স্টাফ রিপোর্টার:
সংগঠনের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি এবং নতুন কমিটি গঠনের লক্ষ্যে খুলনা মহানগর ছাত্রদলের অধীনস্থ ৩টি থানা ও ৮টি গুরুত্বপূর্ণ কলেজের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। রোববার (৮ নভেম্বর ২০২৬) খুলনা মহানগর ছাত্রদলের আহ্বায়ক মোঃ তাজিম বিশ্বাস ও সদস্য সচিব হাবিবুর রহমান বিপ্লব যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেয়াদোত্তীর্ণ হওয়ায় খুলনা মহানগর শাখা ছাত্রদলের সিদ্ধান্ত অনুযায়ী সদর থানা, সোনাডাঙ্গা থানা ও খানজাহান আলী থানা শাখা এবং খুলনা সরকারি মহিলা কলেজ, সরকারি পাইওনিয়ার মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, আহসানউল্লাহ কলেজ, হাজী আব্দুল মালেক ইসলামিয়া কলেজ, খুলনা আলিয়া কামিল মাদ্রাসা, খানজাহান আলী আদর্শ কলেজ ও খুলনা সরকারি (কমার্শিয়াল) কলেজ ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।
একই সাথে জানানো হয়েছে, শীঘ্রই এসব বিলুপ্ত ইউনিটে নতুন ও শক্তিশালী কমিটি ঘোষণা করা হবে।











































