।। খবর বিজ্ঞপ্তি।।
জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, খুলনা মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং সরকারি সুন্দরবন আদর্শ কলেজ ছাত্রদলের সাবেক সফল সভাপতি মরহুম এস এম কামাল হোসেনের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সরকারি সুন্দরবন আদর্শ কলেজ ছাত্রদলের উদ্যোগে কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মঙ্গলবার (৬ অক্টোবর) সুন্দরবন কলেজ ছাত্রদলের সভাপতি নাসিম রহমান নাহিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরবন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জাহাঙ্গীর আলী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক জিএস ও খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসানুর রশীদ মিরাজ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরবন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. রবিউল হক, শিক্ষক পরিষদের সম্পাদক ড. মনির হোসেন এবং খুলনা মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান আরিফ।
স্মরণসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ছাত্রনেতা ইসমাইল হোসেন, ইভান শাহরিয়ার সোহাগ, মো. মুসা শেখ, সানজিদ আহম্মেদ ও শেখ রিহাত। অনুষ্ঠানে বক্তারা মরহুম এস এম কামাল হোসেনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, “মরহুম এস এম কামাল হোসেনের আদর্শ এবং দলের প্রতি অবিচল আনুগত্য নেতাকর্মীদের মাঝে সবসময় অমর হয়ে থাকবে। দলের চরম দুঃসময়ে তিনি রাজপথের বলিষ্ঠ নেতা হিসেবে ছাত্রদলের সম্পদ ছিলেন। মাথায় ৭২টি মিথ্যা মামলা নিয়ে তিনি মৃত্যুবরণ করেছেন। তাঁর ত্যাগ ও আদর্শ থেকে নতুন প্রজন্মকে শিক্ষা নিতে হবে।”
স্মরণসভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সুন্দরবন কলেজ ছাত্রদল নেতা রায়হান শেখ, জায়েদ হোসাইন, সাইদুল রহমান চৌধুরী (তাহমিদ), আব্দুর রহিম, মো. নাসিরুল্লাহ শেখ, মো. জুবায়ের হোসাইন, এম নিয়াজ আহম্মেদ, আফ্রিদি কাব্য, আ. স. ম. শাহীরাজ রাজা, খালিদ হাসান রাতুল, শাহরিয়ার মাহমুদ, আহসান হাবিব আছানুর, মাইশা ইফতেখার, নাঈম নেয়াজ, সিহাদ, আকিব, আহানাফ, ইউশা, জুবায়ের, আরাফ, নয়ন, তানভীর, সৌরভ ও জিয়াসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন কলেজের অনার্স ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হোসাইন আহম্মেদ।











































