মণিরামপুর (যশোর) প্রতিনিধি :
যশোরের মণিরামপুরে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) নতুন ভবনের উদ্বোধন হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) দুপুর একটার দিকে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ভবনের উদ্বোধন করেন।
বিএডিসির যশোর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল্লাহ আল রশিদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
এরআগে বুধবার সকালে উপজেলার কাশিমনগর ও ভোজগাতী ইউনিয়নে দুইটি কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।প্রায় ৯৮ লাখ টাকা ব্যয়ে সম্প্রতি মণিরামপুরে বিএডিসির নতুন দোতলা ভবনের নির্মাণ কাজ শেষ হয়েছে।











































