Home আঞ্চলিক অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার অভিযোগে জরিমানা

অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার অভিযোগে জরিমানা

8


যশোর অফিস।।

যশোরের অভয়নগরে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার অভিযোগে বাবু শেখ নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের মরিচা গ্রামে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবীর আনসারী। বাবু শেখ ওই গ্রামের আবু মুসা শেখের ছেলে।

স্থানীয়রা জানান, মরিচা গ্রামের বাবু শেখ এসকেভেটর (খননযন্ত্র) দিয়ে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটছিলেন। বিষয়টি জানার পর শনিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ঘটনাস্থলে পৌঁছে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবীর আনসারী বলেন, কৃষিজমি দেশের গুরুত্বপূর্ণ সম্পদ। কৃষিজমির শ্রেণি ও প্রকৃতি পরিবর্তন করে অবৈধভাবে মাটি কাটা এবং বিক্রির সুযোগ নেই। কৃষিজমির সুরক্ষা নিশ্চিত করতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।