ঢাকা অফিস।।
পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) ড. নুরুন্নাহার চৌধুরীকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নিয়োগ দিয়েছে সরকার। তিনি কমিশনের শিল্প ও শক্তি বিভাগের দায়িত্বে ছিলেন।
বুধবার (১৪ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে।











































