Home স্বাস্থ্য অ্যালোভেরার সঙ্গে কী মেশালে ত্বক উজ্জ্বল হবে?

অ্যালোভেরার সঙ্গে কী মেশালে ত্বক উজ্জ্বল হবে?

1


মিলি রহমান।।

ত্বকের উজ্জ্বলতায় অনেকে দামি ক্রিম ব্যবহার করেন। আবার অনেকে ভরসা রাখেন প্রাকৃতিক উপাদানের ওপর। ঘরে বসেই প্রাকৃতিক উপাদান দিয়ে রূপচর্চা করতে পারেন অ্যালোভেরার সাহায্যে। ত্বককে আর্দ্র ও সতেজ রাখতে অ্যালোভেরার সঙ্গে গোলাপজল মিশিয়ে ব্যবহার করতে পারেন। চাইলে এর সঙ্গে মধু ও দই যোগ করতে পারেন। এই উপাদানগুলো দিয়ে সহজেই একটি ফেসপ্যাক বানানো যায়, যা ত্বককে ময়েশ্চারাইজ করে।

অ্যালোভেরা জেল ত্বকে শীতল অনুভূতি দেয় এবং আর্দ্রতা জোগায়। অ্যালোভেরা জেল লাগালে আরাম পাওয়া যায়, বিশেষ করে তাপ বা সূর্যের আলোর সংস্পর্শে আসার পর ত্বক শুষ্ক ও টানটান হয়ে যায়। ত্বককে টানটান ও সতেজ করার জন্য অনেকেই ত্বকের যত্নে গোলাপ জলও ব্যবহার করেন। এ দুইটি উপাদান একসঙ্গে ব্যবহার করা যায়।

ফেসপ্যাক তৈরি করতে, একটি বাটিতে ১ চা চামচ খাঁটি অ্যালোভেরা জেল, ১ চা চামচ গোলাপ জল, ১ চা চামচ দই এবং ১/২ চা চামচ মধু নিন। সবকিছু ভালোভাবে মিশিয়ে একটি মসৃণ মিশ্রণ তৈরি করুন। দই ত্বককে নরম করতে সাহায্য করে, অন্যদিকে মধু আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। এই মিশ্রণটি শুষ্ক বা স্বাভাবিক ত্বকের অধিকারীদের জন্য বিশেষভাবে উপকারী।

সূত্র: নিউজ১৮