খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু খৃষ্ট ধর্মাবলম্বী সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, খৃষ্ট ধর্মের প্রবর্তক মহান যিশুখৃষ্টের জন্মদিন হিসেবে বড়দিন বিশ্বের সকল খৃষ্ট ধর্মাবলম্বীর কাছে অত্যন্ত পবিত্র একটি দিন। বাংলাদেশেও দিনটি সমমর্যাদায় প্রতিবছর উদ্যাপিত হয়। তিনি বলেন, মহান যিশুখৃষ্টও তাঁর অনুসারীদের অসত্য ও অন্যায়ের পথ পরিহার করে পরিশুদ্ধ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে উপদেশ দিয়েছেন। শুভ বড়দিন একটি সার্বজনীন ধর্মীয় উৎসব। আর প্রতিটি ধর্মীয় উৎসবের মূল লক্ষ হচ্ছে সম্প্রীতি, সহাবস্থান ও শুভেচ্ছা। তিনি আরো বলেন, মহামানবদের প্রদর্শিত পথ অনুসরণই বয়ে আনতে পারে সার্বিক কল্যাণ। শুক্রবার নগরীর বিভিন্ন চার্চে শুভেচ্ছা বিনিময়কালে মঞ্জু এসব কথা বলেন।
সকাল সাড়ে ১০টায় নগরীর কয়লা ঘাট ব্যাপিস্ট চার্চে ও সকাল সাড়ে ১১টায় রূপসা স্ট্যান্ড রোডস্থ এজি চার্চে খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন গিয়াস উদ্দিন বনি, ইউসুফ হারুন মজনু, হাসানুর রশিদ মিরাজ, বদরুল আনাম খান, মেজবাহ উদ্দিন মিজু, তৌহিদুল ইসলাম খোকন, সিরাজুল ইসলাম লিটন, রোকেয়া ফারুক, মতিয়ার রহমান, সেলিম বড় মিয়া, নুরুল ইসলাম লিটন, তরিকুল ইসলাম, এম এ হাসান, লোকমান গাজী, জাহাঙ্গীর হোসেন, পারভেজ শেখ, মো. ফারুক, সেলিম গাজী, মেহেদী হাসান লিটন, শাহজালাল, বাদল নিজাম শিকারী, মুন্নাসহ থানা, ওয়ার্ড ও অঙ্গসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বিএনপি নেতা মোল্যা খায়রুল ও আবুল খায়ের এর রোগ মুক্তি কামনা
।।খবর বিজ্ঞপ্তি।।
খুলনা জেলা বিএনপির সহসভাপতি মোল্যা খায়রুল ইসলাম ও চালনা পৌর বিএনপির আহবায়ক, চালনা পৌর নির্বাচনে ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী আবুল খায়ের খান বৈশ্বিক ঘাতক ব্যাধি করোনায় আক্রান্ত।
এ দু’নেতার দ্রুত সুস্থতা, আরোগ্য ও রোগ মুক্তি কামনা করেছেন মহানগর বিএনপির নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।











































