Home বিনোদন ‘আল্লাহ যেন প্রতিটি দিন কৃতজ্ঞতার সঙ্গে উপভোগের তাওফিক দেন’ : মোনালিসা

‘আল্লাহ যেন প্রতিটি দিন কৃতজ্ঞতার সঙ্গে উপভোগের তাওফিক দেন’ : মোনালিসা

2

বিনোদন ডেস্ক।।

ৎছোটপর্দার এক সময়ের ব্যস্ত অভিনেত্রী মোজেজা আশরাফ মোনালিসা। তবে বর্তমানে দেশের শোবিজ অঙ্গন থেকে অনেক দূরে।

যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন এই অভিনেত্রী। সোমবার (৫ অক্টোবর) ছিল মোনালিসার জন্মদিন।

বিশেষ দিনটিতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের একটি ছবি প্রকাশ করে নিজেকেই জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

ওই পোস্টে জীবনের উত্থান-পতনের কথাও উল্লেখ করেন মোনালিসা।

তিনি বলেন, জীবনে নানা প্রতিকূলতার মধ্যেও কৃতজ্ঞ হওয়ার অসংখ্য অসংখ্য কারণ খুঁজে পাই। মহান আল্লাহর কাছে অশেষ শুকরিয়া।
কারণ জীবনে আরও একটি বছর, সুস্বাস্থ্য, শক্তি ও প্রতিকূলতা মোকাবিলার মানসিক দৃঢ়তা দান করেছেন তিনি।

জন্মদিনে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে অভিনেত্রী বলেন, আল্লাহ যেন আমাকে দীর্ঘ ও সুস্থ জীবন দান করেন, প্রতিটি দিন কৃতজ্ঞতার সঙ্গে উপভোগ করার তাওফিক দেন। আশীর্বাদ, সুন্দর মুহূর্ত ও নতুন নতুন অর্জনে ভরে উঠুক জীবনের আরও একটি বছর।

ক্যারিয়ারের সুসময়ে ২০১২ সালে নিউইয়র্ক প্রবাসী ফাইয়াজ শরীফকে বিয়ে করেন মোনালিসা। পরের বছর স্বামীর সঙ্গে নিউইয়র্কে পাড়ি জমান। তবে বেশিদিন টেকেনি তাদের দাম্পত্য। বিয়ের এক বছরের মধ্যেই বিচ্ছেদের পথে হাঁটেন তারা।

এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নতুন করে আর সংসারী হননি মোনালিসা। বর্তমানে যুক্তরাষ্ট্রেই নিজের মতো করে জীবন কাটাচ্ছেন এই অভিনেত্রী।