।। খবর বিজ্ঞপ্তি।।
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নানা বিশৃঙ্খলার অভিযোগে খুলনা মহানগর জাতীয়তাবাদী মহিলা দলের ২২ নম্বর ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (০৬ অক্টোবর) সন্ধ্যায় দলটির পক্ষ থেকে পাঠানো এক খবর বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২২ নম্বর ওয়ার্ড কমিটিতে বিভিন্ন অনিয়ম ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ওঠায় গত ৩ জুন একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ৬ অক্টোবর সন্ধ্যা ৭টায় উক্ত ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। খুলনা মহানগর মহিলা দলের আহ্বায়ক সৈয়দা নার্গিস আালী ও যুগ্ম আহ্বায়ক হালিমা আক্তার খানম যৌথভাবে এই সিদ্ধান্ত অনুমোদন করেন।











































