ঢাকা অফিস।।
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত দুই দিনে ৪ হাজার ৬৫৬টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১৩টি বাস, ৭টি ট্রাক, ৬টি কাভার্ডভ্যান, ১৯টি সিএনজি ও ২৯টি মোটরসাইকেলসহ মোট ১৩৯টি মামলা করা হয়েছে।
ট্রাফিক-লালবাগ বিভাগে ১৫টি বাস, ২০টি ট্রাক, ৪টি কাভার্ডভ্যান, ৩৭টি সিএনজি ও ১৩১টি মোটরসাইকেলসহ মোট ২৩৬টি মামলা করা হয়।
ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৮টি বাস, ৫টি ট্রাক, ২১টি কাভার্ডভ্যান, ১১৭টি সিএনজি ও ৪১৯টি মোটরসাইকেলসহ মোট ৬৯০টি মামলা করা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৫৪টি বাস, ৩৯টি ট্রাক, ৫১টি কাভার্ডভ্যান, ৮৫টি সিএনজি ও ২৩৮টি মোটরসাইকেলসহ মোট ৬০৪টি মামলা হয়েছে।
অন্যদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৩টি বাস, ২টি ট্রাক, ৯টি কাভার্ডভ্যান, ৪০টি সিএনজি ও ৯২টি মোটরসাইকেলসহ মোট ২২৮টি মামলা করা হয়েছে।
ট্রাফিক-মিরপুর বিভাগে ৪৯টি বাস, ৫১টি ট্রাক, ৮৩টি কাভার্ডভ্যান, ১২৩টি সিএনজি ও ৪২৭টি মোটরসাইকেলসহ মোট ১ হাজার ১৮টি মামলা হয়েছে।
ট্রাফিক-উত্তরা বিভাগে ৭৮টি বাস, ৫৭টি ট্রাক, ৫০টি কাভার্ডভ্যান, ১৫০টি সিএনজি ও ৪৭২টি মোটরসাইকেলসহ মোট ১ হাজার ১৬৩টি মামলা করা হয়েছে।
ট্রাফিক-গুলশান বিভাগে ৫৪টি বাস, ১২টি ট্রাক, ২৭টি কাভার্ডভ্যান, ৬২টি সিএনজি ও ১৬৪টি মোটরসাইকেলসহ মোট ৫৭৮টি মামলা হয়েছে।
এ ছাড়া, অভিযানকালে মোট ১ হাজার ৮৬টি গাড়ি ডাম্পিং এবং ৫৯৩টি গাড়ি রেকার করা হয়েছে।
বৃহস্পতিবার ও শুক্রবার (২৪ ও ২৫ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় ডিএমপির ট্রাফিক বিভাগ অভিযান চালিয়ে এসব মামলা করে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট বিভাগ।











































