Home আঞ্চলিক প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি, যুবক গ্রেপ্তার

প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি, যুবক গ্রেপ্তার

10

মেহেরপুর প্রতিনিধি।।

মেহেরপুরে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানকে গালাগাল ও কটূক্তির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে শহরের গড়পুকুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সঞ্জয় কুমার দাস (২৮) মেহেরপুর সদর উপজেলার গোভিপুর গ্রামের হিরন কুমার দাসের ছেলে।

পুলিশ সূত্র জানায়, শুক্রবার রাতে সঞ্জয় কুমার দাস তার নিজের ফেসবুক প্রোফাইল থেকে একটি ভিডিও পোস্ট করেন। ওই ভিডিওতে ঘন ঘন লোডশেডিং নিয়ে ক্ষোভ প্রকাশের পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে গালাগাল ও কটূক্তি করতে দেখা যায়। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের নজরে আসে। এরপর পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবীর বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার অভিযোগে সঞ্জয় কুমার দাসকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আগে মামলা ছিলো। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।