Home আঞ্চলিক আলমডাঙ্গায় মাঠ থেকে নিখোঁজ কৃষকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

আলমডাঙ্গায় মাঠ থেকে নিখোঁজ কৃষকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

9


চুয়াডাঙ্গা প্রতিনিধি­।।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ওসমানপুর গ্রামের মাঠ থেকে নিখোঁজ কৃষক হাসেম আলীর (৫৫) ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত হাসেম আলী ওসমানপুর গ্রামের মৃত রুস্তম মণ্ডলের ছেলে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানি ইসরাইল জানান, গতকাল বৃহস্পতিবার বিকেলে হাসেম আলী কাটাখালির মাঠে নিজের জমিতে সার দিতে যান। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে পাননি। আজ মাঠে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

ওসি বানি ইসরাইল বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহের কিছু অংশ শেয়াল খেয়ে থাকতে পারে।’