শেখ সোহেলকে যুবলীগের প্রেসিডিয়াম মেম্বর করায় শেখ হাসিনার প্রতি আ’লীগের কৃতজ্ঞতা
খবর বিজ্ঞপ্তি
বিসিবি’র পরিচালক শেখ সোহেলকে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রিয় প্রেসিডিয়াম মেম্বর নির্বাচিত করায় প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন, শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়েছেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, শেখ সোহেলকে কেন্দ্রিয় যুবলীগের প্রেসিডিয়াম মেম্বর করে যে সম্মান তাকে দেয়া হয়েছে, আমরা মনে করি এ সম্মান শুধু শেখ সোহেলকে নয়; এটি খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষকে আলোকিত করা হয়েছে। নেতৃবৃন্দ আরো বলেন, প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনা এ অঞ্চলের মানুষকে ভালোবাসেন। সেকারনেই তাঁর দুরদর্শিতা দিয়ে আজ শেখ সোহেলকে যুবলীগের কেন্দ্রিয় প্রেসিডিয়াম মেম্বর করেছেন। শেখ সোহেল তাঁর সুতীক্ষè মেধা ও চৌকষ নেতৃত্ব দিয়ে দেশের গোটা যুব সমাজকে ঐক্যবদ্ধ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবে। বিবৃতিদাতারা হলেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ্ উদ্দিন জুয়েল, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী।
ফকিরহাট খুলনা মাওয়া সড়কে ট্রাকের সাথে ট্রাকের সংঘর্ষে নিহত-১,আহত-৩
ফকিরহাট ( বাগেরহাট) প্রতিনিধিঃ
খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার বিশ্বরোড সংলগ্ন সকাল-সন্ধ্যা হোটেলের সামনে শনিবার রাত ৮টার পর ট্রাকের সাথে ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে জান্নাতুল মাওয়া(৬) নামের এক শিশু কন্যার মৃত্যু হয়েছে। গুরুত্বর আহত অবস্থায় অন্য ৩ জনকে চিকিৎসার জন্য ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। আহতরা হলেন আট্টাকী গ্রামের নাজমুল শেখের কন্যা শিরিনা বেগম, এবং সাথি বেগম(১৮)।গুরুতর আহত অবস্থায় জাকিয়া বেগম (৪৫)কে খুলনা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়েছে। নিহত শিশু জান্নাতুল মাওয়া আট্টাকী গ্রামের কবির শেখের কন্যা। স্থানীয়রা জানায়, বিশ্বরোড এলাকায় সকাল সন্ধ্যা হোটেলের সামনে থেকে একটি গরু বহনকারী ট্রাক পেছন দিয়ে বিশ্বরোডে উঠলে কাটাখালী থেকে আসা ট্রাকের সামনে আঘাত লেগে এ দূর্ঘটনা ঘটেছে ।
দিঘলিয়ায় মাদকসেবির তিন মাসের সাজা
শেখ রাজিব, দিঘলিয়া প্রতিনিধিঃ
দিঘলিয়া উপজেলার পানিগাতী গ্রাম থেকে আব্দুর রাজ্জাকের পুত্র ফরহাদ (২৭) কে সাত গ্রাম গাজা সহ গ্রেফতার করেছে দিঘলিয়া থানা পুলিশ। গোপন সুত্রে খবর পেয়ে দিঘলিয়া থানা পুলিশ পানিগাতী এলাকায় অভিযান চালালে আটককৃত আসামীর কাছ থেকে গাজা উদ্ধার করা হয়।শনিবার (১৪ নভেম্বর) সন্ধায় পানিগাতী গ্রাম থেকে তাকে আটক করা হয়। দিঘলিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আলীমুজ্জামান মিলন মোবাইল কোর্টের মাধ্যমে আটককৃত আসামী ফরহাদ (২৭) কে মাদকদ্রব্য নিয়ন্ত্রন (২০১৮) আইনে তিন মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেন।
নগর ছাত্রলীগের আনন্দ মিছিল আজ
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটিতে বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ সোহেল’কে প্রেসিডিয়াম সদস্য মনোনীত করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ আওয়ামী যুবলীগের এই পূর্নাঙ্গ কমিটি প্রকাশ পায়। শেখ সোহেল’কে প্রেসিডিয়াম সদস্য মনোনীত করায় বঙ্গবন্ধু কন্য জননেত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞাতা প্রকাশ করে ও ধন্যবাদ জানিয়ে আজ রবিবার বিকাল সাড়ে তিনটায় আনন্দ মিছিল করবে খুলনা মহানগর ছাত্রলীগ। উক্ত আনন্দ মিছিল সফল করার লক্ষ্যে খুলনা মহানগর ছাত্রলীগের সকল সদস্য ও খুলনা মহানগর ছাত্রলীগের অন্তর্গত সকল ইউনিটের নেতাকর্মীকে যথাসময়ের পূর্বে দলীয় কার্যালয়ে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল।
শেখ সোহেলকে যুবলীগের কেন্দ্রীয় কমিটিতে প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত করায় খুলনায় আনন্দ মিছিল ও দোয়া
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটি ঘোষনা ও শেখ সোহেল’কে প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত করায় মহানগর যুবলীগের উদ্যোগে খুলনায় আনন্দ মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ মাগরিব ঢাকায় কেন্দ্রীয় কমিটির ঘোষনার পর পর তাৎক্ষনিক নগরীর দলীয় কার্যালয় থেকে আনন্দ মিছিল বের হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আবার দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে দোয়া ও মিষ্টি বিতরন করে নেতৃবৃন্দ। এ সময় খুলনা মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজনের পরিচালনায় উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, আওয়ামী লীগ নেতা নূর ইসলাম বন্দ, মুন্সি মোঃ মাহবুব আলম সোহাগ, যুবলীগ নেতা এস এম হাফিজুর রহমান হাফিজ, কামরুল ইসলাম, আব্দুল কাদের শেখ, আবুল হোসেন, কাজী কামাল হোসেন, নজরুল ইসলাম দুলু, শওকত হোসেন, মোহাম্মদ আলী, অভিজিৎ চক্রবর্তী দেবু, খুলনা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল, তাজুল ইসলাম তাজু, মোস্তফা শিকদার, কাজী ইব্রাহিম মার্শাল, মহিদুল ইসলাম মিলন, মশিউর রহমান সুমন, মেহেদী মোড়ল,ইয়াসিন আরাফাত, রাশেদুল ইসলাম রাশেদ, আব্দুল্লাহ আল মামুন মিলন, আব্দুল মালেক, আরীফুর রহমান আরীফ, রবিউল ইসলাম লিটন, শাহীন আলম, মুক্তা সরদার, হাসান শেখ, ইকবাল কবীর লিটন, কাঞ্চন শিকদার, মাসুম-উর রশীদ, জামাল হোসেন, আনিসুর রহমান, নূরে হেলাল, জাহিদুল ইসলাম জিহাদ, জনি মিঞা, সাহাবুদ্দিন সাবু, শেখ রবিউল ইসলাম বপ্পি, ইলিয়াস হোসেন সবুজ, ইউসুফ মোল্লা, সাকিব হোসেন, রকিবুল ইসলাম, বাদল সিপাহী, আনিস মিঞা, ইকবাল হোসেন, ফরিদুল ইসলাম, আলম খান। সাবেক ছাত্রলীগ নেতা বাচ্চু মোড়ল, বিপুল মজুমদার, অভিজিৎ পাল, ছাত্রলীগ নেতা সোহেল বিশ^াস, তাজমুল হক তাজু, আসাদুজ্জামান বাবু, রনবির বাড়ৈই সজল, মাহামুদুল হাসান শাওন, জব্বার আলী হীরা, ঝলক বিশ^াস, জহির আব্বাস, মেহেদী হাসান সুজন, শেখ সাকিব, সোহান হোসেন শাওন, মাহমুদুর রহমান রাজেশ, হিরণ হাওলাদার, এম এ হোসেন সবুজ, মেহেদী হাসান সজল, বায়োজিন সিনহা, জনি বসু, নিশাত ফেরদৌস অনি, আরাফাত হোসেন রাহেব প্রমূখ।
ভারতে যাওয়ার সময় মহেশপুরের শ্যামকুড় ও সামন্তা সীমান্ত এলাকা থেকে নারী-পুরুষ ও শিশুসহ ১৮ জন আটক
মহেশপুর (ঝিনাইদহ)প্রতিনিধিঃ
রাতের অন্ধকারে চোরাইপথে শুক্রবার গভীর রাতে ভারতে যাওয়ার সময় শ্যামকুড় ও সামন্তা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র সদস্যরা নারী-পুরুষ ও শিশুসহ ১৮ জনকে আটক করেছে। আটক কৃতদেরকে বিজিবি’র সদস্যরা মহেশপুর থানা পুলিশে সোপর্দ্দ করেছে। শ্যামকুড় বিজিবি ক্যাম্প সুত্রে জানাগেছে,শুক্রবার রাতে চোরাই পথে ভারতে যাওয়ার সময় টাঙ্গাইল পাড়ার ভিতর থেকে ৫জন পুরুষকে আটক করা হয়। আটক কৃত সকলেই বাড়ীই নাটোর জেলার সিংড়া থানার বিভিন্ন এলাকায়।
সামন্তা বিজিবি ক্যাম্প সুত্রে জানাগেছে,শুক্রবার গভীর রাতে অবৈধ্য পথে ভারতে যাওয়ার সময় আনন্দ বাজার এলাকা থেকে ১৩ জনকে আটক করা হয়েছে। আটক কৃতদের মধ্যে ৬ জন নারী,৪ জন পুরুষ ও ৩ জন শিশু রয়েছে। আটক কৃতদের বাড়ী বরিশালের পিরোজপুর,বাগেরহাটের মোড়লগঞ্জ ও খুলনার দীঘলিয়া ও তেরখাদা এলাকায়।
মহেশপুর ৫৮ বিজিবি’র অতিরিক্ত পরিচালক মেহেদী হাসান খান জানান, রাতের অন্ধকারে চোরাই পথে ভারতে পাড়ী দেওয়া সময় মহেশপুরের শ্যামকুড় ও সামন্তা সীমান্ত এলাকা থেকে নারী-পুরুষ ও শিশুসহ ১৮জনকে আটক করা হয়েছে।
মহেশপুর ৫৮ বিজিবি’র অতিরিক্ত পরিচালক মেহেদী হাসান খান জানান,রাতের অন্ধকারে রোচাই পথে ভারতে পাড়ী দেওয়ার সময় শ্যামকুড় ও সামন্তা সীমান্ত এলঅকা থেকে নারী-পুরুষ ও শিশুসহ ১৮ জনকে আটক করা হয়েছে। এঘটনায় মহেশপুর থানায় পৃথক দু’টি থানায় মামলা হয়েছে।
বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলা গড়তে হলে বেতাগার মডেল অনুসরণ করতে হবে: সিনিয়র সচিব
পি কে অলোক.ফকিরহাট
স্থানীয় সরকার পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন,বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলা গড়তে হলে বেতাগার মডেল আমাদের অনুসরণ করতে হবে। বেতাগা ইউনিয়ন পরিষদ তাদের নতুন নতুন কর্মপরিকল্পনা ও তা বাস্তবায়ন করে ভারতের কেরালাকেউ হার মানিয়েছে। তাঁরা সকল ক্ষেত্রে যে অর্জনটি করেছে তা এসডিজি বাস্তবায়নের একটি মাইল ফলক। তিনি শনিবার সকাল সাড়ে ১১টায় বেতাগা ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন. স্বচ্ছতা ও জবাবদিহিতা জনসম্পৃক্ত কার্যকর ইউনিয়ন পরিষদ গড়তে ৭ম বেতাগা দিবস-২০২০ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন স্থানীয় সরকারকে শক্তিশালী করার জন্য তারা সকল জনগনের অংশ গ্রহনে যে মহতী উদ্যোগ গুলি গ্রহন ও তা বাস্তবায়ন করেছে তা প্রসংশনিয়। তিনি বলেন স্বপন দাশের মত একজন ভাল মানুষের কারনে এঅঞ্চলের মানুষ আজ আলোকিত। একজন ভাল মানুষই পারেন একটি অঞ্চলের পরির্বতন ঘটাতে।
বেতাগা ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ এর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার ড. মুঃ আনোয়ার হোসেন হালাদার। তিনি তার বক্তৃতায় বলেন, বেতাগা ইউনিয়ন পরিষদ সরকারের দিকে না তাকিয়ে তাদের নিজেস্ব অর্থায়নে যে মহতী কাজ গুলি কারছে তা দেখে বা অনুসরণ করে অন্যান্য ইউনিয়ন বা উপজেলা পরিষদ গুলি যদি কাজ করতো তাহলে সরকারের যে ভিশন তা অচিরেই বাস্তবায়ীত হতো। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার মীর মোঃ শাফিল আহম্মেদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, শেখ হেলাল উদ্দীন ফাউন্ডেশনের আহবায়ক অধ্যক্ষ অমিত রায় চৌধুরী।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর রহমান এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, হাইসাওয়া প্রকল্পের ব্যাবস্থাপনা পরিচালক মোঃ নুরুল ওসমান। এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার মন্ত্রনালয়ের সচিব মোঃ মোকলেসুর রহমান, স্থানীয় সরকার বিভাগ বাগেরহাটের উপ-পরিচালক দেবপ্রসাদ পাল, এলজিএসপি-৩ এর ডিষ্টিক ফ্যাসিলিটেটর পার্থ প্রতীম সেন, সহ জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, সকল ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের ১৪টি স্ট্যাডিং কমিটির সদস্যবৃন্দ। পরে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য বেশ কয়েকজনকে সম্মাননা স্বরুপ ক্রেষ্ট প্রদান ছাড়াও কন্যা বর্র্ত্তিকা প্রকল্পের আওতায় বিভিন্ন উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরন করা হয়। এর আগে প্রধান অতিথি সহ অতিথিবৃন্দরা বেতাগা ইউনিয়ন পরিষদের নিজেস্ব অর্থায়নে নির্মিত প্রাণি সম্পদ সাব সেন্টার, বেতাগা মনোরমা দাশ কমিউনিটি ক্লিনিক সম্প্রসারণ ভবন, বেতাগা পাবলিক লাইব্রেরী ভবন, মাসকাটা ধনপোতা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের বয়ঃসন্ধিজনিত চেঞ্জ রুম ও অর্গানিক বেতাগা বর্জ্য ব্যাবস্থাপনা ও খামার সাব প্লান্টের শুভ উদ্ভোধন করেন। ##
আফিলগেটে ১৬৫ বোতল ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ী আটক
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
খানজাহান আলী থানাধীন আফিলগেট পুলিশ চেক পোষ্ট এলাকা থেকে ১৬৫ বোতল ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। ১৪ নভেম্বর শনিবার বেলা ৩টায় খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রবীর কুমার বিশ^াসের নেতৃত্বে মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে এস আই দেবেশ কুমার মন্ডল ও এ এস আই তপন কুমার পাল আফিলগেট এলাকায় একটি মটরচালিত নতুন ভ্যান দ্রুত চালিয়ে আসতে দেখে সন্দেহ হয়। এসময় ভ্যানটিকে তল্লাশী করে ভ্যানের বডির নিচে অভিনব কায়দায় সাজিয়ে রাখা ১৬৫ বোতল ফেন্সিডিল সহ যশোর জেলা শার্শা থানার রামপুর গ্রামের মোঃ মিলন সরদারের পুত্র শাহিন সরদার(২৫)কে আটক করা হয়। খানজাহান আলী থানার অফিসার্স ইনচার্জ প্রবীর কুমার বিশ^াস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, উক্ত ১৬৫ বোতল ফেন্সিডিল যশোরের বেনাপোল থেকে খুলনার জিরো পয়েন্টে নিয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব আইনে মামলা হয়েছে। মামলা নং- ৯, তাং- ১৪/১১/২০।
মোংলা বন্দর ষ্টিভিডরিং ওয়াচম্যান ওয়েলফেয়ার সংঘের নব নির্বাচিত নেতৃবৃন্দদের অভিষেক
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলা বন্দর ষ্টিভিডরিং ওয়াচম্যান ওয়েলফেয়ার সংঘের নব নির্বাচিত নেতৃবৃন্দদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোাদ্ধা শেখ আ: রহমান, চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা তারিকুল ইসলাম, মিঠাখালী ইউপি চেয়ারম্যান ই¯্রাফিল হাওলাদার, সুন্দরবন ইউপি চেয়ারম্যান কবির হোসেন, প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব এইচ এম দুলাল, মোংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘের সাধারণ সম্পাদক ওমর ফারুক সেন্টু, ওয়াচম্যান সংঘের সভাপতি মানিক মোল্লা ও সাধারণ সম্পাদক মো: বাবুল ফকিরসহ নেতৃবৃন্দরা।
ঘুর্ণিঝড় সিডরের ১৩ বছরেও শেষ হয়নি শরণখোলায় বেরিবাঁধ নির্মাণ কাজ
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
ঘুর্ণিঝড় সিডরের ১৩ বছরেও শরণখোলা বাসীর প্রাণের দাবী টেকসই বেরীবাধ নির্মাণ কাজ শেষ না হওয়ায় এলাকাবাসীর মাঝে আজও আতংক বিরাজ করছে। শরণখোলাবাসী দোয়া মাহফিল সহ ১৫ নভেম্বর সিডর দিবস পালন করবে অজানা আতংক নিয়ে। ৩ বছর মেয়াদের এ বেরিবাঁধ প্রকল্প ২০২১ সালের জুন পর্যন্ত আরো এক বছর বৃদ্ধি করে কাজের মেয়াদ ৩ দফা বাড়ানো হয়েছে। মেগা বাজেটের বেরিবাঁধে নদী শাসনের ব্যবস্থা না থাকায় নির্মীয়মাণ বাঁধ নদীতে বিলীনের আশংকা সাধারণ মানুষের।
বগী গ্রামের বীরমুক্তিযোদ্ধা রুস্তুম আলী বলেন, বলেশ্বর নদে ওয়াপদা বেরিঁবাধ ভেঙ্গে যাওয়ায় ঘূর্ণিঝড় সৃষ্টি হলে আমরা আতংকে থাকি। সিডরের ১৩ বছরেও টেকসই বেরিঁবাধ নির্মাণ কাজ শেষ না হওয়ায় তিনি হতাশা প্রকাশ করেন। সাউথখালী ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হোসেন বলেন, নদী শাসন ছাড়া বেরীবাঁধ নির্মিত হলে তা পানিতে ভেসে যাবে জনগণের কোন কাজে আসবে না। ইতোমধ্যে সাউথখালীর গাবতলা ও বগী এলাকায় নতুন ওয়াপদা বেরীবাঁধ নির্মাণের স্থানে আকস্মিকভাবে কয়েকদফা শত শত মিটার এলাকা জুড়ে সিসি ব্লকসহ বেরীবাঁধ বলেশ্বর নদীতে বিলীন হয়েছে। এতে মানুষের মধ্যে আতংক ছড়িয়েছে এবং নদী শাসনের বিষয়টি খুবই জোড়ালো হয়ে উঠেছে। নদী শাসনের কাজ দ্রুত শুরু করার জন্য তিনি সরকারের প্রতি জোর দাবী জানান।
এ ব্যপারে উপকূলীয় বেরিবাঁধ উন্নয়ন প্রকল্পের (সি.ই.আই.পি) খুলনার নির্বাহী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আশরাফুল আলম মুঠোফোনে বলেন, বগী এলাকায় বলেশ্বর নদীর ভাঙ্গনের তীব্রতায় নতুন করে ডিজাইন ও জমি অধিগ্রহনের জন্য প্রকল্পের কাজের মেয়াদ ২০২১ সালের জুন পর্যন্ত আরো এক বছর বাড়ানো হয়েছে। তিনি আরো বলেন, বিশ্ব ব্যাংকের অর্থায়নে ৩’শ কোটি টাকা ব্যায়ে সি.এইচ.ডব্লিউ.ই নামে চাইনিজ একটি ঠিকাদারী প্রতিষ্ঠান ২০১৬ সালের ২৬ জানুয়ারী থেকে ৩৫/১ পোল্ডারের ৬৩.২ কিলোমিটার দীর্ঘ বেরিবাঁধ নির্মাণের কাজ করছে। কাজ শুরুর তিন বছরে ৩৫/১ পোল্ডারে ৮০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে বলে তিনি জানান।
২০০৭ সালের ১৫ নভেম্বর প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডরের সৃষ্ট জলোচ্ছ্বাসে শরণখোলা উপজেলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। শরণখোলায় সহ¯্রাধিক মানুষের প্রানহানী ঘটে। হাজার হাজার বাড়িঘর ও গাছ পালা বিধস্ত হয়। ধসে যায় মাইলের পর মাইল ওয়াপদা বেরিঁবাধ। পরবর্তীতে উপজেলাবাসীর পক্ষ থেকে আধুনিক, টেকসই ও উঁচু বেরিবাঁধ নির্মাণের দাবী ওঠে। এদাবীর বাস্তবতা উপলদ্ধি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শরণখোলা মোড়েলগঞ্জ বাসীকে দুর্যোগের হাত থেকে রক্ষা করতে একটি উঁচু ও টেকসই বেরিবাঁধ নির্মাণের নির্দেশ দেন যা আজও শেষ হয়নি।
বেনাপোল বন্দরে ১ কোটি ২ লাখ টাকার প্যাডলক ও রেক্সিনের চালান আটক
বেনাপোল প্রতিনিধি
বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষনায় আমদানি করা ১ কোটি ২ লাখ টাকা রাজস্ব ফাঁকির অভিযোগে প্যাডলক ও রেক্সিনের একটি বড় চালান আটক করেছে কাস্টমস কর্মকর্তারা। বৃহস্পতিবার বিকেলে কৌশলে বন্দর থেকে খালাশ নেয়ার সময় কাস্টমস কমিশনার আজিজুর রহমান বন্দরের ২৮ নাম্বার শেডে থেকে পণ্য চালানটি আটক করেন। আজ শনিবার এক প্রেস বিঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কাস্টমস সুত্র জানান, যশোরের আমদানিকারক প্রতিষ্ঠান শফি আয়রন ট্রেডাস ভারত থেকে পার্টস এন্ড এক্সসরিজ ঘোষনা দিয়ে ৪৪ ,৬২১ মে.টনের ১০৫১ প্যাকেজ প্যাডলক ও রেক্সিন আমদানি করেন।গোপন সংবাদ পেয়ে কমিশনার তার নিজস্ব টিম আইআরএম দিয়ে পন্য চালানটি পরীক্ষা করে ঘোষণা অতিরিক্ত ১৮ টন ৯৭২ কেজি উচ্চ শুল্কের প্যাডলক ও রেক্সিন জাতীয় পন্য আটক করে। রাজ্স্ব ফাঁকির সাথে সরাসরি জড়িত থাকার অভিযোগে সিএন্ডএফ এজেন্ট তালুকদার ট্রেডার্সের লাইসেন্স বাতিল করা হয়। সেই সাথে অর্থ দন্ড ও জরিমানা বাবদ আদায় করা হয় ৭১ লাখ ২৫ হাজার টাকা।
বেনাপোল কাস্টমস কমিশনার মো: আজিজুর রহমান জানান, মিথ্যা ঘ্ষোনায় আমদানি করা প্যাডলক ও রেক্স্রিনের একটি বড় চালান আটক করা হয়েছে। রাজস্ব ফাকির অভিযোগে রাজস্ব ও জরিমানা বাদ ১ কোটি ২ লাখ টাকার রাজস্ব আদায় করা হয়েছে। রাজস্ব ফাকি রোধে জোরদার অভিযান শুরু করা হয়েছে। যে সব সিএন্ড্ এফ এজেন্ট সরাসরি রাজস্ব ফাকির সাথে তাদের লাইসেন্স স্থায়ী বাতিলের প্রক্রিয়া শুরু করা হয়েছে।
ডায়াবেটিক সমিতি খুলনা কর্তৃক বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
খকবর বিজ্ঞপ্তি
শনিবার ডায়াবেটিক সমিতি খুলনা কর্তৃক বিশ্ব ডায়াবেটিস দিবস যথাযথ ভাবে পালিত হয়েছে। সকাল ১০:৩০টায় বেলুন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্ভোধন করেন ডায়াবেটিক সমিতি খুলনার সম্মানীয় আহবায়ক ও সাবেক সংসদ সদস্য খুলনা-০২ আলহাজ্ব মোঃ মিজানুর রহমান, সম্মানীয় সদস্য সচিব এ্যাড. রজব আলী সরদার, বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন উপ-কমিটির সম্মানীয় আহবায়ক মোঃ মফিদুল ইসলাম টুটুল ও ডায়াবেটিক সমিতি খুলনার সম্মানীয় পরিচালক মোঃ কামরুল হক নাসিম। সকাল ১১:০০টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশ্ব ডায়াবেটিস দিবসের এবারের মূল প্রতিপাদ্য বিষয় “ডায়াবেটিস-সেবায় পার্থক্য আনতে পারেন নার্সরাই” এছাড়াও সকল রোগীদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান ও সচেতনমূল লিফলেট বিতরন করা হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডায়াবেটিক সমিতি খুলনার সম্মানীয় আহবায়ক ও সাবেক সংসদ সদস্য খুলনা-০২ আলহাজ্ব মোঃ মিজানুর রহমান ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডায়াবেটিক সমিতির সম্মানীয় সদস্য সচিব এ্যাড. রজব আলী সরদার ও সভায় সভাপতিত্ব করেন বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন উপ-কমিটির সম্মানীয় আহবায়ক মোঃ মফিদুল ইসলাম টুটুল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডায়াবেটিক সমিতি খুলনার এডহক কমিটির সম্মানীয় সদস্য এ্যাড. স. ম. বাবর আলী, অজন্তা হালদার, এ্যাড. তছলিমা খাতুন ছন্দা, আজীবন সদস্য মোঃ আলমগীর সর্দার, কাজী মনজেদ উদ্দীন আহমেদ (চান), মোঃ হায়দার আলী, তাপস কুমার সরকার, শাহাদাৎ হোসেন বাদশা, ডায়াবেটিক সমিতি খুলনার সম্মানীয় পরিচালক মোঃ কামরুল হক নাসিমসহ সমিতির সকল ডাক্তার, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনায় মূখ্য সহযোগীতা করেছেন হেলথ কেয়ার ফার্মা (লিলি-ডায়াবেটিস) ও নভো নরডিক্স ফার্মা লিমিটেড।
শিমগাছের সাথে শত্রুতা !
মণিরামপুর (যশোর) প্রতিনিধি :
যশোরের মণিরামপুরে পূর্ব শত্রুতার জেরে কৃষকের শিমগাছ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ করা হচ্ছে, ঘেরপাড় দিয়ে হাঁটতে নিষেধ করায় দুই যুবক উপজেলার বাগডোব গ্রামের কৃষক ইউসুফ আলীর ঘেরপাড়ের আটকাঠা জমির ফলন্ত শিমগাছ কেটে দিয়েছে। অভিযুক্ত দুই যুবকের নাম রায়হান হোসেন ও মোস্তাকিম। তারা বাসুদেবপুর গ্রামের মোস্তফা হোসেন ও ফারুক হোসেনের ছেলে।
কৃষক ইউসুফ আলী জানান, স্থানীয় মাঠে তার চার বিঘার একটি মাছের ঘের রয়েছে। ঘেরের চারপাড়ে তিনি শিমগাছ লাগিয়েছেন। ইতিমধ্যে গাছে শিম ধরেছে। গত বুধবার (১১ নভেম্বর) রায়হান ও মোস্তাকিম ঘেরপাড় দিয়ে মাঠে যেতে চায়। আমি তাদের নিষেধ করি। ওইদিন দিবাগত রাতে তারা এসে ঘেরপাড়ের সব শিমগাছ কেটে দিয়েছে। লোকমুখে শুনে গতকাল শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে যেয়ে দেখি ঘেরপাড়ের সব শিমগাছ শুকিয়ে গেছে।
অভিযোগের ব্যাপারে রায়হান ও মোস্তাকিম বলেন, বুধবারে আমরা মাঠে ধান কাটতে যাচ্ছিলাম। ওইসময় ইউসুফ ঘেরপাড় দিয়ে যেতে নিষেধ করে ঠিকই। কিন্তু আমরা তার শিম গাছ কাটিনি। তিনি সন্দেহ করে আমাদের বিরুদ্ধে অভিযোগ করছেন। জানতে চাইলে খেদাপাড়া ক্যাম্পের আইসি এসআই গোলাম রসুল বলেন, বিষয়টি শুনেছি। এই ব্যাপারে কেউ লিখিত অভিযোগ করেননি।
জনগণের ভোটাধিকার হরণের চিত্র আড়াল করতে ক্ষমতাসীন দলের ক্যাডাররা গণপরিবহনে আগুন দিয়েছে
।। খবর বিজ্ঞপ্তি।।
জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, খুলনা মহানগর যুবদলের সংগ্রামী সভাপতি মাহবুব হাসান পিয়ারু, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সম্পাদক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, কেন্দ্রীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক, খুলনা জেলা যুবদলের সংগ্রামী সভাপতি শামীম কবির সহ শত শত নেতাকর্মীরকে ঢাকার গাড়িতে অগ্নিসংযোগ মামলায় ষড়যন্ত্রমূলক আসামী করায় নিন্দা জানিয়েছেন খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দ। শনিবার প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, রাজধানীতে বাস পোড়ানোর ঘটনা সরকারি এজেন্টদের নাশকতা। উপনির্বাচনে ভোট ‘ডাকাতি’ আড়াল করতেই রাজধানীতে বাসে আগুন দেয়া হয়েছে। নেতৃবৃন্দ বলেন, ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের ন্যাক্কারজনক ভোট ডাকাতি, জালিয়াতি, অনিয়ম, কারচুপি, সন্ত্রাস, বিরোধীদল তথা বিএনপি প্রার্থীর এজেন্টদের ভোটকেন্দ্রে প্রবেশ করতে না দেয়া ও যারা প্রবেশ করেছিল ভোট শুরু হওয়া মাত্রই মারধর করে বের করে দেয়া, সাধারণ ভোটারদের ভোটকেন্দ্রে প্রবেশে বাধা এবং জনগণের ভোটের অধিকার হরণের চিত্র আড়াল করার লক্ষ্যে ক্ষমতাসীন দলের ক্যাডারদের দ্বারা ঢাকার বিভিন্ন স্থানে গণপরিবহনে আগুন দেয়া হয়েছে। সরকার এসব দুষ্কর্মের মাধ্যমে আগের মতোই বিএনপিকে হেয় প্রতিপন্ন করা ও এর দায়-দায়িত্ব বিএনপির নেতাকর্মীদের ওপর ষড়যন্ত্রমূলকভাবে চাপিয়ে মিথ্যা ও গায়েবি মামলা দায়ের করে হয়রানি করতে চায়।
অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার ও সকল রাজবন্দিদের মুক্তির দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, খুলনা মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি, সাহারুজ্জামান মর্তুজা, মহানগর বিএনপির যুব বিষয়ক সম্পাদক শফিকুল আলম তুহিন, মহানগর বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আজিজুল হাসান দুলু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আল জামাল ভূঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ বাবু, তথ্যপ্রযুক্তি সম্পাদক এহতেশামুল হক শাওন, সহ-প্রচার সম্পাদক কেএম হুমায়ুন কবির, মহানগর যুবদলের সভাপতি মাহবুব হাসান পিয়ারু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি জামাল তালুকদার, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি একরামুল হক হেলাল, মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মজিবর রহমান, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক আজিজা খানম এলিজা, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ তারিকুল ইসলাম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ফারুক হিল্টন, যুবদলের সিনিয়র সহ-সভাপতি নেহিবুল হাসান নেহিম, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক হেলাল আহম্মেদ সুমন, মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের মহানগর সভাপতি সজিব তালুকদার, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মুনতাসির আল মামুন প্রমূখ।
দুর্বিষহ দিন কাটছে ‘বৃক্ষমানব’ আবুল বাজনদারের
পাইকগাছা প্রতিনিধি
দুর্বিষহ দিন কাটছে বিরল রোগে আক্রান্ত খুলনার পাইকগাছা উপজেলার সেই ‘বৃক্ষমানব’ আবুল বাজনদারের (৩২)। তার হাত-পায়ে আবারও শিকড় বেরিয়েছে। বর্তমানে শারীরিক যন্ত্রণার পাশাপাশি হাত দিয়ে তিনি কোনো কাজ করতে পারেন না। এতে অর্থ সংকটে পড়েছে তার পরিবার। করোনা পরিস্থিতিতে তার চিকিৎসাও হচ্ছে না।
পাইকগাছার সরল এলাকার আবুল বাজনদারের হাত-পায়ে ১৩ বছর আগে শিকড় গজায়। ২০১৬ সালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে অপারেশনের মাধ্যমে সেগুলো কেটে ফেলা হয়। কিন্তু অপারেশনের আগের তুলনায় এখন শিকড়গুলো বেড়ে গেছে। যন্ত্রণায় বর্তমানে দুর্বিষহ দিন কাটছে তার।
আবুল বাজনদার জানান, হাতে সারাক্ষণ অসহনীয় জ্বালা-যন্ত্রণা হয়। ব্যথার ওষুধ খাওয়ার পরও রাতে ঘুমাতে পারেন না তিনি। করোনা পরিস্থিতির কারণে ঢাকায় চিকিৎসা করাতে যেতে পারেননি। তিনি জানান, বর্তমানে অর্থাভাবে স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে দিন পার করছেন তিনি। নিত্যপ্রয়োজনীয় কাজগুলোও তাকে করে দেন তার স্ত্রী। চিকিৎসকরা জানিয়েছেন, এ রোগ পুরোপুরি ভালো হবে না। মাঝে মাঝে অপারেশনের মাধ্যমে নিয়ন্ত্রণে রাখতে হবে।
আবুলের স্ত্রী হালিমা বেগম জানান, তার বড় মেয়ে তাহিরার বয়স সাড়ে সাত বছর, আর ছোট মেয়ে সাহেরার বয়স ১০ মাস। স্বামীর কোনো আয় না থাকায় তাদের সংসার খুবই কষ্টে চলে। এ সময় তার স্বামীর চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর কাছে আর্থিক সহযোগিতা চেয়েছেন তিনি।
খুলনার ডেপুটি সিভিল সার্জন ডা. সাইদুল ইসলাম জানান, খুলনার কোনো হাসপাতালে এই রোগের চিকিৎসা নেই। সে কারণে আবুলকে আবারও ঢাকায় নেওয়ার পরামর্শ দেন তিনি। এ ব্যাপারে আবুল জানান, ঢাকার চিকিৎসকদের সঙ্গে সম্প্রতি যোগাযোগ করেছেন তিনি। তারা তাকে একা ঢাকায় হাসপাতালে যেতে বলেছেন। কিন্তু তিনি নিজের কাজ নিজে করতে না পারায় তার সঙ্গে স্ত্রী ও মেয়েদের নেওয়ার কথা জানিয়েছেন। এ ব্যাপারে ইতিবাচক ফলাফল এলে তিনি ঢাকায় যাবেন।
কেইউজে’র সদস্য প্রশান্ত বাছাড়ের পিতার মৃত্যুতে নেতৃবৃন্দের শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এর সদস্য ও দৈনিক পূর্বাঞ্চলের স্টাফ রিপোর্টার প্রশান্ত কুমার বাছাড়ের পিতা মনোহর চন্দ্র বাছাড় গতকাল শনিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে পরলোকগমন করেছেন। নিউমোনিয়া রোগে আক্তান্ত হলে গত শুক্রবার বিকেলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সন্ধ্যায় আবু নাসের হাসপাতালে নেয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ১ ছেলে, ১ মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) নেতৃবৃন্দ। এক বিবৃতিতে নেতৃবৃন্দ প্রয়াত মনোহর চন্দ্র বাছাড়ের আত্মার শান্তি কামনা করেন।
বিবৃতিদাতারা হলেন ইউনিয়নের সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, সহ-সভাপতি মোঃ হুমায়ুন কবীর ও মহেন্দ্রনাথ সেন, সাধারণ সম্পাদক ও বিএফইউজে’র নির্বাহী সদস্য মোঃ সাঈয়েদুজ্জামান সম্রাট, যুগ্ম সম্পাদক নেয়ামুল হোসেন কচি, কোষাধ্যক্ষ অভিজিৎ পাল, দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক নূর হাসান জনি, নির্বাহী সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, আল মাহমুদ প্রিন্স ও বিমল সাহা। অনুরূপ বিবৃতি দিয়েছেন বিএফইউজের নির্বাহী সদস্য এস এম ফরিদ রানা।
রূপসা মহাশ্মশানে কালীপূজা উপলক্ষে চিতায় মাল্যদান, প্রদীপ প্রজ্জ্বলন, সমবেত প্রার্থনা ও আলোচনা সভা
খবর বিজ্ঞপ্তি
শ্রীশ্রীকালী পূজা উপলক্ষে আজ ১৪ নভেম্বর সন্ধ্যা ৬টায় রূপসা মহাশ্মশান ও শ্মশান কালীমন্দির কমিটির উদ্যোগে রূপসা মহাশ্মশানের চিতায় মাল্যদান, প্রদীপ প্রজ্জ্বলন, প্রয়াতদের উদ্দেশ্যে সমবেত প্রার্থনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রূপসা মহাশ্মশান ও শ্মশান কালীমন্দির কমিটির সিনিয়র সহ-সভাপতি ও কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা অরবিন্দ সাহা এবং পরিচালনা করেন শ্মশান কালীমন্দিরের সাধারণ সম্পাদক রতন কুমার নাথ। সভায় প্রধান অতিথি হিসেবে চিতায় প্রদীপ প্রজ্জ্বলন ও বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী। বিশেষ অতিথি ছিলেনÑবাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার সভাপতি শ্যামল হালদার, সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কু-ু, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ, খুলনা জেলা সভাপতি বিমান বিহারী রায় অমিত, সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ শ্যামল দাশ, নারী ও শিশু নির্যাতন দমন আদালতের পিপি এ্যাড. অলোকানন্দা দাস, বিশিষ্ট সমাজসেবক ও ধর্মানুরাগী গৌতম লস্কর, গৌরাঙ্গ সাহা, যুব ঐক্য পরিষদ খুলনা মহানগর সভাপতি বিশ্বজিৎ দে মিঠু, শ্রীমদ্ভগবদ্ গীতা সংঘের সাধারণ সম্পাদক নিতাই বিশ্বাস, সদর থানা পূজা কমিটির সাধারণ সম্পাদক বিপ্লব সাহা লব, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ, খুলনা জেলা নেতা মৃণাল বিশ্বাস, অজিত বিশ্বাস, জেলা যুব ঐক্য পরিষদের আহ্বায়ক স্বপন রায়, ছাত্র ঐক্য পরিষদের সদস্য সচিব রাহুল সরকার। এছাড়া উপস্থিত ছিলেনÑপূজা কমিটির উজ্জ্বল রায়, সাংবাদিক প্রবীর বিশ্বাস, সাধন রায়, দুলাল সরকার, নারায়ণ দাস, জয়কৃষ্ণ ম-ল, দিলীপ দেবনাথ, অসিত সরদার, তাপস তালুকদার, গৌতম মজুমদার, অনুপ সরকার, রনি সরকার প্রমুখ। প্রয়াতদের উদ্দেশ্যে প্রার্থনা পরিচালনা করেন রূপসা মহাশ্মশান ও শ্মশান কালীমন্দিরের প্রধান পুরোহিত সুরেশ চক্রবর্ত্তী। রাতে শ্রীশ্রীকালী মায়ের পূজা অনুষ্ঠিত হয়।
খুলনায় বিএনপির প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি আজ
খবর বিজ্ঞপ্তি।।
জাতীয় সংসদের ঢাকা-১৮ আসন এবং সিরাজগঞ্জ-১ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের নজিরবিহীন সন্ত্রাস ও ভোট জালিয়াতি এবং ঢাকায় বিএনপি ও অঙ্গদলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও গ্রেফতারের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি আজ ১৫ নভেম্বর রবিবার দেশব্যাপী প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালন করবে।
খুলনা মহানগর ও জেলা বিএনপি সকাল ১১.১৫ মিনিটে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করবে। খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা বিএনপির সভাপতি এড. এসএম শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক আমীর এজাজ খান সকল নেতাকর্মীদের কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন।
বিচি ছাড়া বরই চাষ করে লাখপতি হওয়ার স্বপ্ন নাছিরের
মাগুরা প্রতিনিধি
প্রথমবারের মতো মাগুরায় চাষ হয়েছে বিচি ছাড়া বরই। আকারে বেশ বড় এবং দেখতে অনেকটা আপেলের মতো হওয়ায়, ভোক্তার কাছে এই ফল বেশ জনপ্রিয়। টক-মিষ্টি স্বাদের বিচি ছাড়া বরই চাষ ও এর চারা বিক্রি করে লাভের মুখ দেখবেন বলে আশা করছেন উদ্যোক্তা নাছির আহম্মেদ। উদ্যোক্তা নাছির আহম্মেদের শুরুটা ৪ একর জমিতে ভারত থেকে আনা ২ হাজার বিচি ছাড়া বরইর চারা দিয়ে। চলতি বছর এপ্রিল মাসে লাগানো গাছে সেপ্টেম্বর মাসেই আসতে শুরু করেছে ফুল। আগামি ২ মাসের মধ্যে বিচি ছাড়া বরই বিক্রি করা যাবে বলে ধারণা মাগুরার কৃষি উদ্যোক্তা নাসির আহম্মেদের। বিচি ছাড়া টকমিষ্টি এই বরই আকারে বেশ বড় এবং দেখতে অনেকটা আপেলের মত হওয়ায়, অপার বাণিজ্যের সম্ভাবনা দেখছেন এই বরই চাষি। তার এই বাগানে কর্মসংস্থান হয়েছে অনেকেরই। আবার স্থানীয় অনেকেই আগ্রহী নতুন করে বাগান তৈরিতে। মাগুরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুশান্ত কুমার প্রামাণিক বলেন, এই এলাকার মাটি উপযোগী হওয়ায় নতুন জাতের এই কুল চাষ ও চারা উৎপাদন কৃষকদের জন্য নতুন সম্ভাবনা। বাগানটিতে নাসির আহম্মেদের খরচ হয়েছে প্রায় ৪ লাখ টাকা। আর এ বছর ১৮ থেকে ২০ লাখ টাকার বরই বিক্রির আশা করছেন তিনি।
বিআইডব্লিউটিসি হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের দোয়া মাহফিল
খবর বিজ্ঞপ্তি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র, খুলনা বিভাগের আওয়ামী লীগের অভিভাবক, বাগেরহাট-১ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা শেখ হেলাল উদ্দিন এমপি ও তার সহধর্মীনি রূপা চৌধুরী এবং খুলনা সিটি কর্পোরেশন এর মাননীয় মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এর সহধর্মীনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এর মাননীয় উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি’র আশুসুস্থ্যতা কামনা করে বিআইডব্লিউটিসি হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং- ১৪২৫, ফুট ঘাট হ্যান্ডলিং ওয়ার্কার্স ইউনিয়ন রেজিঃ নং- ১৩৮, খুলনা মহানগর ঘাট শ্রমিক লীগ ও ২১নং ওয়ার্ড শ্রমিক লীগের যৌথ উদ্যোগে শনিবার বাদমাগরিব খুলনা রেলওয়ে শ্রমিক লীগের কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষ, খুলনা মহানগর যুবলীগের আহবায়ক মোঃ শফিকুর রহমান পলাশ। উক্ত সভায় সভাপতিত্ব করেন ২১নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি মোঃ ইউনুস মুন্সী। সভা পরিচালনা করেন মহানগর ঘাট শ্রমিক লীগের সভাপতি মোঃ জয়নাল আবেদিন। বক্তব্য রাখেন খুলনা মহানগর যুবলীগের সাবেক নেতা মোঃ আকিল উদ্দিন, খুলনা মহানগর শ্রমিক লীগের নেতা মল্লিক নওশের আলী, মীর মোঃ আবু হানিফ, আব্দুর রহিম খান, শেখ মোঃ রমজান, আব্দুল্লাহ আল মামুন, খালেক শিকদার, মোঃ আজিম উদ্দিন, মোঃ নূর ইসলাম, মোঃ শাহাজাহান মল্লিক, মোঃ ইলিয়াস হোসেন সোহেল, মোঃ বায়জিত সরদার, মোঃ আতাহার উদ্দিন মাষ্টার, মোঃ আসলাম হোসেন, মোঃ হাই ইসলাম কচি, মোঃ তৈয়ব আলী হাওলাদার, মোঃ সেলিম ফরাজী, মোঃ ফারুক খা, মোঃ বাদল হাওলাদা, মোঃ আলী আক্কাস, মোঃ হাশেম আলী, অষোক বাহাদুর, মোঃ আলম, মোঃ জাহাঙ্গীর, মোঃ আয়নুল ইসলাম, মোঃ হারুন হাওলাদার, মোঃ লতিফ খা, মোঃ বাদশা, মোঃ সাজু শিকদার, মোঃ শামীম, মোঃ শামীম হাওলাদা, মোঃ ছোট্ট, মোঃ শামীম আহম্মেদ, মোঃ শফিকুল প্রমুখ নেতৃবৃন্দ। সভাশেষে তাদের আশুসুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা এবং খুলনা মহানগর আওয়ামী লীগ ও শ্রমিক লীগের সভাপতি আবুল কাশেম মোল্লা সহ সকল সহযোগী সংগঠনের যেসকল নেতৃবৃন্দ অসুস্থ্য আছেন তাদের সকলের আশুসুস্থ্যতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন আব্দুর রহিম খান।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র শেখ সোহেলকে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম মেম্বার নির্বাচিত করায় খুলনা মহানগর শ্রমিক লীগের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং শেখ সোহেলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এক বিবৃতি প্রদান করেছেন খুলনা মহানগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মোতালেব মিয়া ও সাধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
ঝিনাইদহে পত্রিকার এজেন্ট প্রয়াত বসির আহমেদ এর স্মরণ সভা
ঝিনাইদহ প্রতিনিধি-
পত্রিকার এজেন্ট প্রয়াত এ্যাড. বসির আহমেদ স্মরণে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে পত্রিকা এজেন্ট মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে ঝিনাইদহ শহরের এইচ,এস,এস সড়কে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রবীণ নেতা জাসদের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য আলহাজ্ব মোঃ মনোয়ার হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাও: ফারুক হোসেন, অধ্যক্ষ ডিটো, মোঃ হাফিজুর রহমান, মোঃ দিদারুল, ফেরদৌস, সজিব, ব্যবসায়ী রবিউল ইসলাম প্রমুখ। বক্তাগণ মরহুমের আত্মার শান্তিকামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
মাগুরাঘোনা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলামের মাস্ক বিতরণ
আঁঠারমাইল (খুলনা) প্রতিনিধি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ডুমুরিয়া উপজেলার ৬নং মাগুরাঘোনা ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী মোঃ নজরুল ইসলাম শনিবার আসরবাদ আঁঠারমাইল বাজারে করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ৫হাজার মাস্ক বিতরণ করেন। এসময় তার সাথে ছিলেন আব্দুর রাজ্জাক, মোঃ ওসমান শেখ, মোঃ শফিকুল ইসলাম, আব্দুল মালেক বিশ্বাস, মোসলেম উদ্দীন মোড়ল, আমজাদ হোসেন, আব্দুল হান্নান, হাফিজুর রহমান মোড়ল, আবু সাঈদ, মশিয়ার রহমান সরদার, মাহাবুর রহমান মোড়ল, আমজাদ হোসেন শেখ, আব্দুস সামাদ শেখ, আমজাদ হোসেন মোড়ল প্রমুখ।
ঝিনাইদহে বিশ^ ডায়াবেটিস দিবস পালিত
ঝিনাইদহ প্রতিনিধি-
‘ডায়াবেটিস-সেবায় পার্থক্য আনতে পারেন নার্সরাই’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে বিশ^ ডায়াবেটিস দিবস পালিত হয়েছে।
ঝিনাইদহ ডায়াবেটিস হাসপাতালের আয়োজনে শনিবার সকালে হাসপাতাল চত্বর থেকে একটি র্যালী বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
এসময় ঝিনাইদহ ডায়াবেটিস হাসপাতালের সভাপতি মীর নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম ফোটন, চীফ মেডিকেল অফিসার ডা: বাহারুল ইসলাম, সেবিকা রাফেজা সুলতানা, ব্যবস্থাপনা কমিটির আউটসোর্সিং সেক্রেটারী হাফিজুর রহমানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এসময় বক্তারা, ডায়াবেটিস নিয়ন্ত্রনে রাখতে করোনার মাঝেও স্বাস্থ্য বিধি মেনে শরীরচর্চার পাশাপাশি শৃঙ্খলা মানতে সকলের প্রতি আহ্বান জানান।
ঝিনাইদহে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ সদর উপজেলার লাউদিয়া গ্রামে পুকুরের পানিতে ডুবে প্রীতি নামের ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে এ ঘটনা ঘটে। শিশু প্রীতি ওই গ্রামের পিকুল বিশ^াসের মেয়ে। স্বজনরা জানান, সকালে বাড়ির পাশে করছিল প্রীতি। খেলতে খেলতে হঠাৎ সে নিখোঁজ হয়। পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুজির এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে ভাসতে দেখে। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
মহেশপুরে সাংবাদিকের নামে মিথ্যা মামলার দায়েরের প্রতিবাদে মানববন্ধন
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের মহেশপুর প্রেসক্লাবের সভাপতির আব্দুর রহমানের নামে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
শনিবার সকালে উপজেলার ফতেপুর মাদ্রার সামনে এ কর্মসূচীর আয়োজন করে মহেশপুরের গণমাধ্যমকর্মীরা। এতে ব্যানার ফেস্টুন নিয়ে উপজেলায় কর্মরত সংবাদকর্মী ও এলাকার নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।
এসময় বক্তব্য রাখেন, মহেশপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুস সেলিম, কোষাধ্যক্ষ জাহিদুল ইসলাম, সদস্য সাইফুল ইসলাম ও সত্য সংবাদ প্রকাশের ভিকটিম ফাতেমা খাতুন, ইউপি সদস্য আসাদুল ইসলাম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ফতেপুর গ্রামের মাদক ব্যবসায়ী, নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় ক্ষিপ্ত হয়ে সাংবাদিক আব্দুর রহমানকে হয়রানি করার জন্য মামলা করা হয়েছে। এসময় বক্তারা, মামলাকে উদ্দেশ্যে প্রণোদিত ও মিথ্যা ষড়যন্ত্রমূলক উল্লেখ করে দ্রুত মামলা প্রত্যাহারের দাবী জানান।
ফুলতলায় খুলনা-৬ আসনের এমপি বাবুর সুস্থ্যতা কামনায় দোয়া অনুষ্ঠান
ফুলতলা প্রতিনিধি
খুলনা-৬ আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু ও তার পিতা ইমান আলীর সুস্থ্যতা কামনায় বাদ জুম্মা ফুলতলার আলকা মধ্যপাড়া জামে মসজিদে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মাওঃ মুক্তি মহাসিনের পরিচালনায় অন্যান্যের মধ্যে জেলা যুবলীগ নেতা রবিউল ইসলাম মোল্যা, মসজিদ কমিটির সভাপতি হাফিজুর রহমান মোল্যা, মোঃ বেলাল মোল্যা, মনিরুল ইসলাম, মিন্টু সরদার, আক্তার হোসেন. ইনামুল কবির, মিরাজ বিশ্বাস, সরদার সোহাগ হোসেন, ইসলাম গাজীসহ এলাকার মুসল্লিগন দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শেখ হেলাল ও তার স্ত্রীর সুস্থতা কামনা করে রূপসায় শ্রমীকলীগের দোয়া ও আলোচনা সভা
রূপসা প্রতিনিধিঃঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দিন এমপি ও তার স্ত্রী রূপা চৌধুরী এবং তার মাতা রিজিয়া নাসের এর সুস্থতা কামনা করে দোয়া মাহফিল ও আলোচনা সভা ১৪নভেম্বর বিকাল ৪টায় রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের অগ্রদুত মাঠে অনুষ্ঠিত হয়। খুলনা-৪আসনের এমপি আব্দুস সালাম মূশের্দীর তত্ত্বাবধানে রূপসা উপজেলা আইচগাতি ইউনিয়নের জাতীয় শ্রমীকলীগের আয়োজনে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা। বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা কৃষকলীগের সভাপতি ও আইচগাতি ইউপি চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল। উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও অধ্যক্ষ ফ ম আঃ সালাম,জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মানিকুজ্জামান অশোক, জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক মোঃ মোতালেব হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব, জেলা শ্রমীকলীগের সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ মারুফ, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবিএম কামরুজ্জামান, ইউনিয়ন শ্রমীকলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচ এম রোকন’র পরিচালনায় বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের যুব ও কক্রীড়া সসম্পাদক স ম জাহাঙ্গীর, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রাজিব দাস টাল্টু, উপজেলা কৃষকলীগের আহবায়ক দ্বীনবন্ধ বর্ধন, আঃ মান্নান শেখ,উপজেলা যুবলীগ নেতা নোমান ওসমান রিচি,শামসুল আলম বাবু,মহিউদ্দিন খান প্রিতম, আইচগাতি ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব শেখ আসাদুজ্জামান, ইউনিয়ন যুবলীগের আহবায়ক মেজবা উদ্দিন, হাফিজুর রহমান, খোকন হাওলাদার,এরশাদুজ্জামান, খুরশিদা বেগম,শাহিন আকন্দ,আরমান বিশ্বাস,আশাফাত, আজিজ,শিমুল শেখ,লাভলী আকতার,সালমা বেগম, মিরাজ, আরিফ মোল্লা প্রমূখ। দোয়া পরিচালনা করেন মুফতি মাওলানা বেলাল হোসাইন।
কেশবপুরে খেজুর রসের সন্ধানে গাছ তুলতে ব্যাস্ত গাছিরা
আলমগীর হোসেন, কেশবপুর প্রতিনিধিঃ
শীত মৌসুম আসলেই কেশবপুরে গাছিরা খেজুর রসের সন্ধানে গাছ তুলতে বা গাছ কাঁটতে ব্যাস্ত হয়ে পড়েন। আগের মতো খেজুর গাছ এখন আর নেই। ইটভাঁটিতে খেজুর গাছ পোড়ানো ও জলাবদ্ধতায়সহ নানা কারনে খেজুর গাছ দিনে দিনে কমে গেছে। সে কারণে খেজুরের রস ও গুড় এখন প্রায় বিলুপ্তির পথে। পেশাদার গাছির সংখ্যাও কমছে। তারপরও খেজুর রসের গুড় দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রফতানি হয় বলে গাছিরা জানিয়েছেন। খেজুর রস সংগ্রহের জন্য এখন কেশবপুরের সর্বত্র গাছিরা প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাছ কাঁটার কাজ নিয়ে ব্যস্ত সময় পার কড়ছেন।
এ বছর মৌশুমের শুরুতে খেজুর রস আহরণ এবং নির্ভেজাল গুড় তৈরী এবং সেটা বাজারজাত করার জন্য শেখ হাসিনা সফটওয়ার টেকনোলজি পার্ক যশোরের কেনাকাটা ডট কম কেশবপুরের সাতবাড়িয়া ও ত্রিমোহিনী ইউনিয়নের ৭০জন খেজুর গাছিদের প্রশিক্ষণ ও খেজুর গাছ থেকে রস আহরণের উপকরণ দিয়েছে। কেনাকাটা ডট কম এই চাষীদের কাছ থেকে সরাসরি খেজুর গুড় কিনে তা বাজারজাত করবে।
কেশবপুর উপজেলার ভালুকঘর, মূলগ্রাম, বেলকাটি, সাগড়দাঁড়ি, ফতেপুর, চিংড়া, হাসানপুর, ধর্মপুর, আওয়ালগাতি, ভান্ডারখোলা, চাঁদড়া, দেউলি, বাগদাহ, সাবদিয়া, মজিদপুর, মধ্যকুল, ব্রহ্মকাটি, রামচন্দ্রপুর, ব্যাসডাঙ্গা, পাঁজিয়া, গড়ভাঙ্গা, কলাগাছি, গৌরিঘোনা, ভেরচি, মাগুরখালি, মঙ্গলকোট, বড়েঙ্গা, কন্দর্পপুর, পাথরা, কেদারপুরসহ অনেক গ্রামে গাছিরা খেজুরের রস সংগ্রহের জন্য প্রয়োজনীয় উপকরণ যেমন ঠিলে, খুংগি, দড়া, গাছি দাঁ, বালিধরাসহ খেজুর গাছ কাঁটার কাজে ব্যস্ত হয়ে উঠেছেন গাছিরা।
শ্রমজীবি গাছিরা জানান, প্রতি বছরে খেজুর গাছ কেটে ফেলার কারণে রস ও গুড়ের দাম বৃদ্ধি পাচ্ছে। অনেক গাছের মালিকরা খেজুর গাছ কেটে ইটভাঁটায় বিক্রয় করে ফেলেছেন।
খেজুর গাছের মালিকরা জানান, আগের মতো পেশাদার গাছি (শ্রমিক) এখন নেই। অনেকে বৃদ্ধ হয়ে মারা গেছেন। সারা গ্রামে এখন একজন গাছিও পাওয়া যায় না। সেজন্য একজন শ্রমিককে খেজুর গাছ তুলতে প্রায় ৩ থেকে ৫ শত টাকা করে দিতে হয়। গাছের পরিমান ও গাছির সংখ্যা কমে যাওয়া খেজুর রস ও গুড়ের দাম ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এছাড়া আগে প্রতিটি গাছে এক কাটায় এক ভাড় করে রস হতো। কিন্তু এখন এর অর্ধেক রস হচ্ছে। এ্যালমুনিয়ামের কড়াইতে রস জালিয়ে গুড় তৈরী করতে সকাল থেকে দুপর পর্যন্ত সময় লাগে। জিরেন রস দিয়ে দানাগুড়, ছিন্নি গুলা, পাটালী তৈরী করা হয়। আর ঘোলা রস (যে রস পরেরদিন হয়) দিয়ে তৈরী হয় ঝুলা (তরল) গুড়। নলেন রসের পাটালী খেতে খুবই সুস্বাদু হয় বলে বাজারে কদর অনেক বেশী এই নলেন গুড়ের।
কেশবপুর তথা যশোরে খেজুরের রসের খ্যাতি বাংলাদেশ ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে।
সচেতন মহল বলেছেন সরকারি সড়কের দু’পাশে যদি পরিকল্পিতভাবে খেজুর গাছ লাগানো হয় তাহলে প্রতিবছর খেজুর গুড় বিক্রি করে সরকার প্রচুর টাকা রাজস্ব আয় করতে পারবে। আর এতে “যশোরের যশ খেজুরের রস” সেই ঐতিয্য ধরে রাখা সম্ভব হবে।
উপজেলা কৃষি অফিসার মহাদেব সানা জানান, কেশবপুরের খেজুর গাছ বৃদ্ধি করার জন্য তারা প্রতি বছর উপজেলার বিভিন্ন সড়ক ও নদীর পাড়ে খেজুরের বীজ বপন করে আসছেন। বর্তমানে কেশবপুরের প্রায় ১ লাখ ৯০ হাজার খেজুর গাছ রয়েছে। এর মধ্যে প্রায় ১ লাখ গাছ থেকে রস আহরণ করা হয়। আর গোটা উপজেলায় প্রায় ১৫’শ গাছি খেজুর রস আহরণ করেন।
ঐতিয্যবাহী কেশবপুরের খেজুর গুড় বাজারজাত করতে সোমবার কেশবপুরের ত্রিমোহিনী ও সাতবাড়িয়া ইউনিয়নের ৭০জন খেজুর গাছিকে যশোর শেখ হাসিনা সফটওয়ার টেকনোলজি পার্কের কেনাকাটা ডট কম এক প্রশিক্ষণের আয়োজন করে। এ সকল গাছির কাছ থেকে তারা ভেজালমুক্ত গুড় তৈরী করিয়ে তা বাজারজাত করবে। এজন্য প্রশিক্ষণ শেষে তাদের গাছ কাটার উপকরণও দেয়া হয়েছে।
কৃষি বিভাগের এল জি এস পি থ্রি এর আওতায় ত্রিমোহিনী ইউনিয়নস্থ কৃষি ভবনে অনুষ্ঠিত গাছি প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ তমিজুল ইসলাম খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যশোর স্থানীয় সরকারের উপ পরিচালক মোঃ হুসাইন শওকত, যশোর কৃষি অধিদপ্তরের উপ পরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা মহাদেব চন্দ্র সানা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কেনাহাট ডট কম এর নাহিদুল ইসলাম।
আয়োজকরা জানান, উপজেলার দুটি ইউনিয়নের ৭০ জন গাছিকে প্রশিক্ষণের মাধ্যমে ভেজালমুক্ত খেজুর গুড় তৈরী করার উপর গুরুত্বারোপ করার পাশাপাশি গাছিরা যাতে ন্যায্য মূল্য পায় তার সুব্যবস্থা করা। গাছি নারায়ন চন্দ্র নাজমুল, আনসার আলী, আব্দুল কাদের জানান, কেনা কাটা ডট কম এ ধরণের আয়োজন করায় তারা খুশি এবং প্রশিক্ষণের মাধ্যমে তারা নিরাপদ রস আহরণ ও গুড় তৈরীতে সক্ষম হবেন।
ডুমুরিয়ায় আ’লীগ নেতা সাংবাদিক জাহাঙ্গীরের নানা কর্মসূচীতে অংশগ্রহন
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম গতকাল শনিবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত নানা কর্মসূচীতে অংশ গ্রহন করেন। তিনি সন্ধ্যায় হাজিডাঙ্গা, ভূলটিয়া, গোলনা রাহাপাড়া, গোলনা মালোপাড়া, ডুমুরিয়া বাজার, মির্জাপুর আরাজি ডুমুরিয়া, মির্জাপুর, সাজিয়াড়া গ্রামের শ্যামা পূজায় আগতদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। বিকেলে মির্জাপুর উত্তর মাথায় ডাঃ পংকজ মন্ডলের বাড়িতে সত্য ধর্মের মাসিক উৎসবে ধর্মীয় আলোচনায় অংশ গ্রহন করেন। এসময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাষ্টার শ্যামপদ মন্ডল, অচিন্য মন্ডল, নাসির গাজী, ছাত্রনেতা শৈকত মন্ডল, বাধন মন্ডল প্রমুখ। সকাল ৬ টা থেকে ১০ টা পর্যন্ত ডুমুরিয়া ৮ নম্বর ওয়ার্ডের গাজীপাড়া, মোল্লাপাড়া, জোয়াদ্দার পাড়ার বিভিন্ন বাড়িতে যেয়ে সকল শ্রেণী পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
ডুমুরিয়ায় শ্রমিকদের দাবি আদায় ও মিথ্যা জিডির প্রতিবাদে সংবাদ সম্মেলন
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় ইটভাটা শ্রমিক ইউনিয়নের ৬দফা দাবি আদায় ও ভাটা মালিকদের দায়েরকৃত একাধিক মিথ্যা সাধারন ডায়রির প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে ডুমুরিয়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মোস্তফা গাজী। লিখিত বক্তব্যে তিনি বলেন,ডুমুরিয়ায় ইটভাটা মালিকরা দীর্ঘদিন যাবত ভাটা শ্রমিকদের ন্যায্য দাবি ও অধিকার থেকে বঞ্চিত করে আসছে। এ নিয়ে শ্রমিকরা মালিকদের কাছে ধর্ণা দিয়ে আজও কোন প্রতিকার পায়নি। যে কারনে তাদের ন্যায্য দাবি ও অধিকার বাস্তবায়নের লক্ষে উপজেলা ইটভাটা শ্রমিক ইউনিয়ন নামে একটি রেজিষ্ট্রেশন প্রাপ্ত শ্রমিক সংগঠন গঠনা করা হয়েছে,যার নং-১৬৫০। এতোমধ্যে অধিকার আদায়ের লক্ষে সভা,সমাবেশ,আন্দোলন সহ নানা কর্মসূচী গ্রহন করা হয়েছে। বিষয়টি পত্র-পত্রিকা,ফেসবুক সহ বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়লে প্রভাবশালী ওই মালিকদের গাত্রদাহ শুরু হয়। তারই জের ধরে শ্রমিকদের ৬দফা দাবি যথা-বেতন বৃদ্ধি, দূর্ঘটনা কবলিত শ্রমিকদের চিকিৎসা ও ভাতা প্রদান, দাদনের নামে সাদা ব্যাংক চেক ও ষ্ট্যাম্পে স্বাক্ষর গ্রহন না করা,মিথ্যা জিডি বা মামলায় জড়িয়ে হয়রানি না করা, ইচ্ছার বিরুদ্ধে কাজে বাধ্য না করার দাবিগুলি মেনে না নিতে এবং শ্রমিক ইউনিয়নের মুখ বন্ধ করতে থানায় পৃথক ভাবে ৯টি সাধারন ডায়রি করা হয়। উপায়ন্ত না পেয়ে খেটে খাওয়া শ্রমিকদের স্বার্থের কথা মাথায় নিয়ে শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে ওই ভাটা মালিকদের বিবাদী করে তাদের নামেও একটি সাধারন ডায়রি করা হয়েছে। মিথ্যা মামলা-হামলা ও হুমকি দিয়ে শ্রকিদের কন্ঠরোধ করা যাবে না এমনটি উল্লেখ করে তিনি আরও বলেন, পরবর্তীতে শ্রমিকদের বিরুদ্ধে আর কোন জিডি বা মিথ্যা মামলা ও হুঙ্কার আসলে সকল শ্রমিকদের সাথে নিয়ে কঠোর কর্মসূচী গ্রহন করা হবে। এছাড়া ৬দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠে সংগ্রাম চালিয়ে যাবে সংগঠনটি। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারন সম্পাদক মোঃ আব্দুল্লাহ,সিনিয়র সহ-সভাপতি সাইকুল ইসলাম,সহ-সভাপতি মোঃ আবুল হোসেন সহ শ্রমিক নেতারা ।
উপমন্ত্রী হাবিবুন নাহারের রোগ মুক্তি ও সুস্থ্যতা কামনায় কাজী (নিকাহ রেজিষ্টার) সমিতির দোয়া
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী ও মোংলা-রামপালের (বাগেরহাট-০৩) সাংসদ হাবিবুন নাহারের রোগ মুক্তি ও দ্রুত সুস্থ্যতা কামনায় ‘মোংলা মুসলিম নিকাহ রেজিষ্টার কল্যাণ সমিতি’র আয়োজনে বিষেশ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে পৌর শহরের মাদ্রাসা রোডে সমিতির সাধারণ সম্পাদক ও পৌরসভার কাজী মো: সিদ্দিকুর রহমানের কার্যালয়ে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় সমিতির সভাপতি ও বুড়িরডাঙ্গা ইউপি’র কাজী মাওলানা মো: জাকির হোসাইন, পৌরসভার কাজী আবু ইব্রাহিম শাহ মো: বাকী বিল্লাহ, সোনাইলতলা ইউপি’র কাজী আলহাজ্ব মাওলানা আমজাদ হোসাইন, মিঠাখালী ইউপি’র কাজী মাওলানা বোরহান উদ্দিন শেখ, পৌরসভার কাজী মো: ফোরকান উদ্দিন, চাঁদপাই ইউপি’র কাজী জুলকার নাইন, চিলা ইউপি’র কাজী মাওলানা ওহিদুল ইসলাম ও পৌরসভার কাজী মো: ওমর ফারুক উপস্থিত ছিলেন। উল্লেখ্য, উপমন্ত্রী হাবিবুন নাহার করোনা আক্রান্ত হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।
ইজিবাইক শ্রমিকলীগের কর্মি সম্মেলন ও দোয়া আলোচনা অনুি
খবর বিজ্ঞপ্তি
শনিবার সকাল ১০ টায় খুলনা মহানগর আওয়ামীলিগ কার্যালয় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুস্পত্র বাগেরহাট ০১ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন এমপির এবং তার সহধর্মীনি রূপা চৌধুরি ও খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এর সহধর্মীনি বন ও পরিবেশ ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী জনাবা হাবিবুর নাহার এমপি সুস্থতা কামনা করে দোয়া ও আলোচনা সভা কাজী ইব্রাহীম মার্সাল এর সভাপতিত্বে অনুষ্টিত হয়। এ সময়ে প্রধান অতিতি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলিগের সাধারন সম্পাদক এম ডি এ বাবুল রানা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিকলীগ খুলনা মহানগর এর সাধারন সম্পাদক শ্রী রনজিৎ কুমার ঘোষ, সহ সভাপতি মল্লিক নওশের আলী, যুগ্ম সম্পাদক আব্দুর রহিম খান, বাইজিদ সরদার, শাহাবুদ্দিন, তৈয়বালি হাওলাদার, মহারাজ জোমাদ্দার এ সময় মহানগর আওয়ামীলিগের সাধারন সম্পাদক এম ডি এ বাবুল রানা, ইজি বাইক শ্রমিকলীগ খুলনা মহানগর এর ৪৫ সদস্য কমিটির ৮ সদস্যের নাম ঘোষনা করেন। নেতৃবৃন্দ হলেন সভাপতি কাজী ইব্রাহীম মার্সাল, সাধারন সম্পাদক মোঃ মশিউর রহমান মিলন, কার্যকরী সভাপতি মোঃ শাহিন শরিফ বাবু, সহ সভাপতি জাহাঙ্গীর মল্লিক, সহ সভাপতি মাসুমা আক্তার রানি, সহ সভাপতি মোঃ ইদ্রিস আলী, যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম রানা, সহ সাধারন সম্পাদক মোঃ লোকমান মুন্সী। ১৫ দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি আলোচনার মাধ্যমে করার নির্দেশ দেন। এ সময় উপস্থিত ছিলেন মোঃ হারুন শেখ, জাফর বিশ্বাস, মোঃ সুমন মোল্লা, মোঃ মানদার, ফারুখ হাওলাদার, মিরাজুল ইসলাম রাজু, মো ঃ কামাল, মোঃ আকবর, রাজ, মোঃ মাসুদ রানা, মফিজুল ইসলাম রুবেল, আনোয়ার হোসেন, ইসমাইল, মোঃ খলিরুল রহমান, মোঃ দুলাল, মোঃ মাসুদ, মোঃ হাসু, জাহাঙ্গীর হোসেন, আমির হোসেন। নেতৃবৃন্দ বলেন মাননীয় প্রধানমন্ত্রী জন নেত্রী শেখ হাসিনা নেতৃত্বে খুলনা মহানগর ইজিবাইক শ্রমিকলীগের পতাকা তলে ঐক্য বদ্ধ থেকে যানযট নিরসনে ইজি বাইকের লাইন্সেস বিহীন ও ইজি বাইক যেখানে সেখানে পার্কিং করা যাবে না। মাননীয় মেয়রের দৃষ্টি আকর্ষন করেন।
ঝিনাইদহে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলা প্রকল্প প্রশিক্ষণ
ঝিনাইদহ প্রতিনিধি-
মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় এইড ফাউন্ডেশনের বাস্তবায়নাধীন “জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলা প্রকল্প” ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়িয়া ও কালিচরণপুর ইউনিয়নের ১৪ টি গ্রামে বাস্তবায়িত হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় মানুষের জন্য ফাউন্ডেশনের আয়োজনে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলা প্রকল্পের উদ্যোগে উপজেলা সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিয়ে ‘জেন্ডার ও নারীর মানবাধিকার’ বিষয়ক প্রশিক্ষনের আয়োজন করা হয়। প্রশিক্ষনের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন এইড ফাউন্ডেশনের সহকারী পরিচালক তন্ময় কুমার কুন্ডু। অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাশিদুর রহমান রাসেল। প্রশিক্ষনে সার্বিক সহযোগিতা করেন সিজিবিভি প্রকল্প টিম। উক্ত প্রশিক্ষনে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কনসালটেন্ট সানাইয়া আনসারী, দিল আফরোজ আক্তার ও তৌফিক আল মামুন। অংশগ্রহনকারী হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদ্বয়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, সদর থানার প্রতিনিধিগন, উপজেলা সমবায় কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা এলজিইডি কর্মকর্তা, উপজেলা মহিলা বিষায়ক কর্মকর্তা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা. উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা সহকারি কমিশনার ভূমি কর্মকর্তা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ওসিসি কর্মকর্তা, ঝিনাইদহ সদর হাসপাতালের মেডিকেল অফিসার
খুলনা ব্লাড গ্রুপের ফ্রি ব্লাড গ্রুপিং ও রক্তদান কর্মসূচী
খবর বিজ্ঞপ্তি
৭ম বেতাগা দিবস উপলক্ষে খুলনা ব্লাড গ্রুপের সৌজন্যে ফ্রি ব্লাড গ্রুপিং ও রক্তদান কর্মসূচী পালিত হয়েছে। গতকাল শনিবার ফকিরহাটে বেতাগা ইউনিয়নে বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে এই দিবসটি উদযাপিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ। আরও উপস্থিত ছিলেন, বিভাগীয় কমিশনার ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার, বাগেরহাটের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ, জেলা পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়।
অনুষ্ঠানে সেচ্ছাসেবী সংগঠন খুলনা ব্লাড গ্রুপের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আনিসুর রহমান, অর্থ সম্পাদক আন্নি রহমান, প্রচার সম্পাদক সাকিব মোল্লা, সিনিয়র স্বেচ্ছাসেবী ফারহানা শারমিন, মোহাম্মদ হোসাইন শেখ, মোঃ শরিফর রহমান, মোঃ ইমন, মোহাম্মদ ইয়াসিন মোল্লা, শ্রাবণী আক্তার, মিঠুন চক্রবর্তী, পাপ্পু দাস সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, খুলনা ব্লাড গ্রুপ শহরের বিভিন্ন স্থানে মাক্স এর ব্যবহারের জন্য সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচার প্রচারণাসহ সমাজের দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্য বিতরণ ও রক্ত দানের মত মহৎ কাজের সাথে সার্বক্ষণিক যুক্ত রয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি খুলনা ব্লাড গ্রুপের কার্যক্রম দেখে ভূয়সী প্রশংসা করেন ও উপহার প্রদান করেন।
আশাশুনির প্লাবিত মানুষের জন্য প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে– জার্মান এ্যাম্বাসেডর ফারহান হল্টজ
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার শ্রীউলায় প্লাবনে দুর্দশাগ্রস্ত মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণকালে ঢাকাস্থ জার্মান এম্বাসীর এ্যাম্বাসেডর এইচ ই ফারহান হল্টজ বলেন, জার্মান সরকারের পক্ষ থেকে আশাশুনির প্লাবনে দু”খ দুর্দশা গ্রস্ত মানুষের জন্য সামান্য কিছু খাদ্য সহায়তা দিতে পেওে আমরা ধন্য। ভবিষ্যতে আরও ত্রাণ দিতে চেষ্টা করা হবে। মানুষের দুঃখ দুর্দশার কথা ঢাকায় ফিরে সরকারকে অবহিত করা হবে। বিশেষ কওে মন্ত্রী পরিষদেও সচিবের সাথে কথা বলবো। বার্ংলাদেশের মানুষ দুর্গতির মধ্যে লড়াই কওে বেঁচে আছে, তাদেও মনোবল ও দুর্যোগ মোকাবেলায় চেষ্টাকে তিনি ভুয়সী প্রশংসা কওে বলেন, প্রধানমন্ত্রী ও তার সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই। সরকার এত দুর্যোগ ও প্লাবনেও মানুষকে সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছে। জার্মান সরকার বাংলাদেশের পাশে আছে এবং থাকবে। শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০ টায় শ্রীউলা ইউনিয়নের মাড়িয়ালা মোড় চত্বরে কোভিট-১৯ সময়কালীন প্লাবন আক্রান্ত অসহায় মানুষের মাঝে জরুরী খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খাদ্য সহায়তা বিতরণ উদ্বোধনকালে তিনি উপরোক্ত কথা বলেন।
অনুষ্ঠানে এনএসআই’র ডিডি জাকির হুসাইন, সিনিয়র এএসপি (দেবহাটা সার্কেল) আলহাজ্ব ইয়াছিন আলী, সহকারি কমিশনার (ভূমি) শাহীন সুলতানা, থানা অফিসার ইনচার্জ গোলাম কবির, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, ইউপি চেয়ারম্যান আবুহেনা সাকিল ও শেখ জাকির হোসেন, প্রোগ্রাম ম্যানেজার মুনির হোসেন, মুক্তিযোদ্ধা রুহুল আমিন সহ ইউপি সদস্য, সাংবাদিকবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ। এ্যাম্বাসি অফ ফেডারেল রিপাবলিক অফ জার্মান’র অর্থায়নে এবং মিনা ইনক্লুসিভ সোসাইটি ফর ডেভলপমেন্ট এর ব্যবস্থাপনায় উপজেলার শ্রীউলা ও প্রতাপনগর ইউনিয়নের প্লাবিত ২৫০০ পরিবারের মাঝে পরিবার প্রতি ২৫ কেজি চাউল, ১ কেজি ডাল, একটি সাবান ও ১০টি করে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট প্যাকেজ বিতরণ করা হয়।
কাদাকাটিতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত: আহত-৭
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নে সড়ক দুর্ঘটনায় এক শ্রমিক নিহত ও ৭ শ্রমিক আহত হয়েছে। শনিবার ভোর রাতে কাদাকাটির বৈরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
কুল্যা ইউনিয়নের কাটাখালি গ্রামের ৮জন শ্রমিক নসিমন যোগে শনিবার ভোর রাতে টেকাকাশিপুর ভাটায় কাজ করতে যাচ্ছিলেন। বাহাদুরপুর-তেঁতুলিয়া সড়কের বৈরামপুর গ্রামের গোলক দাশের বাড়ির সামনে থেকে একটি মোটর ভ্যানকে ওভারটেকিং করার সময় নসিমন চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেললে নসিমনটি উল্টে ওয়াপদার নিচে গিয়ে পড়ে। এসময় সকল শ্রমিক আহত হয়। যার মধ্যে মৃত এলাহী বক্স গাজীর ছেলে আছাফুর রহমান (৩৬) ও ছমীর সরদারের ছেলে সেলিম সরদার (২২) গুরুতর আঘাত প্রাপ্ত হয়। কিছুক্ষণের মধ্যে আছাফুর রহমান মারা যায়। গুরুতর অসুস্থ অবস্থায় সেলিমকে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়। আহত আজিজ গাজী, এবাদুল গাজী, ইমদাদুল গাজী, টুলু সরদার, কুদ্দুস গাজী ও আব্দুল বারী সরদার স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। এব্যাপারে আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবির জানান, ঘটনাটি জানতে পেরে এসআই শফিউল্লাহকে ঘটনাস্থলে পাঠিয়েছিলাম। লাশের সুরহোতাল রিপোর্ট শেষে কারও কোন অভিযোগ না থাকায় দাফনের অনুমতি প্রদান করা হয়েছে।
বড়দলে চেয়ারম্যান প্রার্থী আরজু’র মতবিনিময় সভা
আশাশুনি প্রতিনিধি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আশাশুনি উপজেলার বড়দল ইউপি সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে বিশিষ্ট ব্যাবসায়ী এস এম নাসির উদ্দীন আরজু মতবিনিময় সভা করেছেন। শনিবার সকালে বড়দল বাজারে স্বেচ্ছাসেবকলীগ কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রবীণ সমাজ সেবক শাহাজুদ্দীন সানার সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মরহুম এস এম ইউনুস আলী সানা ও সাবেক চেয়ারম্যান আজিজুল ইসলাম সানার ভাইপো সম্ভাব্য প্রার্থী আরজু। তিনি বলেন, ইউনিয়নবাসীর দাবীতে এবং গরীব-.দুঃখী, মেহনতি মানুষের সেবা করার প্রত্যয়ে আমি প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি নির্বাচিত হতে পারলে বড়দল ইউনিয়নকে আধুনিক ইউনিয়নে পরিনত করব। ইউনিয়নের শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থা আধুনিকায়ন করতে বিভিন্ন গ্রামের রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট নির্মান, স্কুল-কলেজ সংস্কার করব। ইউনিয়ন থেকে, দুর্নীতি, মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও বাল্য বিবাহ নির্মূল করব। আমি নিজেই কেবল দুর্নীতি করব না তা নয়, বরং পরিষদের কাউকে দুর্নীতি করার সুযোগ দেবো না। খাস জমি, খাস খাল, বিধাব ভাতাসহ সরকারি সকল সুযোগ সুবিধা অর্থের ভিত্তিতে নয় ন্যায্যতার ভিত্তিতে বণ্টন করা হবে। ইউপি সদস্যদের মাঝে ক্ষমতা বিকেন্দ্রীকরণ করে সবার সমান সুযোগ করে দেবো। এছাড়া গ্রাম আদালতকে আরও সক্রিয় করে মানুষের দোরগড়ায় বিচারিক সেবা পৌঁছে দেওয়া হবে। মতবিনিময় সভায় বীর মুক্তিযোদ্ধা সোহরাব আলী গাজী, প্রবিন সমাজসেবক তঞ্জুরুল ইসলাম সানা, বিশিষ্ট ব্যবসায়ী সুভাষ ঢালী, ইউনুছ আলী গাজী, নুর ইসলাম মোল্যা, গাজী মিজানুর ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
মহেশপুরের পান্তাপাড়া বাজারে ষড়যন্ত্র মুলক চাঁদাবাজি মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী
মহেশপুর (ঝিনাইদহ)প্রতিনিধিঃ
এলাকার নিরিহ খেটে খাওয়া মানুষদের নামে আদলতে ষড়যন্ত্র মুলক চাঁদাবাজির মামলার প্রতিবাদে এলাকাবাসী গত শুক্রবার বিকালে মহেশপুরের পান্তাপাড়া বাজারে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন।
শুক্রবার বিকাল ৫টার দিকে পান্তাপাড়া বাজারের মোড়ে এলাকাবাসীর উদ্যোগে ঘন্টা ব্যাপি এ মানববন্ধন ও প্রতিবাদ সভাটি অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও প্রতিবাদ সভায় পান্তাপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য আলাউদ্দীন মিয়া বলেন,আমার সাথে একই এলাকার আবু বক্কর মিয়ার সাথে জমি-জমা নিয়ে আদালতে মামলা হয়েছে। তারা আদালতের মামলায় হেরে গিয়ে আবু বক্কর মিয়ার ছেলে এ্যাডঃ আল আমীন পারভেজ আমাদের নামে এই ষড়যন্ত্র মুলক চাঁদাবাজির মামলাটি করেছেন। প্রতিবাদ সভায় ঘুগরী গ্রামের সিরাজুল ইসলাম বলেন, আমরা অসহাই হওয়ার কারনেই আমাদেরকে শায়েস্তা করার জন্যই এই ষড়যন্ত্র মুলক মামলাটি করেছেন। তারা আমাদেরকে শুধুই হয়রানি করে চলেছে। আল্লাহ এক জন আছেন। তিনি সব কিছুই দেখছেন। এ্যাডঃ আল আমীন পারভেজ জানান, আমি আদালতে কোন ষড়যন্ত্র মুলক মামলা করিনি। আমার কাছে প্রমান আছে তাই মামলা করেছে।











































