Home খেলাধুলা আফগানিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে চমক নেপালের

আফগানিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে চমক নেপালের

1

স্পোর্টস ডেস্ক ।।

এশিয়ান গেমস ক্রিকেটে চমক নেপালের। ‘এ’ গ্রুপের ম্যাচে আফগানিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে তারা।

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে পাওয়া নেপালের দ্বিতীয় জয়টি এসেছে ১৬ বল হাতে রেখে। নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে ১০৩ রানের লক্ষ্য ১৭.২ ওভারে টপকে যায় নেপাল। শুরুটা অবশ্য ভালো ছিল না নেপালের দলীয় ৩১ রানে ৩ উইকেট হারায় তারা। এমন সমীকরণ থেকে নেপালকে জয় এনে দিয়েছেন দুটি ত্রিশোর্ধ্ব ইনিংস খেলা সন্দ্বী জোরা ও রোহিত পাউদেল।

সন্দ্বীপের ৩৪ রানের বিপরীতে অপরাজিত ৩৩ রানের ইনিংস খেলেন রোহিত। এর আগে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। ললিত রাজবংশী ও কুশল ভুর্তেলের বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেননি আফগান ব্যাটাররা। রাজবংশীর ৩ উইকেটের বিপরীতে সর্বোচ্চ ৪ উইকেট নেন ভুর্তেল।

আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন ফয়সাল শিনোজাদা ও নাজিবউল্লাহ জাদরান। দুজনই ৩০ রান করে করেন। সবমিলিয়ে ২০ ওভারে ৭ উইকেটে ১০২ রান তোলে আফগানিস্তান।