Home খেলাধুলা সীমার হাত ধরে ১৬ বছরের পদক খরা ঘোচাল ভারত

সীমার হাত ধরে ১৬ বছরের পদক খরা ঘোচাল ভারত

3

স্পোর্টস ডেস্ক ।।

এশিয়ান গেমসে নারীদের দীর্ঘপাল্লার দৌড়ে পদকের জন্য ভারতের দীর্ঘ অপেক্ষার অবসান হলো অবশেষে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুর্দান্ত দৌড়ে ১০ হাজার মিটারে ব্রোঞ্জ জিতে ১৬ বছরের খরা কাটালেন এই দীর্ঘপাল্লার দৌড়বিদ।

৩২ মিনিট ৫০.০৫ সেকেন্ডে দৌড় শেষ করে তৃতীয় স্থান অর্জন করেন এই ভারতীয় অ্যাথলেট।

এশিয়ান গেমসের ইতিহাসে এই ইভেন্টে ভারতের এটি তৃতীয় পদক। ২০১০ সালে গুয়াংজু এশিয়ান গেমসে প্রীজা শ্রীধরন সোনা এবং কবিতা রাউত রুপো জিতেছিল। আইচি-নাগোয়ায় আয়োজিত চলতি এশিয়ান গেমসে অ্যাথলেটিক্সে এটাই ভারতের প্রথম পদক।

দীর্ঘপাল্লার দৌড়ে শুরু থেকেই ট্র্যাকে ধৈর্য ধরে এগিয়েছিলেন সীমা। শেষ দিকে ইয়াভি ও তানাকা সোনার লড়াইয়ে এগিয়ে গেলেও তাঁদের সঙ্গে গতি মেলাতে পারেননি সীমা। তবে পিছন থেকে আসা প্রতিদ্বন্দ্বীদের থেকে নিজেকে নিরাপদ দূরত্বে রাখেন। শেষ পর্যন্ত তৃতীয় স্থানে ফিনিশ করেন ভারতীয় এই অ্যাথলিট।

৩২ মিনিট ৫০.০৫ সেকেন্ডে ফিনিশিং লাইন পেরিয়ে ভারতের জন্য স্মরণীয় ব্রোঞ্জ এনে দেন সীমা।