Home জাতীয় করোনায় আজ মৃত্যু ১৯, শনাক্ত ১২৩৪

করোনায় আজ মৃত্যু ১৯, শনাক্ত ১২৩৪

6

ঢাকা অফিস

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরো ১৯ জন মারা গেছেন। এ পর্যন্ত মারা গেলেন ৭ হাজার ৩৭৮ জন। নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ২৩৪ জন। এতে করে মোট শনাক্তের সংখ্যা ৫ লাখ ৬ হাজার ১০২ জনে দাঁড়িয়েছে।

আজ ২৪ ডিসেম্বর, বৃহস্পতিবার বিকালে গণমাধ্যমের কাছে পাঠানো অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১৩ হাজার ২২৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ২৩৪ জন শনাক্ত হয়েছেন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ২ হাজার ৩৪৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ লাখ ৪৬ হাজার ৬৯০ জন।

এদিকে ওয়ার্ল্ডোমিটার’র তথ্য মতে, আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সারা পৃথিবীতে করোনায় আক্রান্ত বেড়ে ৭ কোটি ৯০ লাখ ৩৬ হাজার ৩৫৫ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ১৭ লাখ ৩৬ হাজার ৬৫৯ জন ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন। বিপরীতে সুস্থ হয়ে উঠেছেন ৫ কোটি ৫৬ লাখ ৯ হাজার ৩১৪ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ২ কোটি ১৬ লাখ ৯০ হাজার ৩৮২ জন করোনারোগী, যাদের মধ্যে ১ লাখ ৬ হাজার ৫৬১ জনের অবস্থা আশঙ্কাজনক।