Home খেলাধুলা রোহিতের অন্যরকম ‘হ্যাটট্রিক’

রোহিতের অন্যরকম ‘হ্যাটট্রিক’

2

স্পোর্টস ডেস্ক।।

রোহিত শর্মা আফগানিস্তান সিরিজে আদৌ খেলতে পারবেন কিনা সেটা নিয়েই সংশয় ছিল। কিন্তু ফিটনেস পরীক্ষায় পাশ করে ভারতীয় দলে ফিরে অনন্য এক নজির গড়লেন হিটম্যান খ্যাত এই তারকা।

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আগেই জিতেছে ভারত। আজ শনিবার আফগানদের হোয়াইটওয়াশ করতে নেমেছে ভারত।

চেন্নাইয়ের চিপকের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি। ব্যাটিংয়ে নেমেই মুখ থুবড়ে পড়ে আফগানরা। মাত্র ৩৬ রানের মধ্যে পড়ে যায় চার উইকেট। টপ অর্ডার বেসামাল হয়ে যায় প্রসিদ্ধ কৃষ্ণর আগুনে বোলিংয়ে। তারকা পেসার একাই তুলে নেন পাঁচ উইকেট। রোহিতের সঙ্গে অনবদ্য নজিরের মালিক হয়েছেন তিনিও।

আফগান তিন উইকেট শিকার করেন প্রসিদ্ধ কৃষ্ণ। প্রথমে রহমানুল্লাহ গুরবাজ, তারপর রহমত শাহ, সবশেষে ইব্রাহিম জাদরান প্রসিদ্ধের বলে আউট হন।

এই তিন ব্যাটসম্যানকে ক্যাচ আউট করে সাজঘরে ফেরান রোহিত শর্মা। প্রথম স্লিপে গুরবাজের ক্যাচ ধরেন। দ্বিতীয় ক্যাচ ধরার জন্য প্রথম স্লিপ থেকে মিড উইকেটের দিকে অনেকটা দৌড়ে যান। কঠিন ক্যাচ ধরে ফেলেন। জাদরানের ক্যাচটাও রোহিত ধরেন প্রথম স্লিপে।

ভারতের ওয়ানডের ইতিহাসে এই প্রথম প্রতিপক্ষের প্রথম তিনটি উইকেটের নেপথ্যে রইল একই বোলার-ফিল্ডার জুটি। এর আগে ভিভিএস লক্ষ্মণ-ইরফান পাঠান এবং শিখর ধাওয়ান-জশপ্রীত বুমরাহ জুটিও তিনটি উইকেট পেয়েছে। কিন্তু সেগুলো প্রতিপক্ষের প্রথম তিন উইকেট ছিল না। পরপর তিন উইকেটও ছিল না।

ভারতের প্রথম বোলার ফিল্ডার জুটি হিসেবে প্রতিপক্ষের প্রথম তিন উইকেট পরপর শিকারের অনন্য নজির গড়েন রোহিত-প্রসিদ্ধ।

এদিন অধিনায়ক হাশমতউল্লাহ শহিদির সেঞ্চুরির পরও ৪৪.২ ওভারে ২১৮ রানে অলআউট হয় আফগানিস্তান। দলের হয়ে ১৩১ বলে ১৩টি চার আর এক ছক্কায় সর্বোচ্চ ১০২ রান করেন হাশমতউল্লাহ। এছাড়া ৫৬ বলে ৫টি চার আর দুটি ছক্কায় ৫০ রান করেন আজমতউল্লাহ ওমরজাই। ভারতের হয়ে পাঁচ উইকেট শিকার করেন প্রসিদ্ধ কৃষ্ণ।

টার্গেট তাড়া করতে নেমে ১৮ ওভারের খেলা শেষে কোনো উইকেট না হারিয়ে ভারতের সংগ্রহ ১৩৫ রান। জয়ের জন্য ৩২ ওভারে করতে হবে আর মাত্র ৮৪ রান। ৬৯ ও ৫৩ রানে ব্যাট করছেন ইয়েসবি জয়োসওয়াল ও রোহিত শর্মা।