স্পোর্টস ডেস্ক।।
আফগানিস্তানের পর ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক পান্ডে। ফিটনেস পরীক্ষায় ব্যর্থ হওয়ায় সিরিজ থেকে বাদ পড়লেন এই অলরাউন্ডার।
আইপিএলে পাওয়া চোট এখনো সম্পূর্ণ সারেনি মুম্বাই ইন্ডিয়ান্সের এই অধিনায়কের। আইপিএলের চলাকালীন পিঠে চোট পান হার্দিক। ব্যথার জন্য মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে তিনটি ম্যাচ খেলতে পারেননি। যদিও আইপিএলের শেষ দুটি ম্যাচে মুম্বাইকে নেতৃত্ব দেন তিনি। বেঙ্গালুরুতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সেন্টার অব এক্সেলেন্সে (সিওই) রয়েছেন হার্দিক। সেখানে পরিচর্যা চলছে তার।
বোর্ড জানিয়েছে, ওয়ানডে ম্যাচ খেলার মতো ফিটনেস এখনো নেই হার্দিকের। ফিটনেস পরীক্ষার ফলে সন্তুষ্ট নন বিসিসিআইয়ের চিকিৎসকরা। বল করতে সমস্যা হচ্ছে ৩২ বছরের হার্দিকের। কিছুদিন আগে অনুশীলনে ১০ ওভার বল করেছিলেন হার্দিক।
তাতে একটা আশা তৈরি হয়। কিন্তু ৫০ ওভারের ম্যাচের ধকল নেওয়ার মতো জায়গায় নেই তিনি। খেলতে পারেননি আফগানিস্তানের বিরুদ্ধে এক দিনের সিরিজও। সিওইতে রিহ্যাব চলাকালীনও নতুন করে চোট পান হার্দিক।











































