Home জাতীয় সড়ক দুর্ঘটনার শিকার হলে পাবেন বড় অঙ্কের অর্থ, ঘরে বসেই মিলবে ৫...

সড়ক দুর্ঘটনার শিকার হলে পাবেন বড় অঙ্কের অর্থ, ঘরে বসেই মিলবে ৫ লাখ টাকা ?

0

ঢাকা অফিস।।

সড়ক দুর্ঘটনায় নিহত বা আহত ব্যক্তি অথবা তাদের পরিবার ট্রাস্টি বোর্ডের মাধ্যমে বড় অঙ্কের আর্থিক সহায়তা দিচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এতে চালকসহ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত যেকোনো ব্যক্তি বা তার পরিবার নির্ধারিত নিয়ম মেনে আবেদন করে সহায়তা পাবেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তথ্যটি নিশ্চিত করেছে বিআরটিএ।

বিআরটিএ জানায়, সড়ক দুর্ঘটনার পর নির্ধারিত নিয়ম অনুসরণ করে আবেদনের ভিত্তিতে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার অর্থ সরাসরি ব্যাংক হিসাবে চেকের মাধ্যমে দেওয়া হবে।

সহায়তার পরিমাণ—————————————————————————————-

মৃত্যুর ক্ষেত্রে : অন্যূন (কমপক্ষে) ৫ লাখ টাকা।

অঙ্গহানির ক্ষেত্রে : অন্যূন (কমপক্ষে) ৩ লাখ টাকা।

গুরুতর আহত (স্বাভাবিক জীবনে ফেরার সম্ভাবনা না থাকলে) : অন্যূন (কমপক্ষে) ৩ লাখ টাকা।

আহত (স্বাভাবিক জীবনে ফেরার সম্ভাবনা থাকলে) : অন্যূন (কমপক্ষে) ১ লাখ টাকা।

আবেদনের নিয়ম ও সময়সীমা

দুর্ঘটনা ঘটার ৯০ দিনের মধ্যে চেয়ারম্যান, ট্রাস্টি বোর্ড বরাবর ফরম-৩২-এ আবেদন করতে হবে। এ ছাড়া ঘরে বসেই অনলাইনে বিএসপি-এর মাধ্যমেও আবেদন জমা দেওয়া যাবে।

তবে বিধিমালা অনুযায়ী দুর্ঘটনা ঘটার ৯০ দিন পার হয়ে গেলে আর আবেদন করার কোনো সুযোগ থাকবে না। অনুমোদিত সহায়তার অর্থ আবেদনকারীর স্ব-স্ব ব্যাংক হিসাবে চেকের মাধ্যমে সরাসরি পৌঁছে দেয়া হবে বলে জানিয়েছে বিআরটিএ।