতে সংবাদ দেয়। ওসি এজাজ শফীর নির্দেশে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস,আই মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে বরুন বিশ্বাসকে তার নিজ বাড়ী থেকে আটক করে। এ বিষয়ে বরুন বিশ্বাস জানায়, আদায়কৃত টাকা যে সদস্যদের ডিপিএস-এর মেয়াদ পূর্ণ হয়েছে তাদেরকে টাকা দেয়া হয়েছে। এ ব্যাপারে ওসি এজাজ শফী জানান, ধৃত বরুনের নামে টাকা আত্মসাতের অভিযোগে থানায় মামলা হয়েছে। তাদেরক গ্রেপ্তার করে জেলহাজকে পাঠানো হয়েছে।

পাইকগাছার লস্কর ইউনিয়নে শীতার্তদের মাঝে চেয়ারম্যানের ব্যক্তিগত উদ্যোগে কম্বল বিতরণ

পাইকগাছা প্রতিনিধি ॥

পাইকগাছার লস্কর ইউপি চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন লস্কর গ্রামের অসহায়, হতদরিদ্র, শীতার্ত বৃদ্ধ-বৃদ্ধাদের মাঝে ব্যক্তিগত উদ্যোগে কম্বল প্রদান করেছেন। শুক্রবার রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত বাড়ী বাড়ী যেয়ে ১০টি কম্বল প্রদান করেন। শীতের শুরু থেকে তিনি প্রতি রাতে নিজ উদ্যোগে ইউনিয়নের ২২ টি গ্রামের অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ও আর্থিক সহায়তা অব্যাহত রাখবেন বলে জানান।

পাইকগাছার গড়ইখালী ইউনিয়নে স্মার্ট কার্ড বিতরণ

পাইকগাছা প্রতিনিধি ॥

পাইকগাছার গড়ইখালী ইউনিয়নে স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এর উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস। ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ২০১৯ সালে ভোটার হওয়ায় ১০৬৪জনকে এ স্মার্ট কার্ড প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, নির্বাচন অফিসের সহকারী হিমাংশু বিশ্বাস, ইউপি সদস্য শাহাবুদ্দীন গাইন, অচিন্ত কুমার সরদার, দুর্গা দাশ মন্ডল, নাসরিন মন্টু, কাজল রানী, সীমা রাণী বিশ্বাস, মনোহর চন্দ্র বিশ্বাস, আব্দুল হান্নান গাজী, ইয়াছিন গাইন, স্থানীয় আওয়ামীলীগ নেতা আইয়ুব আলী, গাজী মিজানুর রহমান সহ অনেকে।