স্পোর্টস ডেস্ক ।।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পাশে আর থাকছে না সুইজারল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এসএফভি)। আগামীতে ফিফা সভাপতি হিসেবে তাকে আর সমর্থন করবে না বলে ঘোষণা দিয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সমর্থন প্রত্যাহার করে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে তারা।
গত জুনে ইনফান্তিনোর প্রার্থিতাকে সমর্থন জানানোর পর, ২৫ সেপ্টেম্বর এক মিটিংয়ে আগের সিদ্ধান্ত বদলে ফেলে সুইস ফুটবল কমিটি।
এসএফভি এক বিবৃতিতে বলেছে, ‘গত কয়েক মাসের ঘটনাবলির ব্যাপক পুনর্মূল্যায়নের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
সুইজারল্যান্ডের আগে ইংল্যান্ড, ওয়েলস, ফ্রান্স, সার্বিয়া এবং অন্যান্য ইউরোপীয় দেশগুলোর ফুটবল অ্যাসোসিয়েশনগুলো নির্বাচনের আগেই তাদের সমর্থন প্রত্যাহার করে নিয়েছে।
উয়েফা নভেম্বরের নির্বাচনের আগে একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপস্থাপনের প্রতিশ্রুতি দিয়েছে বলে জানা গেছে।











































