স্পোর্টস ডেস্ক।।
বিশ্বকাপের ফাইনাল মহারণে স্পেনের মুখোমুখি ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ফাইনালে উঠে এক অনন্য বিশ্বরেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি।
টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের হাতছানি দিচ্ছে এই আর্জেন্টাইন ম্যানেজারের সামনে। ইতালির কিংবদন্তি কোচ ভিত্তোরিও পোজোর পর আধুনিক ফুটবলের ইতিহাসে আর কোনো কোচ পরপর দুটি বিশ্বকাপ শিরোপা জেতার এই কীর্তি স্পর্শ করতে পারেননি।
১৯৩৪ ও ১৯৩৮ পর পর দুই বিশ্বকাপ জয়ের রেকর্ডের একমাত্র মালিক এখনো তিনি। ১৯৩৮ সালের পর দীর্ঘ ৮৮ বছর ধরে বিশ্বফুটবলে কোনো কোচ ব্যাক-টু-ব্যাক বিশ্বকাপ জিততে পারেননি।
ফাইনালে স্পেনকে হারাতে পারলে স্কালোনি হবেন ইতিহাসের মাত্র দ্বিতীয় কোচ, যিনি এই অনন্য উচ্চতায় পৌঁছাবেন।








































