Home আঞ্চলিক ফলোআপ: বাবার নামে অস্ত্রের লাইসেন্স,কৃষক পরিবার হটাতে গুলি করলো ছেলে

ফলোআপ: বাবার নামে অস্ত্রের লাইসেন্স,কৃষক পরিবার হটাতে গুলি করলো ছেলে

41

বিশেষ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় এক কৃষক পরিবারকে হটাতে বাবা আব্দুল মতিন বিশ^াসের লাইসেন্স করা শটগান দিয়ে গুলি করেছেন ছেলে ইমদাদুল হক সোহাগ।

কালীগঞ্জ থানা পুলিশ সুত্রে জানা গেছে, শটগানটি কালীগঞ্জ উপজেলার তৈলকুপ গ্রামের আব্দুল মতিন বিশ^াস (পাতা মিয়া) এর নামে ঝিনাইদহ জেলা প্রশাসকের কাছ থেকে লাইসেন্সকৃত। ইমদাদুল হক সোহাগের নামে কোন অস্ত্রের লাইসেন্স নেই।

জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ছালাভরা এলাকায় গভীর নলকুপের পানি ভাটায় প্রবেশ করে ইট ভিজে যাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষকে হটাতে এক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ ও বাড়ি ভাংচুরের ঘটনা ঘটে। এ নিয়ে ভাটার মালিক আব্দুল মতিন বিশ^াস ও কৃষক হোসেন আলীর মধ্যে বাকবিত-া হয়। এর এক পর্যায়ে সকাল সাড়ে ১০ টার দিকে ভাটা মালিক আব্দুল মতিন বিশ^াসের ছেলে ইমদাদুল হক সোহাগ উপজেলার দূর্গাপুর গ্রামে ইট ভাটায় এসে শটগান দিয়ে ১ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ এবং প্রতিপক্ষের বাড়ির আসবাবপত্র ভাংচুর করে। এ সময় কৃষক হোসেন আলী স্ত্রী সাকিলা খাতুন (৪৫) ও ছেলে রবিউল ইসলাম (২২) কে মারধর করে।

ভাটা মালিকের ছেলে ইমদাদুল হক সোহাগ মুঠোফোনে জানান, প্রতিপক্ষরা বাবাকে মারধর করে পাঞ্জাবী ছিড়ে দিয়েছে। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাইসেন্সকৃত শটগান দিয়ে আমি এক রাউন্ড ফাঁকা গুলি করি।

এ ব্যাপারে জানতে ইমদাদুল হক সোহাগের পিতা আব্দুল মতিন বিশ^াসের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানান, গুলি করার ঘটনায় পুলিশের পক্ষ থেকে লাইসেন্স চাওয়া হয়েছে। একজনের নামে লাইসেন্সকৃত অস্ত্র অন্য কেউ ব্যবহার করতে পারে না। বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার করায় আমরা লাইসেন্স বাতিলের জন্য ঝিনাইদহ জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন জানাবো।