Home আঞ্চলিক খুলনায় গুলিতে সরকারি কর্মচারি আহত

খুলনায় গুলিতে সরকারি কর্মচারি আহত

6

স্টাফ রিপোর্টার।।

খুলনায় আবারও গুলির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের ছোড়া গুলিতে মশিউর রহমান (৫৯) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। রোববার (৮ নভেম্বর) রাত ৮টার দিকে নগরীর মিয়াপাড়া এলাকার কেন্দ্রীয় জামে মসজিদের পাশে হাসানের চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

আহত মশিউর রহমান রূপসা উপজেলা শিক্ষা অফিসে হিসাবরক্ষক পদে কর্মরত। তাঁর বাবার নাম মোজাম্মেল হক।

মশিউর রহমান জানান, মেয়ের জন্য খাবার কিনতে মিয়াপাড়া থেকে পিটিআই মোড়ের দিকে যাচ্ছিলেন তিনি। পথে হাসানের চায়ের দোকানের সামনে পৌঁছালে তিনজন ব্যক্তিকে দেখতে পান। এ সময় দুর্বৃত্তরা গুলি ছোড়ে। তবে সেই গুলি হয়ে তাঁর বাম পাঁজরের নিচে লাগে।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, কারা কী উদ্দেশ্যে গুলি করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।