Home আঞ্চলিক উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে ব্রিজ প্রকল্পের কর্মসূচি অবহিতকরণ সভা

উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে ব্রিজ প্রকল্পের কর্মসূচি অবহিতকরণ সভা

14


স্টাফ রিপোর্টার
বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের উদ্যোগে, জামার্নী ইকোটা অর্থায়নে বিল্ডিং রিজিলিয়েন্স থ্রু ইনক্লুসিভ ডেভেলপমেন্ট অ্যান্ড জেন্ডার এমপাওয়ারমেন্ট (ব্রিজ) প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপকূলীয় অঞ্চলের টেকসই সমাধান এবং সকলের অন্তর্ভুক্তির মাধ্যমে ঝুঁকিপূর্ণ উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে বুধবার (২৯ জুলাই) সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
লিডার্স-এর পরিচালক (প্রোগ্রাম) এ.বি.এম. জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আশাশুনি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রতাপনগর ইউপি চেয়ারম্যান আবু দাউদ ঢালী, উপজেলা কৃষি কর্মকর্তা আফরোজা আক্তার রুমা, সহকারী পরিদর্শক পরিমল কুমার সরকার, ডিপিএইচই প্রবীর কুমার, উজ্জ্বল কুমার অধিকারী, মো. শওকত আলী, লিংকন আহমেদ প্রমুখ। এছাড়াও স্থানীয় প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন এনজিও প্রতিনিধি এবং লিডার্স-এর কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সভায় ইজওউএঊ প্রকল্পের উদ্দেশ্য, কার্যক্রম এবং প্রত্যাশিত ফলাফল সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করা হয়। আলোচনায় প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা, উপকারভোগীদের আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করা, প্রত্যন্ত ও ঝুঁকিপূর্ণ এলাকায় সেবা ও সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়া এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি সম্প্রসারণ, স্থানীয় জনগণের সক্ষমতা বৃদ্ধি এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের মাধ্যমে উপকূলীয় অঞ্চলের টেকসই উন্নয়ন নিশ্চিত করার আহ্বান জানান। তারা ইজওউএঊ প্রকল্পকে একটি সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে উল্লেখ করে এর সফল বাস্তবায়নে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।