Home আঞ্চলিক ঐচ্ছিক অনুদানের তালিকায় জামায়াত এমপির মেয়ের নাম, পিএস বরখাস্ত

ঐচ্ছিক অনুদানের তালিকায় জামায়াত এমপির মেয়ের নাম, পিএস বরখাস্ত

4

নড়াইল প্রতিনিধি।।

নড়াইল-২ আসনের সংসদ সদস্য বাচ্চুর বহিষ্কৃত ব্যক্তিগত সহকারী (পিএস) আবু সালেহ মোহাম্মদ গোফরান। ছবি: সংগৃহীত
নড়াইল-২ (আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমির আতাউর রহমান বাচ্চুর ঐচ্ছিক তহবিলের অনুদানপ্রাপ্তদের তালিকায় তার দুই কন্যার নাম অন্তর্ভুক্ত হওয়ার অভিযোগে সমালোচনার মুখে তার ব্যক্তিগত সহকারী (পিএস) আবু সালেহ মোহাম্মদ গোফরানকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

রোববার (২৮ জুন) বাংলাদেশ জাতীয় সংসদের অফিসিয়াল প্যাডে সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দায়িত্ব পালনে অবহেলার কারণে আবু সালেহ মোহাম্মদ গোফরানকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আদেশটি গত ২৬ জুন থেকে কার্যকর বলে গণ্য হবে।

এর আগে সংসদ সচিবালয়ের অনুমোদিত ঐচ্ছিক তহবিলের অনুদানপ্রাপ্তদের তালিকায় সংসদ সদস্যের দুই কন্যার নাম অন্তর্ভুক্ত থাকার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

এ বিষয়ে সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু দাবি করেন, নির্ধারিত সময়ের মধ্যে অনুদানপ্রাপ্তদের তালিকা জমা দেওয়ার দায়িত্ব তিনি তার ব্যক্তিগত সহকারীকে দিয়েছিলেন। তবে তার অগোচরে পরিচিত কয়েকজনের নাম তালিকায় যুক্ত করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।