Home আঞ্চলিক প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

87


গত ২৯ জুলাই ২০২৬ তারিখে দৈনিক খুলনাঞ্চল সহ কয়েকটি পত্রিকায় ও অনলাইন পোর্টালে ‘বিয়ের ভুয়া এফিডেভিট বানিয়ে দাম্পত্য সম্পর্কের প্রলোভনে একাধিকবার ধর্ষণ, গর্ভপাত ও লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা’ শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে।

সংবাদটিতে আমাকে জড়িয়ে যেসব তথ্য উপস্থাপন করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, কাল্পনিক, উদ্দেশ্যপ্রণোদিত এবং ভিত্তিহীন। আমার বক্তব্য ও প্রকৃত সত্য: মামলায় উল্লেখিত বিয়ের ভুয়া এফিডেভিট তৈরি, শারীরিক সম্পর্ক স্থাপন, গর্ভপাত ঘটানো বা টাকা আত্মসাতের মতো কোনো ঘটনার সাথে আমার দূরতম কোনো সম্পৃক্ততা নেই।

আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা এবং আর্থিকভাবে ব্ল্যাকমেইল করার অসৎ উদ্দেশ্যে একটি স্বার্থান্বেষী মহলের ইন্ধনে এই সাজানো গল্প ফাঁদা হয়েছে।


সুদীর্ঘকাল ধরে আমি অত্যন্ত সততা, নিষ্ঠা ও সুনামের সাথে শিক্ষকতা পেশায় নিয়োজিত আছি। শিক্ষাঙ্গনে আমার পেশাগত সুনাম এবং সমাজে আমার অর্জিত মর্যাদা ক্ষুণ্ন করতেই এই ভিত্তিহীন অভিযোগ তুলে বিজ্ঞ আদালতে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। বিজ্ঞ আদালতের বিচার ব্যবস্থার ওপর আমার পূর্ণ আস্থা ও শ্রদ্ধা রয়েছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমেই সত্য উন্মোচিত হবে এবং প্রমাণিত হবে যে আমি ষড়যন্ত্রের শিকার।


আমি উক্ত মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।


-মোঃ শামীম হোসেন