Home খেলাধুলা কেমন হতে পারে পর্তুগালের তারকাখচিত একাদশ

কেমন হতে পারে পর্তুগালের তারকাখচিত একাদশ

0

স্পোর্টস ডেস্ক।।

বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে কাতার অধ্যায়ের হতাশা পেছনে ফেলে আবারও মাঠে নামছে পর্তুগাল। গ্রুপ ‘কে’-তে নিজেদের প্রথম ম্যাচে আফ্রিকার প্রতিনিধি ডিআর কঙ্গোর মুখোমুখি হবে ইউরোপের অন্যতম শক্তিশালী দলটি।

আর সেই ম্যাচে সবার চোখ থাকবে ৪১ বছর বয়সী মহাতারকা ক্রিস্তিয়ানো রোনালদোর দিকে। কোচ রবার্তো মার্তিনেসের অধীনে পর্তুগালের সম্ভাব্য একাদশে গোলপোস্টের নিচে থাকছেন দিয়োগো কস্তা। রক্ষণভাগে দেখা যেতে পারে জোয়াও ক্যানসেলো, রোবেন দিয়াস, গঞ্জোলো ইনাসিও এবং নোনো মেন্দেসকে।

মধ্যমাঠে দলের ছন্দ ধরে রাখার দায়িত্ব থাকবে ব্রুনো ফার্নান্দেজ, ভিতিনিয়া ও জোয়াও নেভেসের কাঁধে। বিশেষ করে পিএসজির হয়ে দুর্দান্ত মৌসুম কাটিয়ে আসা ভিতিনহা ও জোয়াও নেভেসের ওপরই থাকবে আক্রমণ ও রক্ষণে ভারসাম্য আনার দায়িত্ব।

আক্রমণভাগে দুই উইংয়ে দেখা যেতে পারে বার্নার্দো সিলভা এবং পেদ্রো নেতোকে। আর স্ট্রাইকার হিসেবে একাদশে থাকবেন পর্তুগালের ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ক্রিস্তিয়ানো রোনালদো।

সম্ভাব্য একাদশ (৪-৩-৩) :

দিয়োগো কস্তা (গোলরক্ষক), জোয়াও ক্যানসেলো, রুবেন দিয়াস, গঞ্জালো ইনাসিও, নুনো মেন্দেস, ব্রুনো ফার্নান্দেজ, ভিতিনিয়া, জোয়াও নেভেস, বার্নার্দো সিলভা, ক্রিস্তিয়ানো রোনালদো, পেদ্রো নেতো।