Home আঞ্চলিক খুলনায় বনবিভাগের অর্ধশত জলযান বিকল, বিঘ্নিত সুন্দরবনের টহল

খুলনায় বনবিভাগের অর্ধশত জলযান বিকল, বিঘ্নিত সুন্দরবনের টহল

65

স্টাফ রিপোর্টার

সংস্কারের অভাবে অচল বন বিভাগের ঐহিত্যবাহী জলযান বনরানী ও বনকন্যা। মেরামতে অন্তত ৭ কোটি টাকা প্রয়োজন হলেও বরাদ্দ দিচ্ছে না বন অধিদপ্তর। তাদের আরও ৫৫টি জলযান বিকল থাকায় বিঘ্নিত হচ্ছে সুন্দরবনে টহল কার্যক্রম।

বন বিভাগের ঐতিহ্যবাহী জলযান বনরানী। এই লঞ্চে চড়ে সুন্দরবন ঘুরেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অনেক খ্যাতিমান ব্যক্তিত্ব। কিন্তু চার বছর ধরে অচল পড়ে আছে ফরেস্ট ঘাটে।

ঐতিহ্যবাহী আরেক জলযান বনকন্যাও বিকল ২০১১ সাল থেকে। লঞ্চ দুটি মেরামতে প্রয়োজন অন্তত ৭ কোটি টাকা। এ নিয়ে প্রস্তাবনা পাঠানো হলেও সাড়া দেয়নি বন অধিদপ্তর।

বনবিভাগের খুলনা সার্কেলে ১২৬টি জলযানের মধ্যে বিকল ৫৫টি। ফলে বিঘ্নিত হচ্ছে সুন্দরবনে টহল কার্যক্রম। সংস্কারের জন্য মিলছে না প্রয়োজনীয় অর্থ। জ্বালানির বরাদ্দও অপ্রতুল।

জলযান বনরানী তৈরি হয়েছিল ১৯০৮ সালে আর বনকন্যা তারও ছয় বছর আগে।

-চ্যানেল টুয়েন্টি ফোর