Home আঞ্চলিক রূপসায় অগ্নিকাণ্ডে আটটি দোকান পুড়ে ছাই!

রূপসায় অগ্নিকাণ্ডে আটটি দোকান পুড়ে ছাই!

7

স্টাফ রিপোর্টার।।

রূপসায় ভয়াবহ অগ্নিকাণ্ডে আটটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (৫ অক্টোবার) দিনগত রাত ১২টা ২০ মিনিটে পূর্ব রূপসা রুপালি সী ফুডস এর সামনে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছে।

অগ্নিকাণ্ডের সময় ফায়ার সার্ভিসে কল করার পর সময়মতো ঘটনাস্থলে না পৌঁছায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছে।

এলাকাবাসী জানায়, সোমবার (৫ অক্টোবার) দিনগত রাত ১২টা ২০ মিনিটের দিকে মোবাইল সার্ভিসিং ও বিকাশের দোকানের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পার্শ্ববর্তী দোকানে ছড়িয়ে পড়ে। আগুন লাগা দোকান মালিক ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে প্রচেষ্টা চালাতে থাকে। পাশাপাশি ফায়ার সার্ভিসে ফোন করে তারা। প্রায় দেড় ঘন্টার অগ্নিকাণ্ডে সর্বস্ব পুড়ে ছাই হওয়ার মুহূর্তে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস টিম পৌঁছায়। এ সময় স্থানীয়রা ফায়ার সার্ভিসের সদস্যদের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে।