Home জাতীয় বাংলাদেশের সঙ্গে সহযোগিতা আরও গভীর করতে প্রস্তুত চীন

বাংলাদেশের সঙ্গে সহযোগিতা আরও গভীর করতে প্রস্তুত চীন

12

ঢাকা অফিস।।

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশ-চীন সম্পর্ক ও দুই দেশের বন্ধুত্বপূর্ণ সহযোগিতার ক্ষেত্রে প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘদিনের সহযোগিতা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান।

ঢাকার চীনা দূতাবাস এক বার্তায় এ তথ্য জানায়। বৈঠকে চীনা রাষ্ট্রদূত বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারকে নির্বিঘ্নভাবে দায়িত্ব পালনে সমর্থন করে চীন।

বাংলাদেশ চীনের বিশ্বস্ত বন্ধু, প্রতিবেশী ও অংশীদার-উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, নতুন যুগে দুই দেশের অভিন্ন ভবিষ্যৎ সমৃদ্ধ করতে কৌশলগত যোগাযোগ আরও জোরদার এবং বাস্তব সহযোগিতা আরও গভীর করতে চীন প্রস্তুত রয়েছে।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ-চীন সম্পর্ক ও দ্বিপক্ষীয় সহযোগিতা এগিয়ে নিতে রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের অবদানের প্রশংসা করেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ চীনের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেয় এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়িয়ে বাংলাদেশ-চীন সম্পর্ককে এগিয়ে নিতে আগ্রহী।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন শেষে বিদায় নিচ্ছেন।