Home আঞ্চলিক ফেসবুকে মানহানিকর ও মিথ্যা অপপ্রচারের অভিযোগে খুলনা সদর থানায় জিডি

ফেসবুকে মানহানিকর ও মিথ্যা অপপ্রচারের অভিযোগে খুলনা সদর থানায় জিডি

3


স্টাফ রিপোর্টার।।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মনগড়া, মিথ্যা ও কুৎসা রটানোর অভিযোগে খুলনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে。 গত ১২ অক্টোবর ২০২৬ তারিখে কাজী আতিকুল্লাহ ফারুকী নামের এক ব্যক্তি বাদী হয়ে খুলনা সদর থানায় এই জিডিটি দায়ের করেন, যার নম্বর ১০২৬।


জিডির বিবরণ সূত্রে জানা যায়, ‘দৈনিক খুলনার চোখ’ নামক একটি ফেসবুক পেজের মাধ্যমে গত ১১ অক্টোবর ২০২৬ তারিখ সন্ধ্যায় বাদীর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর তথ্য প্রচার করেন। এ ঘটনায় বাদীর সামাজিকভাবে মানহানি ও ক্ষতি হয়েছে।


অভিযোগে আরও উল্লেখ করা হয়, অনলাইনে এমন অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে অভিযুক্তের নিকট কারণ জানতে চাইলে তিনি বাদীকে বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দেন এবং আরও অপপ্রচার চালানোর কথা বলেন, অভিযুক্তর বিরুদ্ধে এর আগেও খুলনা ও সাতক্ষীরা জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জিডিতে জানানো হয়েছে।


নিজের ও পরিবারের নিরাপত্তা এবং আইনি সুরক্ষার কথা বিবেচনা করে বাদী পুলিশ প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।