Home আঞ্চলিক ফ্যাসিবাদের দোসরদের ইন্ধনে খুলনায় অপরাধ প্রবনতা দিনদিন বেড়েই চলেছে

ফ্যাসিবাদের দোসরদের ইন্ধনে খুলনায় অপরাধ প্রবনতা দিনদিন বেড়েই চলেছে

26

এমইউজে নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে মনা

খবর বিজ্ঞপ্তি।।

খুলনা মহানগর বিএনপির সভাপতি ও কেডিএ চেয়ারম্যান এস এম শফিকুল আলম মনা বলেছেন, সাংবাদিকদের ওপর গুলিবর্ষণের ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে| এজন্য সাংবাদিকদের যে কোন কর্মসূচির সাথে বিএনপির একাত্মতা থাকবে|


নগরীর আইন-শৃংখলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ফ্যাসিবাদের দোসরদের ইন্ধনে খুলনায় অপরাধ প্রবনতা দিনদিন বেড়েই চলেছে| এজন্য তিনি সচেতন সাংবাদিকসহ নাগরিকদের সতর্ক থাকার আহবান জানান|


তিনি শনিবার(২৫ জুলাই) সন্ধ্যায় নগর বিএনপি কার্যালয়ে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনা(এমইউজে) নেতৃবৃন্দের সাথে মতবিমিনয়কালে এসব কথা বলেন| মতবিনিময় সভায় নগর বিএনপির সাধারণ সম্পাদক ও বিসিবি পরিচালক শফিকুল আলম তুহিন বলেন, বিএনপির নাম ব্যবহার করে কেউ শহরে দুবৃত্তায়ন করতে চাইলে তাদেরকে সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে| এজন্যও তিনি এমইউজে নেতৃবৃন্দকে সতর্কদৃষ্টি রাখার আহবান জানান|


এমইজে খুলনার সভাপতি মোঃ রাশিদুল ইসলামের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, খুলনা সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলটন, খুলনা প্রেসক্লাবের সাবেক সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, বিএফইউজের সাবেক নির্বাহী সদস্য এইচ এম আলাউদ্দিন, এমইউজে খুলনার সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নুর, কোষাধ্যক্ষ রকিবুল ইসলাম মতি, নির্বাহী সদস্য মোঃ এরশাদ আলী প্রমুখ|


মতবিনিময় সভায় সাম্প্রতিক নগরীতে চারজন সাংবাদিককে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলা এবং এমইউজে’র চলমান আন্দোলন কর্মসূচি সম্পর্কে বিএনপি নেতৃবৃন্দকে অবহিত করা হয়| বিএনপি নেতারা এমইউজে নেতৃবৃন্দকে এ ব্যাপারে আরো কঠোর কর্মসূচি গ্রহণের পরামর্শ দেন| যেসব কর্মসূচিতে বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত থাকার প্রতিশ্রুতি দেন|


এর আগে বিকেলে এমইউজে’ খুলনার নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়| সভায় সভাপতিত্ব করেন, ইউনিয়নের সভাপতি মোঃ রাশিদুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা| সভায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র সিদ্ধান্ত মোতাবেক তৎকালীন আওয়ামীলীগ সরকারের সহযোগী হিসেবে বিএফইউজে’র বিপক্ষে পাল্টা কমিটি গঠণের সাথে জড়িত থাকার দায়ে কেন্দ্রের নির্দেশে বহিস্কৃত হাসান আহমেদ মোল্লা ইউনিয়নের নাম ব্যবহার করে বিভিন্ন সভা করার ঘটনায় হুশিয়ারী উচ্চারণ করা হয়|

এমনকি তথাকথিত সাধারণ সভা ও ঘোষিত নির্বাচনের তারিখের সাথে এমইউজের কোন সম্পৃক্ততা নেই বলেও সভায় উল্লেখ করা হয়| এ বিষয়ে বিএফইউজে নেতৃবৃন্দকে অবহিত করা হলে তারা এমইউজের বর্তমান রাশিদুল ইসলাম-আব্দুর রাজ্জাক রানা-রকিবুল ইসলাম মতির নেতৃত্বাধীন কমিটির সাথে সকল সদস্যকে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দেন।