খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মল্লিক আবিদ হোসেন কবীরের সহধর্মিনী নুরুন্নাহার বেগমের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার দুপুর ২টায় শেখপাড়া তেঁতুলতলা মরহুমার নামাজে জানাযা শেষে বসুপাড়া কবরস্থানে দাফন করা হয়। এসময়ে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, মহানগর বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান, জাফর উল্লাহ খান সাচ্চু, জাতীয় পার্টির নেতা আব্দুল গফফার বিশ্বাস, আওয়ামী লীগ নেতা শেখ হায়দার আলী, কাজী এনায়েত আলী, এ্যাড. রজব আলী সরদার, নুর ইসলাম বন্দ, শেখ মো. ফারুক আহমেদ, আবুল কালাম আজাদ কামাল, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, অধ্যা. আলমগীর কবির, কামরুল ইসলাম বাবলু, শেখ নুর মোহাম্মদ, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, তসলিম আহমেদ আশা, কাউন্সিলর শেখ মো. গাউসুল আযম, কাউন্সিলর আশফাকুর রহমান কাকন, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান, মো. সফিকুর রহমান পলাশ, মো. মোক্তার হোসেন, মো. রাজ্জাক হোসেন, আকবর আলী, মো. তোতা মিয়া ব্যাপারী, চ. ম. মুজিবর রহমান, মো. নুর ইসলাম, শেখ জাহিদ হোসেন, জাহিদুল হক, মো. মোতালেব মিয়া, ইউসুফ আলী খান, মো. জাকির হোসেন, মীর মো. লিটন সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং এলাকার বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ।











































