আন্তর্জাতিক ডেস্ক।।
ইউক্রেনের খারকিভ অঞ্চলের একটি খামারে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রুশ হামলায় ছয়জন নিহত হয়েছেন।
ইউক্রেনের প্রধানমন্ত্রী সের্গেই কোরেৎস্কি এ তথ্য জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে তিনি বলেন, ‘সকালে একটি কৃষি প্রতিষ্ঠানে ড্রোন হামলা চালানো হয়।’
জরুরি সেবা বিভাগও নিহতের সংখ্যা ছয়জন বলে নিশ্চিত করেছে। শাকসবজি বাছাইয়ের কাজ চলাকালীন খামারটিতে হামলা চালানো হয় বলে জানা গেছে।











































