Home আঞ্চলিক দৈনিক পুর্বাঞ্চলের শাহপুর প্রতিনিধি ফিরোজ খান আর নেই

দৈনিক পুর্বাঞ্চলের শাহপুর প্রতিনিধি ফিরোজ খান আর নেই

11

ডুমুরিয়া প্রতিনিধি

না ফেরার দেশে চলে গেলেন অত্যন্ত সৎ,সাহসী ও নির্ভিক কলম সৈনিক ডুমুরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার শাহপুর নিজস্ব সংবাদদাতা ফিরোজ খান। মাত্র ৫০ বছর বয়সে অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর রাতে চিরনিদ্রায় শায়িত হন তিনি। (ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজেউন——-আমরা তো আল্লাহর এবং আল্লাহর কাছেই ফিরে যাবো)।

মরহুমের পারিবারিক সূত্রে জানা যায়,উপজেলার শাহপুর এলাকায় মৃত মাহাতাব উদ্দিন খানের ৭ ছেলে মধ্যে তিনি ছিলেন কনিষ্ঠ।লেখাপড়া শেষে সাংবাদিকতা পেশা বেছে নেন তিনি এবং টানা ৩ যুগ ধরে সুনামের সাথে দৈনিক পূর্বাঞ্চল পত্রিকায় কাজ করে আসছিলেন।

কিন্তু বিধির কি নির্মম পরিহাস মাত্র দু’মাস আগে পায়ে মাইনার অপারেশন কে কেন্দ্র করে অসুস্থ হয়ে পড়েন তিনি। তাকে চিকিৎসার জন্য প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এরপর উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়।

তিনি স্ত্রী জুলিয়া বেগম খুকু (৪০),একমাত্র কলেজ পড়য়া কন্যা বর্ণা বুপাশা তুলি (১৬) ও প্রথম শ্রেণীর ছাত্র আবির হাসান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। শনিবার আসর নামাজ বাদ জানাজা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে তার দাফন সম্পন্ন করা হয়েছে। মরহুমের আত্মার মাগফিরাত ও পরিবারের প্রতি সমবেদনা কামনা করে বিবৃতি দিয়েছেন ডুমুরিয়ায় কর্মরত সকল সহযোদ্ধা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।