Home খেলাধুলা ম্যাচের কয়েক ঘণ্টা আগে আর্জেন্টিনায় পৌঁছাবে বুরকিনা ফাসো

ম্যাচের কয়েক ঘণ্টা আগে আর্জেন্টিনায় পৌঁছাবে বুরকিনা ফাসো

0


স্পোর্টস ডেস্ক

আর্জেন্টিনার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের আগে বড় ধরনের ভ্রমণ জটিলতায় পড়েছে বুরকিনা ফাসো। ফ্লাইট বাতিল হওয়ায় নির্ধারিত সময়ের দুই দিন পর আর্জেন্টিনার উদ্দেশে রওনা হয়েছে দলটি। ফলে ম্যাচ শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে বুয়েনস এইরেসে পৌঁছানোর কথা তাদের।

৩০ সেপ্টেম্বর আর্জেন্টিনায় পৌঁছানোর কথা ছিল বুরকিনা ফাসোর। কিন্তু চার্টার্ড বিমানের পরিচালনাকারী প্রতিষ্ঠান কোনো পূর্ব ঘোষণা ছাড়াই ফ্লাইট বাতিল করায় মরক্কোর কাসাব্লাঙ্কায় আটকে থাকতে হয় দলটিকে।

বুরকিনা ফাসো ফুটবল ফেডারেশন জানিয়েছে, পরিস্থিতি সামাল দিতে দেশটির ক্রীড়া মন্ত্রণালয়, ফুটবল ফেডারেশন ও মরক্কোয় নিযুক্ত দূতাবাস কাজ করেছে। শেষ পর্যন্ত ভোররাতে কাসাব্লাঙ্কা থেকে বুয়েনস এইরেসের উদ্দেশে রওনা হয় দলটি।

বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টা ৩০ মিনিটে বুয়েনস এইরেসের এজেইজা বিমানবন্দরে পৌঁছানোর কথা বুরকিনা ফাসোর। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে তাদের দ্রুত মনুমেন্টাল স্টেডিয়ামে যেতে হবে। দেরিতে পৌঁছানোর কথা হওয়ায় ম্যাচের আগে বিশ্রাম ও প্রস্তুতির জন্য খুব বেশি সময় পাচ্ছে না দলটি।

আর্জেন্টিনা ও বুরকিনা ফাসোর ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৬টায়।