Home Lead নগরীতে পিস্তল ও গুলিসহ ‘নূর আজিম বাহিনী’র ৬ সদস্য গ্রেপ্তার

নগরীতে পিস্তল ও গুলিসহ ‘নূর আজিম বাহিনী’র ৬ সদস্য গ্রেপ্তার

17


স্টাফ রিপোর্টার।।
নগরীর টুটপাড়া এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী নূর আজিম বাহিনীর ৬ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৮ নভেম্বর) গভীর রাতে টুটপাড়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ সময় নূর আজিমের একান্ত সহযোগী সবুজের বাসা থেকে একটি করে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— সবুজ শেখ (২৮), বিশ্বজিৎ হাওলাদার (২৭), তাসিন ওরফে কাজল (২০), রব্বানী সরদার (২৮), সাইফুল ইসলাম (২০) এবং রাসেল শেখ (২৫)।