Home খেলাধুলা জমজমাট লড়াইয়ে ফিলিপাইনকে হারাল ভিয়েতনাম

জমজমাট লড়াইয়ে ফিলিপাইনকে হারাল ভিয়েতনাম

0

স্পোর্টস ডেস্ক ।।

ফিফা আসিয়ান কাপে গ্রুপ ‘বি’-এর হাই-ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয় ভিয়েতনাম ও ফিলিপাইন। জমজমাট লড়াইয়ে ফিলিপাইনকে ১-০ গোলে হারিয়েছে ভিয়েতনাম।

প্রবল বৃষ্টির কারণে খেলা নির্ধারিত সময়ের প্রায় ৩০ মিনিট পর শুরু হলেও মাঠের উত্তাপ একটুও কমেনি।

ইন্দোনেশিয়ার বান্দুং-এর ঐতিহাসিক সি জালাক হারুপাত স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলার ২৩তম মিনিটে ফিলিপাইনের স্নাইডারের একটি শক্তিশালী শট ভিয়েতনামের ক্রসবারে লেগে ফিরে আসে। নিশ্চিত গোলের হাত থেকে গোলবারের কল্যাণে বেঁচে যায় ভিয়েতনাম।

এদকে ম্যাচের ২৫তম মিনিটে ভিয়েতনামের উইঙ্গার নগুয়েন দিনহ বাক কোন ভুল করেননি। চমৎকার এক শটে গোল করে দলকে লিড এনে দেন। প্রথমার্ধে ফিলিপাইন বল দখলে এগিয়ে থাকলেও ভিয়েতনামের রক্ষণভাগ ও কার্যকর আক্রমণ তাদের লিড ধরে রাখতে সাহায্য করে।

পিচ ভেজা ও কিছুটা অনুপযোগী থাকায় বলের স্বাভাবিক মুভমেন্ট কিছুটা ব্যাহত হয়।

দ্বিতীয়ার্ধে গোলের জন্য ছোট ছোট পাসে আক্রমণ তৈরির চেষ্টা করলেও কাঙ্খিত গোলের দেখা পায়নি ফিলিপাইন। এতে হার নিয়েই মাঠচাড়তে হয় দলটিকে।