Home আঞ্চলিক বিপিজিএম রহমানিয়া মা.বিদ্যালয়ের পুনর্মিলনী বাস্তবায়ন কমিটির মতবিনিময়

বিপিজিএম রহমানিয়া মা.বিদ্যালয়ের পুনর্মিলনী বাস্তবায়ন কমিটির মতবিনিময়

26


খবর বিজ্ঞপ্তি।।
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিপিজিএম রহমানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠার ৫৭ বছর পূর্তি উপলক্ষে ‘রি-ইউনিয়ন ২০২৭’ সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (০৮ অক্টোবর) দুপুরে উপজেলার পুটিখালী ইউনিয়নে অবস্থিত বিদ্যালয় মিলনায়তনে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় সুধীজনদের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।


রি-ইউনিয়ন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মিজানুর রহমান মিলটনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিদ্যালয়ের গৌরবময় অতীত, সুবর্ণ ইতিহাস এবং প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মেলবন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তরিকুল ইসলাম, প্রধান শিক্ষক আবুয়াল হোসেন, রি-ইউনিয়ন বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক এইচএম ইকবাল হোসেন এবং সদস্য সচিব মাসুদ আলম। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নাজির আহমেদ, হাসিবুর রহমান, মাস্টার কামরুল ইসলাম, মাস্টার আনিসুর রহমান, মাস্টার আলাউদ্দিনসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।


সভায় বক্তারা বলেন, প্রতিষ্ঠার দীর্ঘ ৫৭ বছরে বিপিজিএম রহমানিয়া মাধ্যমিক বিদ্যালয় এই অঞ্চলের শিক্ষাবিস্তারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠানটির ৫৭ বছর পূর্তি উৎসবকে স্মরণীয় করে রাখতে এবং প্রাক্তনীদের এক ছাদের নিচে ফিরিয়ে আনতে আগামী ২০২৭ সালের রি-ইউনিয়ন অনুষ্ঠানকে সর্বাত্মকভাবে সফল করার আহ্বান জানান তারা। এজন্য সকল প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় শুভানুধ্যায়ীদের সার্বিক সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করা হয়।