Home আঞ্চলিক যশোর সিএমএইচ এ ভেন্টিলেটর প্রদান করল নৌবাহিনী

যশোর সিএমএইচ এ ভেন্টিলেটর প্রদান করল নৌবাহিনী

193

খবর বিজ্ঞপ্তি

খুলনা, ১৮ নভে¤¦র ২০২০ বুধবার ঃ মহামারীকালে দেশের শীর্ষ হাসপাতালগুলোতে কোভিড-১৯ চিকিৎসা সহায়তার অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে কমখুল কর্তৃক যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) দুইটি ভেন্টিলেটর হস্তান্তর করা হয়েছে। বুধবার খুলনা নৌবাহিনী হাসপাতাল বানৌজা উপশমের অধিনায়ক সার্জন কমান্ডার এম জাহিদুর রহমান, যশোর সিএমএইচ এর কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল মোর্শেদ রশীদ এর হাতে এই ভেন্টিলেটর তুলে দেন।

এই ভেন্টিলেটর এর ব্যবহার অত্র অঞ্চলের করোনা আক্রান্ত মানুষের সেবায় বিশেষ অবদান রাখবে বলে আশা করা যায়। এর আগেও নৌবাহিনীর পক্ষ থেকে বরগুনা জেলা স্বাস্থ্য কমপেক্স, টুঙ্গিপাড়া স্বাস্থ্য কমপেক্স এবং খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতালে কোভিড-১৯ এর সংক্রমণরোধে জীবন সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। করোনা ভাইরাস সম্পূর্ণ নির্মূল না হওয়া অবধি নৌবাহিনীর এই কার্যক্রম অব্যাহত থাকবে।