Home আঞ্চলিক মোরেলগঞ্জে তৃতীয় দিন শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও বিক্ষোভ

মোরেলগঞ্জে তৃতীয় দিন শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও বিক্ষোভ

6


মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা।।


বাগেরহাটের মোরেলগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে উত্তাল হয়ে উঠেছে বেতকাশি মাধ্যমিক বিদ্যালয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান তালুকদারের পদত্যাগের দাবিতে টানা তৃতীয় দিনের মতো ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা।

রোববার (১১ অক্টোবর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত হয়ে শিক্ষার্থী শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করে।

বিক্ষোভকারী শিক্ষার্থীদের অভিযোগ, প্রধান শিক্ষক লুৎফর রহমান তালুকদার দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎসহ নানা অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন। তিনি সহকারী শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং এসএসসি পরীক্ষার ফরম পূরণসহ বিভিন্ন অজুহাতে শিক্ষার্থীদের কাছ থেকে অবৈধভাবে অতিরিক্ত অর্থ আদায় করেন। এসব কারণে বিদ্যালয়ে স্বাভাবিক শিক্ষাবান্ধব পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিদ্যালয়ের সব আয়-ব্যয়ের হিসাব নিরীক্ষা, বিগত সময়ের শিক্ষক-কর্মচারী নিয়োগ প্রক্রিয়া পর্যালোচনা এবং অতিরিক্ত ফি আদায়ের বিষয়ের সুষ্ঠু তদন্ত দাবি করেন।

তারা স্পষ্ট জানিয়ে দেন, অভিযোগের সত্যতা যাচাই করে লুৎফর রহমান তালুকদারকে অপসারণ ও বিধিমোতাবেক দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নেওয়া পর্যন্ত এবং শিক্ষাপ্রতিষ্ঠানে সুষ্ঠু পরিবেশ ফিরে না আসা পর্যন্ত তাদের এই আন্দোলন ও ক্লাস বর্জন কর্মসূচি অব্যাহত থাকবে।