Home আঞ্চলিক টোয়াবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় মইনুল ইসলামকে পঞ্চবীথি ক্রীড়া চক্রের সংবর্ধনা

টোয়াবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় মইনুল ইসলামকে পঞ্চবীথি ক্রীড়া চক্রের সংবর্ধনা

29


|| খবর বিজ্ঞপ্তি||
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)-এর নতুন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় পঞ্চবীথি ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক মোঃ মইনুল ইসলামকে জমকালো সংবর্ধনা দেওয়া হয়েছে| গতকাল রাতে খুলনার একটি অভিজাত হোটেলে পঞ্চবীথি ক্রীড়া চক্রের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়|


অনুষ্ঠানে পঞ্চবীথি ক্রীড়া চক্রের সভাপতি ডা. এস আহসান আহমেদের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি রফিকুল ইসলাম খোকন, খুলনা ভিশনের পরিচালক আবু সাঈদ মল্লিক, বিশিষ্ট চিকিৎসক ও সমাজকর্মী ডা. বঙ্গকমল বসু, শফিকুল ইসলাম শাহীন, মাহবুবুর রহমান ও কামাল আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ক্লাবের সদস্যবৃন্দ| সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, মোঃ মইনুল ইসলাম টোয়াবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় দেশের পর্যটন খাতে দক্ষিণাঞ্চলের গুরুত্ব আগের চেয়ে অনেক বৃদ্ধি পাবে| বিশেষ করে সুন্দরবনকেন্দ্রিক পরিবেশবান্ধব পর্যটন শিল্পের প্রসার ঘটবে এবং এ অঞ্চলে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে|


বক্তারা আরও উল্লেখ করেন, সুন্দরবনকেন্দ্রিক পর্যটন শিল্পকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে মইনুল ইসলাম দীর্ঘদিন ধরে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন| তাঁর এই দূরদর্শিতা ও অভিজ্ঞতার আলোকেই টুয়াবের মাধ্যমে সমগ্র দেশের পর্যটন খাতের ব্যাপক বিকাশ ঘটবে| এর ফলে দেশীয় পর্যটন খাত আরও বিনিয়োগবান্ধব হবে, যা জাতীয় অর্থনীতিকে শক্তিশালী করতে বড় ভূমিকা রাখবে| সংবর্ধনার জবাবে মোঃ মইনুল ইসলাম উপস্থিত সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান| তিনি দক্ষিণাঞ্চলসহ সমগ্র দেশের পর্যটন শিল্পকে আরও এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন| একই সাথে পঞ্চবীথি ক্রীড়া চক্রের সকল সদস্য ও খুলনাবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে আগামী দিনে পর্যটনের সার্বিক উন্নয়নে সবাইকে পাশে থাকার আহ্বান জানান|