Home আঞ্চলিক জলবায়ূ পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় প্রকৃতি-ভিত্তিক সমস্যা সমাধানের পরামর্শ

জলবায়ূ পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় প্রকৃতি-ভিত্তিক সমস্যা সমাধানের পরামর্শ

3
Kalerkantho Pic Size - 1

সিইজিআইএসের কর্মশালা

স্টাফ রিপোর্টার
জলবায়ূ পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় প্রকৃতি-ভিত্তিক সমস্যা সমাধানে উদ্যোগ নিতে হবে। এজন্য জবাবদিহিতা, জলবায়ু-সহনশীল উন্নয়ন পরিকল্পনার জন্য মিশ্র অর্থায়নের ব্যবহার, স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ ও মতামত নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে প্রকৃতি সংরক্ষণের জন্য আন্তর্জাতিক ইউনিয়ন (্আইইউসিএন) মানদণ্ড বজায় রাখতে হবে।
রবিবার (১১ অক্টোবর) নগরীর একটি অভিজাত হোটেল মিলনায়তনে ‘স্থানীয় অভিযোজন কর্মপরিকল্পনা (লাপা), প্রকৃতি-ভিত্তিক সমাধান (এনবিএস) ও জলবায়ু-সহনশীল উন্নয়ন পরিকল্পনার জন্য মিশ্র অর্থায়ন’ বিষয়ক দিনব্যাপী কর্মশালায় এ প্রস্তাবনা উঠে আসে।
শীর্ষস্থানীয় গবেষণা ও পরামর্শক প্রতিষ্ঠান ‘সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস (সিইজিআইএস) এ কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় স্বাগত বক্তব্য দেন ইউনাইটেড ন্যাশন ক্যাপিটাল ডেভলপমেন্ট ফান্ড (ইউএনসিডিএফ)’র পারমর্শক মো: ফরহাদ রাবিদ। বিভিন্ন পর্বে বিষয় ভিত্তিক তথ্য উপস্থাপন করেন সিইজিআইএসের পরিচালক কাজী কামরুল হাসান, সিনিয়র স্পেশালিস্ট এইচএম নুরুল ইসলাম, মো: সাইফুদ্দিন মাহমুদ, রিপার্স অ্যাসোসিয়েট সজল মেহেদী, লজিক প্রজেক্টের ফেরদৌস আরা উর্মি।
কর্মশালায় স্থানীয় অভিযোজন কর্মপরিকল্পনা, উন্নয়ন ও অভিযোজন পরিকল্পনায় প্রকৃতি-ভিত্তিক সমাধান সংযোজন ও জলবায়ু-সহনশীল উন্নয়ন পরিকল্পনার জন্য মিশ্র অর্থায়ন ব্যবস্থার ব্যবহার বিষয়ে ধারণা দেওয়া হয়।
কর্মশালায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, খুলনা সিটি করপোরেশন, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ), কৃষি অধিদপ্তর, স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধিরা অংশ নেন।