নগরীতে পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ৬
স্টাফ রিপোর্টার
মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ৫১ বোতল ফেন্সিডিল, ৬০ পিস ইয়াবা ও ৭০ গ্রাম গাঁজাসহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর দক্ষিণ হরিণটানার মো. বশিরের ছেলে মো. রাজু হোসেন (২৬) ও কাজী দেলোয়ার হোসেনের ছেলে মো. নাসিম (১৯), ইকবাল নগর মসজিদ লেনের ছিদ্দিক এর বাড়ীর ভাড়াটিয়া মোমিন গাজীর মেয়ে কোহিনুর খাতুন (২২), খালিশপুর প্লাটিনাম ২নং গেটের মৃত. ইনসাফ আলী হাওলাদারের ছেলে মো. ফরিদ হাওলাদার (৩৫) মুজগুন্নী পেটকা বাজার আমানত মলিক এর বাড়ীর ভাড়াটিয়া সায়েদ তালুকদারের ছেলে ইব্রাহিম তালুকদার (২২), ছোট বয়রা ইসলামিয়া কলেজ রোডের ইয়াছিন শেখের ছেলে মো. রনি শেখ (১৯)।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) কানাই লাল সরকার জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মহানগর পুলিশ। এসময় ৫১ বোতল ফেন্সিডিল, ৬০ পিস ইয়াবা ও ৭০ গ্রাম গাঁজাসহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৫টি মাদক মামলা রুজু করা হয়েছে।
সাতক্ষীরায় র্যাবের অভিযানে এককেজি গাঁজাসহ গ্রেফতার ১
স্টাফ রিপোর্টার
সাতক্ষীরা জেলার সদর থানাধীন সাতক্ষীরা পৌরসভাস্থ সঙ্গীতার মোড়ে অভিযান চালিয়ে এককেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬। ৪ নভেম্বর রাতে গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন সাতক্ষীরা জেলা সদরের ঘোষপাড়ার মোকছেদ আলীর ছেলে মো. মোহন গাজী (১৮)।
র্যাব-৬ জানায়, ৪ নভেম্বর রাতে সাতক্ষীরা জেলার সদর থানাধীন সাতক্ষীরা পৌরসভাস্থ সঙ্গীতার মোড়ে অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। এসময় সঙ্গীতার মোড়ের অপ্পো শো-রুমের সামনে থেকে এককেজি গাঁজাসহ মোহন গাজীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মামলা রুজু করা হয়েছে ।
ডুমুরিয়ায় মাদ্রাসা ছাত্রী নিখোঁজ: আদালতে মামলা
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় নবম শ্রেণীতে পড়–য়া এক মাদ্রাসা ছাত্রী নিখোঁজের পর ২ মাস পেরিয়ে গেলেও আজও সন্ধান পায়নি তার পরিবার। সে উপজেলার সাহস ইউনিয়নের গজেন্দ্রপুর দক্ষিণপাড়া এলাকার মুজাম মোড়লের কন্যা ও শরাফপুর দারুল কুরআন দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্রী। দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরও তার সন্ধান না পেয়ে অবশেষে আদালতের আশ্রয় নিয়েছে হতদরিদ্র পরিবারটি। ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ঘটনার দিন গত ৩১ আগষ্ট বিকেল সাড়ে ৪টার দিকে নিজ বাড়ি থেকে একই গ্রামস্থ বান্ধবীর বাড়িতে যাবার কথা বলে মেয়েটি বাহির হয়। এরপর থেকে আজও সন্ধান মেলেনি মেয়েটির। মেয়েটি কে বা কাহারা অপহরণ করেছে এমনটি দাবি করে হতদরিদ্র পিতা মুজাম মোড়ল বলেন,ঘটনার ২দিন পর থানায় একটি সাধারন ডায়রি,এরপর আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। এদিকে মেয়েটিকে খুঁজে পেতে ব্যাকুল হয়ে পড়েছে তার পরিবার।
ফুলবাড়ীগেট বাজারে ঔষধ এর দোকানে চুরির ঘটনায় আটক
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
ফুলবাড়ীগেট বাজারের ৩ নং গলির গাজী ফার্মেসীর সার্টারের তালা ভেঙ্গে নগদ টাকাসহ মালামাল চুরির ঘটনায় খানজাহান আলী থানায় মামলা হয়েছে। মামলার আসামি এ্যাজাক্স জুট মিলের পারিবারিক কলোনির হানিফ হাওলাদারের পুত্র বাবুল হাওলাদার (৪০) কে আটক করেছে খানজাহান আলী থানা পুলিশ । ৪ নভেম্বর বুধবার সকাল ১০ টায় খানজাহান আলী থানার সেকেন্ড অফিসার এস আই শওকত আলী, এস আই লুৎফুল হায়দার ও মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই হাসানুজ্জামান অভিযান চালিয়ে আটককৃত আসামিকে বাগেরহাটের মোড়লগঞ্জের ঝিউধারা গ্রাম থেকে আটক করে । দোকানের মালিক গাজী মোহাম্মাদ আলী বাদী হয়ে খানজাহান আলী থানায় মামলা দায়ের করেন। মামলা নং-০২, তাং- ০৪/১১/২০ ইং । গত ১ নভেম্বর রবিবার মধ্যরাতে ফুলবাড়ীগেট গাজী ফার্মেসীতে চুরি সংঘটিত হয়। খানজাহান আলী থানার ওসি তদন্ত মোঃ কবির হোসেন বলেন ঘটনায় জড়িত বাকি আসামিদের আটক ও চুরি হওয়া মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে ।
মহিষ প্রজনন ও উন্নয়ন খামারের শেড নির্মাণ কাজ এর উদ্বোধন
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে অবস্থিত দেশের একমাত্র মহিষ প্রজনন ও উন্নয়ন খামার এর নবনির্মিতব্য শেড নির্মাণ কাজ (বেইজ কাটা) এর উদ্ভোধন বৃহস্পতিবার দুুপুর ১২টায় অর্গানিক বেতাগায় অনুষ্ঠিত হয়েছে। খুলনা বিভাগের শ্রেষ্ট ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এটির উদ্ভোধন করেন।
তিনি তাঁর বক্তৃতায় বলেন স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে সরকারের উন্নয়ন মুলক কাজ গুলি সুসম্পূর্ণ করতে হবে। আপনারা নিদ্বিধায় কাজ করুন আমরা আপনাদের সর্বপ্রকার সহযোগীতা করবো। তিনি বলেন এঅঞ্চলের মানুষ এর আগে তাদের জমি দিয়েছেন বিমান বন্দরে, তার পর তাপবিদ্যুৎ কেন্দ্রে আর এখন দিয়েছেন রেল বা মহিষ প্রজনন ও উন্নয়ন খামারে। তাঁরা এঅঞ্চলের উন্নয়ন চাই, আর উন্নয়ন চাই বলেই তারা একেরপর এক তাদের জমি দিচ্ছে। সেই উন্নয়ন মুলক কাজ গুলি স্বচ্ছতার মাধ্যমে বাস্তবায়ন করা হলে এঅঞ্চলের মানুষ তাদের কাংক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে।
মহিষ প্রজনন ও উন্নয়ন খামারের ব্যাবস্থাপক ডাঃ মোঃ শরিফুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, মহিষ উন্নয়ন প্রকল্প (২য় পযায়) এর প্রকল্প পরিচালক ডাঃ মোঃ মুহসীন তরফদার রাজু ও জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ লুৎফর রহমান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ার মোঃ শাহ জাহান, মোঃ নুর নবী, আসাদুজ্জামান আসাদ, মোঃ হাসান আলী, বেতাগা ইউনিয়ন আ,লীগের সাধারন সম্পাদক আনন্দ কুমার দাশ, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি অলিপ কুমার দাশ, বাগেরহাট সদর উপজেলা আ,লীগ নেতা শেখ আব্দুর সাত্তার ও ঠিকাদার আলমগীর হোসন সহ বিভিন্ন ব্যাক্তিবর্গ। এর আগে প্রধান অতিথি নির্মানাধীন বিভিন্ন উন্নয়ন মুলক কাজ পরিদর্শন করেন।
শেখ হেলাল উদ্দিন (এমপি’র) সুস্থতা কামনায় দোয়া
খবর বিজ্ঞপ্তি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র বাগেরহাট ১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন বর্তমানে অসুস্থ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাঁর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে গতকাল বাদ আছর শামীম স্কয়ার মাকের্ট দোকান মালিক সমিতির পক্ষ থেকে আজমেরী জামে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় শেখ হেলালসহ মার্কেটের অসুস্থ সকলের জন্য দোয়া চেয়ে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন মোঃ শাহেদ। তাঁর সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন মার্কেট কমিটির সভাপতি জেড এ মাহমুদ ডন,মোঃ আবুল হোসেন ফকির,মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আলমগীর কবির, সহ-সভাপতি আব্দুল মান্নান খান,রনজিৎ কুমার ঘোষ,হাফেজ মোঃ শামীম,সাধারণ সম্পাদক মোঃ নেয়ামুল হোসেন কচি, সাহাবুদ্দিন সাবু,অরুন কুমার সাহা,আব্দুল গফফার মোড়ল,গোপাল দাস রাজু, ফারুক হোসেন, সংগ্রাম খান, কামাল হোসেন, মাহবুব হোসেন, ফায়েকুজ্জামান, হুমায়ুন কবির,মোঃ আফসার হোসেন,মোঃ ইউসুফ আলী,মোঃ সাইদুর খানসহ আরও অনেকে।
পাইকগাছায় দোকান মালিক ও ভাড়াটিয়ার মধ্যে বিরোধ : থানায় জিডি
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় দোকানে টাইলস লাগানোকে কেন্দ্র করে মালিক ও ভাড়াটিয়ার মধ্যে চরম বিরোধ দেখা দিয়েছে। দোকান মালিককে বিভিন্ন ভয়ভীতির হুমকি দেয়ায় ভাড়াটিয়ার বিরুদ্ধে থানায় জিডি হয়েছে। পাইকগাছা পৌরসভার ৭ নং ওয়ার্ডের শেখ মুস্তাফিজুর রহমান হ্যাপি হাচিমপুর গ্রামের মুরাদ খানের কাছে বাজারের একটি দোকান ভাড়া দেয়। শর্ত সাপেক্ষে ১ জানুয়ারি’২০১৯ হতে ৩১ ডিসেম্বর’২০২৩ সাল পর্যন্ত ৫ বছর মেয়াদী দোকান ঘর ভাড়া দেয়া হয়। শর্ত সাপেক্ষে ব্যবহার করার কথা থাকলেও তা ভঙ্গ করে সম্প্রতি ভাড়াটিয়া মুরাদ সিঁড়িতে টাইলস লাগানো সহ দোকানের আকৃতি পরিবর্তনপূর্বক পাকা কাজ শুরু করেছে। উক্ত কাজে বাঁধা দেয়ায় ভাড়াটিয়া মালিকের কথা অমান্য করে তার সাথে অসৌজন্যমূলক আচরণ করে। এ বিষয়ে ঘর মালিক হ্যাপি ভাড়াটিয়া মুরাদ খানের বিরুদ্ধে থানায় জিডি করেছে। এব্যাপারে মুরাদ জানায়, ৫ বছরের চুক্তিতে মোবাইলের দোকান দিয়ে ব্যবসা করে যাচ্ছি। দোকানের পরিবেশ সৌন্দর্য্যমন্ডিত করতে টাইলস্ লাগানো হয়েছে।
স্কুল বন্ধ তবুও জোর করে হাজিরা নেন প্রধান শিক্ষক
ঝিনাইদহ প্রতিনিধি
গত ৮ মার্চ দেশে প্রথম ৩ নাগরিকের দেহে মহামারি করোনা ভাইরাস সনাক্তের পর ১৪ মার্চ থেকে সারাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষনা করে সরকার। কয়েক দফায় বাড়িয়ে আগামী ১৪ নভেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সরকারি সিদ্ধান্ত বহাল রয়েছে। সরকারের এ সিদ্ধান্ত উপেক্ষা করে গায়ের জোরে নিজ প্রতিষ্ঠানে শিক্ষকদের নিয়মিত আসা-যাওয়া বাধ্যতামূলক করেছেন ঝিনাইদহের হরিনাকু-ু পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ এসএসসি ভোকেশনালের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম। এজন্য তিনি প্রতিষ্ঠানে খুলেছেন হাজিরা খাতা। নিজ ক্ষমতাবলে তিনি ওই প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারিদের প্রতিদিন সকাল ১০ টার মধ্যে উপস্থিত হয়ে হাজিরা খাতায় স্বাক্ষর করার নির্দেশনা জারি করেছেন। আর নিজের ক্ষমতার বাহাদুরি দেখাতে শিক্ষকদের কঠোরভাবে এ নির্দেশনা মানতে বাধ্য করছেন বলে অভিযোগ করেছেন ওই প্রতিষ্ঠানের কয়েকজন শিক্ষক। প্রতিষ্ঠানে নির্দেশিত উপস্থিতির সময় পেরিয়ে গেলেই হাজিরা খাতায় সেই শিক্ষকের নামের পাশে লালকালি দিয়ে অনুপস্থিত লেখা হয় বলেও তারা জানান।
এবিষয়ে ওই প্রতিষ্ঠানের এসএসসি ভোকেশনাল শাখার ট্রেড ইন্সট্রাক্টর মোস্তাক আহাম্মেদ বলেন, মহামারি করোনা সচেতনতায় সারাদেশের শিক্ষা প্রতিষ্টান বন্ধ থাকার পরেও নিয়মিত স্কুলে আসতে বাধ্য করা ও হাজিরা খাতায় স্বাক্ষর করতে বাধ্য করছেন ওই প্রধান শিক্ষক। এছাড়াও যদি কেও সকাল ১০ টার এক মিনিট পরেও আসেন তাহলে হাজিরা খাতায় তার নামের পাশে লালকালি দিয়ে অনুপস্থিত লিখে রাখছেন। আবার ওই প্রধান শিক্ষকের পছন্দের কিছু শিক্ষক স্কুলে না আসলেও হাজিরা খাতায় তাদের স্বাক্ষরের ঘর ফাঁকা রেখে পরে স্বাক্ষর করিয়ে নেন। যা সম্পূর্ন নিয়ম বহির্ভত।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ওই প্রধান শিক্ষক আমিরুল ইসলাম দম্বোক্তি প্রকাশ করে মিডিয়াকর্মীদের বলেন নিয়ম থাকুক বা না থাকুক আমার ইচ্ছায় আমি করেছি। আপনারা যা ইচ্ছা তাই করেন।
ওই প্রতিষ্ঠানের সভাপতি সাজেদুল ইসলাম টানু মল্লিক বলেন, শুনেছি প্রধান শিক্ষক এসব অবৈধ কাজ করছেন। এর আগেও তার বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া গেছে। তাকে আমি মৌখিকভাবে এ বিষয়ে সতর্ক করেছি। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্ত ফজলুল হক বলেন, নিয়মিত দাপ্তরিক কাজের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের অফিস খোলা রাখার সরকারি নির্দেশনা রয়েছে। শুধুমাত্র প্রধান শিক্ষক ও অফিস সহকারি বা সহায়কদের জন্য এ নির্দেশনা। সব শিক্ষক বা কর্মচারিদের প্রতিষ্ঠানে আসার কোন নির্দেশনা নেই। যদি এ ধরণের কোন নির্দেশনা ওই প্রধান শিক্ষক দিয়ে থাকেন তাহলে তার বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) সৈয়দা নাফিস সুলতানা বলেন, এ ধরণের কোন নির্দেশনা দেওয়ার এখতিয়ার প্রধান শিক্ষকের নেই। বিষয়টি খতিয়ে দেখা হবে।
বিএনপি নেতা জিয়াউর রহমানের মাতা ও কাউন্সিলর লুৎফুন্নেসার ইন্তেকালে বিএনপি’র শোক
খবর বিজ্ঞপ্তি
সদর থানার ২২নং ওয়ার্ড বিএনপি নেতা শেখ জিয়াউর রহমানের মাতা হালিমা রহমান (৮৬) এবং সিটি কর্পোরেশনের সংরক্ষীত আসনের মহিলা কাউন্সিলর লুৎফুন্নেসা লুৎফা ইন্তেকাল করেছেন (ইন্না…..রাজিউন)। ৪ অক্টোবর রাত সাড়ে ৯টায় যশোরে চিকিৎসাধিন অবস্থায় বার্ধক্যজনিত কারণে হালিমা রহমান ইন্তেকাল করেন। বৃহস্পতিবার বাদ জোহর খুলনা টাউন জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার জানাযা শেষে তাকে টুটপাড়া সরকারি কবরস্থানে দাফন করা হয়েছে। অপর দিকে গতকাল বৃহস্পতিবার ভোরে ঢাকায় চিকিৎসাধিন অবস্থায় মৃত্যুবরণ করেন লুৎফুন্নেসা লুৎফা। তাদের ইন্তেকালে রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন নগর বিএনপি’র নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, সৈয়দা নার্গিস আলী, মীর কায়সেদ আলী, শেখ মোশারফ হোসেন, জাফরউলাহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।
বিএনপি নেতা মোরশেদ আলমের ৮ম মৃত্যুবার্ষিকী আজ
খবর বিজ্ঞপ্তি
গণতান্ত্রিক আন্দোলনের নেতা, খুলনা মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ও সোনাডাঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মরহুম এস এম মোরশেদ আলম এর ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল আজ। আজ শুক্রবার সকাল ১১টায় দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে দলের সকল স্তরের নেতা-কর্মিদের উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু।
খুলনা বিএনপির মানবিক স্বাস্থ্যেসেবায় কর্মসূচী গ্রহন
খবর বিজ্ঞপ্তি
করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় বিএনপি নানান কর্মসূচী গ্রহন করেছে । খুলনা মহানগর বিএনপির করোনা ভাইরাস মোকাবিলায় পরিচালিত কলসেন্টার পরিরচালনা পরিষদের সভায় এ কর্মসূচী হাতে নেয়া হয়। বৃহস্পতিবার দুপুর ১২টায় রুপসাস্ট্যান্ড রোডস্থ বিএনপির কলসেন্টারের অস্থায়ী কার্যালয়ের পরিচালক সাবেক মেয়র মনিরুজ্জামান মনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জনসচেতনতা বৃদ্ধির জন্য নিম্ন আয়ের মানুষের মাঝে ১০ হাজার মাস্ক বিতরন, প্রচার মিছিল, প্যনা ও ব্যনার স্থাপন এবং লিফলেট বিতরন কর্মসূচী গ্রহন করা হয়। সভায় জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগকে জনস্বাস্থ্য সেবায় বহুমূখী পদক্ষেপ গ্রহন, মহানগর জেলা উপজেলার সকল হাসপাতাল ও স্বাস্থ্য সেবা কেন্দ্র ঢেলে সাজানো ও প্রয়োজনে অধিক স্বাস্থ্য কর্মী নিয়োগ, টেষ্টের জন্য একাধিক বুথ স্থাপন এবং আক্রান্তদের টেষ্টের জন্য আগ্রহী করা সহ বিনামূল্যে টেষ্ট ও চিকিৎসার ব্যবস্থা করার জন্য সভা থেকে সরকারের প্রতি দাবী জানানো হয় । সভায় বিএনপি পরিচালিত করোনা ভাইরাসে আক্রান্তদের স্বাস্থ্যসেবা কার্যক্রমে সন্তোস প্রকাশ করে সেবা দান কারী কমী’দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। সভায় উপস্থিত ছিলেন নজরুল ইসলাম মঞ্জু, স ম আব্দুর রহমান,সিরাজুল হক নান্নু, মেহেদী হাসান দীপু, সাজ্জাত আহসান পরাগ, হাসানুর রশীদ মিরাজ, কামরান হাসান, নিয়াজ আহম্মেদ তুহিন, শামসুজ্জামান চঞ্চল, আবু সাইদ শেখ, বদরুল আনাম খান, মেজবাহ উদ্দীন মিজু, মো: আলী, সিরাজুল ইসলাম লিটন, খান শহীদুল ইসলাম ও শরীফুল ইসলাম প্রমূখ।
তিন থানা ছাত্রদলের যৌথ আয়োজনে দোয়া মাহফিল
খবর বিজ্ঞপ্তি
মহান ভাষা সৈনিক বীরমুক্তিযোদ্ধা খুলনা মহানগর বিএনপি’র প্রতিষ্ঠাকালীন সভাপতি সাবেক সংসদ সদস্য এম নুরুল ইসলাম দাদু ভাই এর আত্মার মাগফিরাত কামনায় রূপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলা ছাত্রদলের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকায় ৬নং কেডি ঘোষ রোডস্থ বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পূর্ব রূপসা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে এবং দিঘলিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক গাজী মনিরুল ইসলামের পরিচালনায় উপস্থিত ছিলেন হাফিজুর রহমান হাফিজ, শেখ তৈয়েবুর রহমান, বাবু বিকাশ মিত্র, আব্দুল মান্নান মিস্ত্রী, আতাউর রহমান রুনু, খান ইসমাইল হোসেন, এলিজা খানম, গোলাম মোস্তফা তুহিন, সেতারা সুলতানা, হুমায়ূন কবির রুবেল, হাবিবুর রহমান হাবিব, কাজী কামরুজ্জামান বাপ্পী, আল আমিন শেখ নয়ন, মোল্লা সাইফুল ইসলাম, ফিরোজ আহমেদ, রাসেল আকন বাবু, আমিনুল ইসলাম আমিন, বোরহান উদ্দিন, শিব্বির আহম্মেদ সুমন, খোকন হালদার, রেহানা বেগম, পলি আকতার, শেখ আব্দুর রহমান, আবু হানিফ,আবু জাফর, অনিক আহম্মেদ, মোঃ রাসেল শেখ, মোঃ রাকিব মোল্লা, আসাদুজ্জামান আসাদ, সাব্বির আহম্মেদ টগর, মোশারফ শিকদার, বিপ্লব আহমেদ, সেকেন্দার শেখ, আব্দুল্লাহ আল মামুন, ইনামুল হক, মাকসুদ আলম, অনিক মল্লিক, হিমেল গাজী, মোঃ রাজন শেখ, আবুল কাশেম, ইদ্রিস আলী, মোঃ বিল্লাহ হোসেন, সজল শেক, মাজেদুল ইসলাম সুমন, মেহেদি হাসান সাজ্জাদ, ইমতিয়াজ আলী সুজন, হেলাল আহম্মেদ, নিয়াম মল্লিক, ফেরদৌস শেখ, বাহাউদ্দিন বিশ^াস, মোস্তাকিম বিল্লাহ, রায়হান সোবহান, রাসেল ফরাজী, শেখ হৃদয় আহমেদ রিপন, রাকিবুল ইসলাম রাজু, লিটন হাওলাদার, মহিবুল্লাহ বাকী, হোসেন শেখ, মোঃ নয়ন, সোহেল রাহাত অপু, সাগর শিকদার, ইয়ানুর, ফিরোজ আহম্মেদ, আব্দুল্লাহ প্রমুখ।
নেই উৎপাদন মেয়াদউত্তীর্নের তারিখ, মুড়ির মিলে জরিমানা
মণিরামপুর (যশোর) প্রতিনিধি :
পণ্যের মড়কে উৎপাদন ও মেয়াদউত্তীর্ণর তারিখ এবং লাইসেন্স না থাকায় যশোরের মণিরামপুরে এক মুড়ি মিল মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ জাকির হাসান স্থানীয় আগরহাটি এলাকায় অবস্থিত তিন পাতা মুড়ি মিলে অভিযান চালিয়ে মালিক শরিফুল ইসলামকে এই জরিমানা করেন। এসময় কাপড়ের কাঠির স্কেল সঠিক না থাকায় চিনাটোলা বাজারের এসএম কথস্টোরের মালিক ফারুক হোসেনকে এক হাজার টাকা, কারেন্ট জাল বিক্রির অভিযোগে দুই দোকানিকে চারহাজার টাকা জরিমানা করেন আদালত। অভিযান চলাকালে পাঁচ হাজার মিটার কারেন্টজাল জব্দ করে পুড়িয়ে ফেলেন আদালত। বিএসটিআই’র খুলনা অঞ্চলের পরিদর্শক (মেট্রোলজি) মঈন উদ্দিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রিপন কুমার ঘোষ প্রমুখ অভিযানে অংশ নেন। মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
কাউন্সিলর লুৎফার দাফন সম্পন্ন : আ’লীগসহ বিভিন্নমহলের শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি কর্পোরেশনের সংরক্ষিত-১০ আসনের কাউন্সিলর লুৎফুন্নেচ্ছা লুৎফা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ……….. রাজেউন)। তিনি দীর্ঘদিন দুরারোগ্য কঠিন রোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার ভোর ৪টায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে এক মেয়ে, আত্মীয় স্বজন ও গুনগ্রাহী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সিটি কর্পোরেশনের উদ্যোগে মরহুমার প্রথম নামাজে জানাযা শহীদ হাদিস পার্কে এবং পরিবারের পক্ষ থেকে ট্যাঙ্ক রোড জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মরহুমাকে টুটপাড়া কবরস্থানে দাফন করা হয়।
জানাযা শেষে শহীদ হাদিস পার্কে কাউন্সিলর লুৎফুন্নেচ্ছা লুৎফাকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন খুলনা সিটি কর্পোরেশন, খুলনা মহানগর আওয়ামী লীগ, খুলনা মহানগর মহিলা আওয়ামী লীগ, খুলনা মহানগর যুবলীগ, খুলনা মহানগর শ্রমিক লীগ, খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও রাজনৈতিক সংগঠন। এ সকল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পদক এম ডি এ বাবুল রানা, সাবেক সংসদ সদস্য আলহাজ¦ মিজানুর রহমান মিজান, আওয়ামী লীগ নেতা এ্যাড. কাজী বাদশা মিয়া, সরফুদ্দিন বিশ^াস বাচ্চু, কামরুজ্জামান জামাল, মহানগর বিএনপি সভাপতি ও কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু, জেলা বিএনপি’র সভাপতি এ্যাড. শফিকুল আলম মনা, বিএনপি নেতা শাহারুজ্জামান মোর্ত্তুজা, ইউসুফ হারুন মজনু, গিয়াস উদ্দিন বনি, আওয়ামী লীগ নেতা এ্যাড. আইয়ুব আলী শেখ, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, অধ্যা. আলমগীর কবীর, মো. জাহাঙ্গীর হোসেন খান, প্যানেল মেয়র আলী আকবর টিপু, মোকলেসুর রহমান বাবলু, হাফেজ মো. শামীম, মো. মফিদুল ইসলাম টুটুল, এ্যাড. মো. সাইফুল ইসলাম, একেএম সানাউল্লাহ নান্নু, কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, তসলিম আহমেদ আশা, প্যানেল মেয়র আমিনুল ইসলাম মুন্না, কাউন্সিলর শামছুজ্জামান মিয়া স্বপন, কাউন্সিলর কাজী আবুল কালাম আজাদ বিকু, এস এম আকিল উদ্দিন, মীর বরকত আলী, মো. সফিকুর রহমান পলাশ, শেখ মো. আবু হানিফ, চৌধুরী রায়হান ফরিদ, মাহাবুবুল আলম বাবলু মোল্লা, জিয়াউল ইসলাম মন্টু, আব্দুল হাই পলাশ, এ্যাড. শামীম মোশাররফ, এ্যাড. শেখ ফারুক হোসেন, মো. শিহাব উদ্দিন, ওয়াহিদু ইসলাম পলাশ, কাজী কামাল হোসেন, আব্দুল কাদের শেখ, মো. তাজুল ইসলাম, অভিজিৎ চক্রবর্তী দেবু, এ্যাড. আল আমিন উকিল, জামিল খান, আলমগীর সরদার, মোনতেজ উদ্দিন চান, কাউন্সিলর আনিসুর রহমান বিশ^াষ, কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী, কাউন্সিলর শেখ আব্দুর রাজ্জাক, কাউন্সিলর মো. সাইফুল ইসলাম, কাউন্সিলর মো. আব্দুস সালাম, কাউন্সিলর মো. কবির হোসেন কবু মোল্লা, কাউন্সিলর শেখ শামসুদ্দিন আহেম্মদ প্রিন্স, কাউন্সিলর মো. সুলতান মাহমুদ, কাউন্সিলর মো. ডালিম হাওলাদার, কাউন্সিলর এমডি মাহফুজুর রহমান লিটন, কাউন্সিলর মুন্সি আব্দুল ওয়াদুদ, কাউন্সিলর মো. মনিরুজ্জামান, কাউন্সিলর এস এম খুরশিদ আহমেদ টোনা, কাউন্সিলর মো. হাফিজুর রহমান, কাউন্সিলর আশফাকুর রহমান কাকন, কাউন্সিলর আলহাজ¦ ইমাম হাসান চৌধুরী ময়না, কাউন্সিলর মো. আরিফ হোসেন মিঠু, সোনালী ব্যাংক সিবিএ সাধারণ সম্পাদক বাবুল হোসেন, মাসুদুর রহমান, ছাত্রলীগ নেতা ইফতিয়ার উদ্দিন মোল্লা, মাহমুদুর রহমান রাজেস, আলী হোসেন, অনি, বদরুজ্জামান বদরু, কেএম শাহীন হাসান, কাজী নজরুল ইসলাম, কেএম চঞ্চল, নজু মল্লিক, সফিকুল ইসলাম বুলবুল, মিজানুর রহমান মতিন, হাসান চান, রফিকুল ইসলাম ডাবলু, গোলাম হায়দার বুলবুল, একরামুল হক মিলন, কাজী আমজাদ হোসেন টিপু, এস কে হাসিব, মাওলানা মহিবুর রহমান, রিপন সরদার, শাহীন হোসেন, আব্দুল খায়ের, কামাল সহ নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এদিকে খুলনা মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি কর্পোরেশনের সংরক্ষিত-১০ আসনের কাউন্সিলর লুৎফুন্নেচ্ছা লুৎফার মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পদক এম ডি এ বাবুল রানা, খুলনা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী। অনুরুপ বিবৃতি দিয়েছেন, জাতীয় শ্রমিক লীগ খুলনা মহানগর শাখার নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মোতালেব মিয়া, সধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষ, সৈয়দ এমদাদুল হক, শেখ সেলিম রাজু, সাঈফ হুমায়ুন কবির, মল্লিক নওশের আলী, মোঃ বাবুল হোসেন, মীর মোঃ আবু হানিফ, মোল্লা মাহাবুবুর রহমান, নাসরিন আক্তার, কাজী আঃ ওহাব, আব্দুর রহিম খান, মোঃ জাহাঙ্গীর হোসেন, মোল্লা আজাদ আলী, আঃ রশিদ শিকদার, কিংকর সাহা, মোঃ জয়নাল আবেদীন, মোঃ আসাদুজ্জামান মুন্না, শরীফ মোর্ত্তজা আলী, খন্দকর রফিকুল ইসলাম, মুন্সী ইউনুস, মোঃ আলাউদ্দিন, মোঃ মতিউর রহমান, মোঃ হাবিবুর রহমান হাবি, আব্দুর রহমান মোল্লা, মোঃ আনিছুর রহমান, শেখ মোঃ রমজান, মোঃ মনিরুল ইসলাম, মোঃ তাইজুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, মোঃ মোত্তাহিদুর রহমান অপু, মোঃ শরিফুল ইসলাম, মোঃ তারিকুল ইসলাম বারেক, মোঃ জামাল হোসেন, মোঃ রফিকুল ইসলাম, মোঃ আক্তার হোসেন, মোঃ শরিফুল, শেখ আকবর হোসেন, মোঃ খালেক শিকদার, হুমায়ুন কবির মোল্লা, মোঃ আনিছুর রহমান, এস. এম. ইমরুল আলম, মোঃ জাবেদ মিয়া, বিপ্লব কুমার দে, মোঃ নূর ইসলাম, মোঃ মনির হোসেন, মোঃ আজিম উদ্দিন, মোঃ শাহাজাহান সিকদার, প্রমুখ নেতৃবৃন্দ।
॥ শেখ হেলাল উদ্দিন ॥
খুলনা মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি কর্পোরেশনের সংরক্ষিত-১০ আসনের কাউন্সিলর লুৎফুন্নেচ্ছা লুৎফার মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, বাগেরহাট-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন।
॥ সেখ সালাউদ্দিন জুয়েল ॥
খুলনা মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি কর্পোরেশনের সংরক্ষিত-১০ আসনের কাউন্সিলর লুৎফুন্নেচ্ছা লুৎফার মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ্ উদ্দিন জুয়েল।
॥ এস এম কামাল হোসেন ॥
খুলনা মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি কর্পোরেশনের সংরক্ষিত-১০ আসনের কাউন্সিলর লুৎফুন্নেচ্ছা লুৎফার মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রিয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।
সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের দোয়া মাহফিল
খবর বিজ্ঞপ্তি
বৃহস্পতিবার বাদ মাগরিব ২০নং ওয়ার্ড আওয়ামীলীগ কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র বাগেরহাট-১ আসন থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য ও দক্ষিন পশ্চিম অঞ্চলের জনগনের আশ্রয়স্থল জননেতা শেখ হেলাল উদ্দিন এমপি’র আশু-সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করে সোনাডাঙ্গা থানা আওয়ামীলীগের দোয়া ও মিলাদ মহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনাডাঙ্গা থানা আওয়ামীলীগের সভাপতি খুলনা চেম্বার অব কমার্সের সহ-সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস। দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা এমডি এ বাবুল রানা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সোনাডাঙ্গা থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাবেক ছাত্রনেতা তসলিম আহম্মেদ আশা। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগ নেতা- মুন্সী মাহবুব আলম সোহাগ, অধ্যা: আলমগীর কবির, কাউন্সিলর আলি আকবর টিপু, কামরুল ইসলাম বাবলু, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান, মোঃ আমির হোসেন, মোঃ মোজাফফার হোসেন, জাহাঙ্গির আলী মন্টু, এস এম কবির উদ্দিন বাবলু, শরীফ এনামুল কবীর, আশফাকুর রহমান পলাশ, এজাজ পারভেজ বাপ্পী, আলী আকবর, মোঃ রুহুল আমীন খান, এড শামীম আহম্মেদ পলাশ, মেহেজাবিন খান, তোতা মিয়াঁ ব্যাপারী, খাজা মঈনুদ্দিন, তৌহিদুর রহমান দিপু, চম মুজিবুর রহমান, শেখ জাহিদুল হক, মোঃ জাহিদুল ইসলাম, হাজি মোতালেব মিয়াঁ, মীর মোঃ লিটন, জাকির হোসেন, মোস্তাক আহম্মেদ টুটুল, সোহেল চৌধুরী, এম এম সিপার হায়দার, বাদশা হাওলাদার, নুরজাহান রুমী, আ: হাই মাতুব্বর, আবুল হোসেন মাষ্টার, নুর ইসলাম মুন্সী, শাহাদাৎ হোসেন, আবিব হোসেন পাঠান, শেখ মিলকন আহম্মেদ রুমি, শাহানা বানু, তামান্না ইসলাম প্রমুখ।
খানজাহান আলী থানা এলাকায় মাদকের সয়লাব : ধংসের মুখে যুব সমাজ
ফুলবাড়ীগেট(খুলনা) প্রতিনিধি
নগরীর খানজাহান আলী থানা এলাকার অলিগলিতে চলছে মাদকের কেনাবেচা। থানার ২০টির বেশি স্পটে মাদক কেনাবেচা হলেও পুলিশ প্রশাসন মাঝেমধ্যে সামান্য গাঁজা জব্দ করলেও চিহ্নিত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কিছুই করতে পারছে না। সূত্র জানায়, প্রভাবশালী কজন মাদক সম্রাট পর্দার আড়ালে থেকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে মাদক ব্যবসার কার্যক্রম অব্যাহত রেখেছে। চিহ্নিত মাদক ব্যবসায়ীদের নিযুক্ত করা বিক্রেতারা প্রতিদিন থানা এলাকার যোগিপোল , জাব্দিপুর রেল লাইন থেকে ফুলবাড়ীগেটস্থ সেনপাড়া রেললাইন, কুয়েট রোড, পুরাতন কুয়েট রোড, শিরোমনি বাইপাস সড়কের চিংড়ি খালি বাজার, শিরোমনি লিন্ডা কিনিক রোডসহ রেললাইন এলাকায়, মশিয়ালি মিনা বাজার, আফিলগেট বাইপাস সড়কের খানজাহান আলী ফায়ার সার্ভিস এর আশপাশ এলাকা , ইষ্টার্নগেট গাবতলা, গিলাতলা বিহারী কলোনি, গিলাতলা মক্তবমোড় , গিলাতলা গাজীপাড়া নদীরঘাট ও বাগান, ফুলবাড়ীগেট টিবি হাসপাতাল রোড সহ বিভিন্ন এলাকায় সন্ধার পর মাদক বিক্রির হাট বসে ও সেবন করে। মাঝেমধ্যে খানজাহান আলী থানার পথের বাজার চেকপোষ্ট এ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীদের মাদকের বড় চালানসহ আটক করলেও এর মুল গডফাদাররা অজ্ঞাত কারনে ধরাছোয়ার বাইরে থাকে । থানা পুলিশ অভিযান চালিয়ে মাঝেমধ্যে আটক করলেও মাদক ব্যবসায়ীরা মাদক মামলায় দূর্বল চার্জসীটের কারণে সহজেই মুক্তি পেয়ে পুনরায় মাদক ব্যবসা জোরেসোরে শুরু করে। খানজাহান আলী থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস বলেন, মাদক ব্যবসায়ীদের সাথে কোন আপোষ নয়, মাদক নির্মুলে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতা পেলে মাদক নিমূল করা সম্ভব।
ইন্দুরকানীতে ওয়ার্ড আওয়ামী লীগ সম্পাদকের পা ভেঙ্গে দিলো কর্মীরা
ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতাঃ
পিরোজপুরের ইন্দুরকানীর পত্তাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাওলাদার মোয়াজ্জেম হোসেনের সমালোচনা করে বক্তব্য দেয়ায় ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রঞ্জন কুমার মজুমদারকে (৫১) পিটিয়ে গুরুত্বর আহত করা হয়েছে। বুধবার রাতে খুলনার সিটি হাসপাতালে তাকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। সরেজমিনে গেলে জানাযায়, বুধবার বিকালে উপজেলার চরনী পত্তাশী পাড়ের চর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনে পত্তাশী ইউনিয়ন যুবলীগের কর্মী সভায় বক্তব্য রাখেন পত্তাশী ইউনিয়ানের ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রঞ্জন কুমার মজুমদার। তাঁর বক্তব্যে তিনি বলেন,’’ মোয়াজ্জেম ভুল করতে পারে। কিন্তু আমার নেত্রী শেখ হাসিনাতো ভুল করতে পারেন না। তিনি উন্নয়নের জন্য কাজ করছেন। দল থেকে মোয়াজ্জেমকে মনোনয়ন দেয়া হলে আমরা আগামী নির্বাচনে তাঁর হয়ে কাজ করবো।’’ এই বক্তব্য দেয়ার পরে উত্তেজিত হয়ে ওঠে মোয়াজ্জেম ও তাঁর লোকজন। তাই রঞ্জন সভাস্থল ত্যাগ করেন। সভার মধ্য থেকে কয়েকজন নেতাকর্মী রঞ্জনকে মোয়াজ্জেম চেয়ারম্যানের কাছে ক্ষমা চাইতে বলেন। রঞ্জন সভাস্থলে যেতে চায়নি। রঞ্জন বলেন, আমি ওখানে গেলে আমাকে ওরা মারতে পারে। দিপ্ত,দিবাস হালদার ও তুষারসহ স্থানীয় নেতাকর্মী রঞ্জনকে অভয় দিয়ে সভাস্থলে নিয়ে যাওয়ার পথিমধ্যে মোয়াজ্জেমের উপস্থিতিতে তাঁর লোকজন লাঠি দিয়ে বেধরক পেটাতে শুরু করেন রঞ্জনকে। এসময় ওয়ার্ড আওয়ামীলীগ নেতা শাহজাহান খান এগিয়ে আসলে তাকেও লাঞ্চিত করা হয়। স্থানীয়ও লোকজন আহত অবস্থায় রঞ্জনকে উদ্ধ্রা করেন। চেয়ারম্যান নিজের লোক দিয়ে রাতে খুলনার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান । তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। স্বজনেরা জানান , রঞ্জনকে কোন সরকারি হাসপাতালে ভর্তিরও সুযোগ দেয়া হয়নি। এঘটনা নিয়ে এলাকার মানুষ এখন আতংকিত।রঞ্জন কুমার মজুমদার সাংবাকিদের জানান, ’মোয়াজ্জেম ভুল করতে পারে’ বক্তব্যে এমন কথা বলায় আমাকে পিটিয়ে মারাত্মক আহত করেছে তার লোকেরা। আমি ভেবে ছিলাম বাঁচতেই পারব না। আমার হাটুর বাটি ভেঙ্গে দুই ভাগ হয়ে গেছে। আমি মনে হয় পঙ্গু হয়ে যাব। আমি আর রাজনীতি করব না।
পত্তাশী ওয়ার্ড যুবলীগের কর্মী সভায় সাধারণ সম্পাদক কাওসার মাঝির সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন পত্তাশী ইউপি চেয়ারম্যান হাওলাদার মোয়াজ্জেম হোসেন। সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলী আজগর হাওলাদার, সাধারণ সম্পাদক নিরঞ্জন কুমার, আওয়ামীলীগ নেতা শাহজাহান খান, আলতাফ হোসেন, গনপতি হালদার, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ আহম্মেদ রানা, আব্দুল মজিদ, ইউনিয়ন যুবলীগ নেতা মজিদ ফকির, আলিম ফকির, সেতু হাওলাদার, তরুন খান প্রমুখ।
উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পত্তাশী ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের কাছে একাধিকবার তাকে মোবাইল ফোনে দিলে ব্যস্ততা দেখিয়ে ফোন কেটে দেন।
এ বিষয়ে ইন্দুরকানী থানার ওসি মোঃ হুমায়ুন কবির জানান, আমি লোকমুখে ঘটনাটি জানতে পেরেছি। ঘটনা স্থানে পুলিশ পাঠানো হয়েছে। আহত রঞ্জন চকিৎসার জন্য খুলনায় আছেন। অভিযোগ পেলে ব্যবস্থা নিব।
মোংলায় পৌর মেয়রের সিসি ক্যামেরা প্রদাণ
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
ইভটিজিং বন্ধসহ সামাজিক নিরাপত্তা নিশ্চিতের স্বার্থে বিভিন্ন স্কুল-কলেজে স্থাপনের জন্য সিসি ক্যামেরা দিয়েছেন মোংলা পোর্ট পৌর কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দুপুরে পৌর মিলনায়তনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে পৌর মেয়র আলহাজ্ব মো: জুলফিকার আলী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর (৮টি) প্রধানদের হাতে এ সিসি ক্যামেরা তুলে দেন। এ সময় প্রতিটি স্কুল ও কলেজের জন্য ৮টি করে সিসি ক্যামেরা দেয়া হয়েছে। এর আগে তিনি নব নির্মিত পৌর কমপ্লেক্স মার্কেটের দোকান বরাদ্দ পাওয়া ব্যবসায়ীদের হাতে পৌর কর্তৃপক্ষের চুক্তিপত্র তুলে দেন। অনুষ্ঠানে পৌর মেয়র জুলফিকার আলী ছাড়াও পৌর সচিব অমল কৃঞ্চ সাহা, প্রেসকাব সভাপতি এইচ এম দুলাল, কাউন্সিলর আলাউদ্দিন, আ: রাজ্জাক, পৌর কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক এবং ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
ভারতে ৩ বছর কারাভোগের পর এক শিশুসহ চার বাংলাদেশি নারীকে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ
বেনাপোল প্রতিনিধি
ভারতে ৩ বছর কারাভোগের পর এক শিশুসহ চার বাংলাদেশি নারীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ। বৃহস্পতিবার সকালে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদেরকে হ¯তাšতর করে। বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব জানান, তিন বছর আগে তারা কাজের সন্ধানে সীমাšত পথে দালালের মাধ্যমে ভারতের মুম্বাইয়ে যায়। সেখানে বিভিন্ন বাসা বাড়ীতে কাজ করার সময় মুম্বাই পুলিশের হাতে আটক হয় তারা। পরে তাদের ভারতের মুম্বাই কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। সাজার মেয়াদ শেষে সেখানকার সরকারি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিজেদের হেফাজতে রাখে। পরে দুই দেশের যোগাযোগের মাধ্যমে ট্রাভেল পারমিটে আজ তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়। ইমিগ্রেশনের সকল অনুষ্ঠানিকতা শেষে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়। সেখান থেকে জাস্টিস অ্যান্ড কেয়ার যশোর নামের একটি এনজিও সংস্থার কো-অর্ডিনেটর আব্দুল মুহিত তাদের হেফাজতে নিয়ে পরিবারের কাছে হ¯তাšতর করেছেন।
অবৈধপথে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ৭ নারী, শিশু ও পুরুষকে আটক করেছে বিজিবি
বেনাপোল প্রতিনিধি
অবৈধপথে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ৭ নারী, শিশু ও পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বৃহস্পতিবার ভোরে বেনাপোলের পটুখালি সীমান্ত থেকে ৪ নারী, ২ শিশু ও ১ শিশু কে আটক করা হয়।
আটককৃতরা হলো – লাবনী বেগম (২০) ও তার দেড় বছরের এক কন্যা, হাসিনা বেগম (২০), জালাল উদ্দিন (৩৫), ফিরোজা হাওলাদার ( ৩২) তার স্ত্রী জোসনা বেগম (২৮) এবং তার দুই বছর বয়সী ছেলে। খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়ানের পুটখালি ক্যাম্পের কোম্পানি কমান্ডার শাহআলম জানান, পুটখালি সীমাšত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বেশকিছু নারী শিশু ও পুরুষ বাংলাদেশে প্রবেশ করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে শিশু, নারী পুরুষসহ ৭ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামালা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হ¯তাšতর করা হয়েছ।
কুমারখালীয় মহাসড়কের পাশে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার
মোঃ রেজাউর রহমান তনু, কুষ্টিয়া
কুমারখালী কুষ্টিয়া-রাজশাহী মহাসড়কের পাশ থেকে অজ্ঞাতনামা (৪০) এক মহিলার লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা সদকী ইউনিয়নের করাদকান্দি মোড় থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল ৫ টার দিকে স্থানীয় লোকজন মহাসড়কের পাশে অজ্ঞাতনামা একজন মহিলার লাশ পড়ে থাকতে দেখেন। পরে কুমারখালী থানা পুলিশকে খবর দেয়া হলে তারা লাশ উদ্ধার করে নিয়ে যায়। মহিলার গায়ের রং শ্যমলা। বয়স আনুমানিক ৪০ বছর। তবে ওই মহিলার পরিচয় শনাক্ত করা যায়নি। আশেপাশের গ্রামের লোকজনও তাকে শনাক্ত করতে পারেননি। কুমারখালী থানা ইনচার্য ও মো: মজিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ওই মহিলার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে। লাশের পরিচয় জানার চেষ্টা চলছে।
কুষ্টিয়া ভেড়ামারায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন ও জরিমানা
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারায় ৮ম শ্রেণীর এক স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ মামলায় ইয়াসিন মোল্লা নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদ- ও দেড় লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ১১টায় কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(১) ধারায় আদালতে আসামির অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। অভিযুক্ত আসামি ইয়াসিন মোল্লা ঝিনাইদহ জেলার সদর উপজেলার খাজুরা এলাকার মৃত ইছাহক মোল্লার ছেলে। আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর কুষ্টিয়ার ভেড়ামারার মাফের আলী মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ওই ছাত্রীকে জোরপূর্বক অপহরন করে নিয়ে যায় ইয়াসিন মোল্লা। এ ঘটনায়ী স্কুলছাত্রীর মা বাদী হয়ে ২১ সেপ্টেম্বর ভেড়ামারা থানায়মামলা দায়ের করেন।
ভেড়ামারা থানা পুলিশ তদন্ত শেষে ২০১৯ সালের ৩০ অক্টোবর ইয়াসিন মোল্লাকে একমাত্র অভিযুক্ত করে আদালতে চার্জশীট প্রদান করেন। তবে আসামী ইয়াসিন মোল্লা পলাতক রয়েছে। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবি কুষ্টিয়া জজ কোর্টের পিপি (নারী ও শিশু) এ্যাড. আব্দুল হালিম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
খুলনা-৬ আসনের এমপি আক্তারুজ্জামান বাবু’র পিতা হৃদরোগে আক্রান্ত
খবর রিপোর্ট
খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু’র পিতা এস এম ঈমান উদ্দিন হৃদরোগে আক্রান্ত হয়ে বর্তমানে খুলনা মহানগরীর সিটি মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন আছেন। খুলনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ আবু সাঈদ খান বিষয়টি নিশ্চিত করেছেন। এমপি আক্তারুজ্জামান বাবু তাঁর পিতার আশু-সুস্থতা ও দ্রুত রোগমুক্তির জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
বাব-মা’র উপর অভিমান করে ৫ম শ্রেনীর ছাত্রী সাহিদার আত্মহত্যা
কুষ্টিয়া প্রতিনিধি
দৌলতপুর বাহিরমাদি সদরঘাট গ্রামের সাহেব আলী মদনের মেয়ে ও বাহিরমাদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্রী সাহিদা খাতুন ঘরের মধ্যে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে বলে জানাগেছে। বৃহস্পতিবার সকালের দিকে এঘটনা ঘটেছে। মেয়ের বাবা সাহেব আলী বলেন, আমরা কবিরাজ বাড়ি গিয়েছিলাম বাড়িতে বৃদ্ধ মা- বাবা’র সাথে আমার মেয়ে সাহিদাকে রেখে গিয়েছিলাম। তবে যাওয়ার সময় সে আমাদের সাথে যাবে বলে বায়না ধরেছিল এবং অভিমান করতে ছিল। এখন কেন সে গলায় ফাস নিলো কিছুই জানি না।
দেবরের ছুরিকাঘাতে প্রাণ গেল ভাবির
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের গাংনীতে মাদকাসক্ত দেবরের ছুরিকাঘাতে মালা খাতুন (৩০) নামের এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। ওই দিন সকাল ১১ টার দিকে নিজ বাড়িতে দেবরের ছুরিকাঘাত আহত হন তিনি। নিহত মালা খাতুন উপজেলার বামুন্দী চেরাগিপাড়া একরামুল হকের স্ত্রী। অভিযুক্তের নাম আকরামুল হক। তিনি ওই গ্রামের সলেমান মিয়ার ছেলে ও একরামুল হকের আপন ছোট ভাই। প্রতিবেশীরা জানায়, সকালে আকরামুল হক তার দুই বছরের ছেলেকে মারধর করছিলেন। এ সময় ভাবি মালা খাতুন বাধা দিতে গেলে আকরামুল ক্ষিপ্ত হয়ে ভাবির পেটে ধারালো ছুরি ঢুকিয়ে দেন। গুরুতর আহত অবস্থায় মালা খাতুনকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান জানান, আকরামুল হকের চায়ের দোকান রয়েছে। মাদকাসক্ত হওয়ার কারণে মাঝে মধ্যে দোকান বন্ধ রেখে তিনি মাদক সেবন করতেন। এ কারণে স্ত্রী ও সন্তানদের সাথে প্রায়ই তার ঝগড়া বিবাদ লেগেই থাকতো। বাধ্য হয়ে আকরামুল হকের স্ত্রী তার ছোট তিন সন্তানকে রেখে ৪ মাস ধরে বাবার বাড়িতে বসবাস করছেন। পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, ঘটনার পর থেকে আকরামুল হক পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে, মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং অভিযুক্ত আকরামকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলে নিহতের পরিবারকে আশ্বাস দেন।
৯ লাখ টাকার রুপাসহ ভ্যানচালক আটক
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়ায় ১১ কেজি ৭০০ গ্রাম রুপাসহ খোকন ঢালী (৪৫) নামে এক ভ্যানচালককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বঙ্গবন্ধু মহিলা কলেজের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক খোকন ঢালী উপজেলার কেড়াগাছি গ্রামের আশরাফ ঢালীর ছেলে। তিনি পেশায় ভ্যানচালক।
কলারোয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম জানান, ভারত থেকে রুপা পাচার করে আনা হচ্ছে- এমন সংবাদে অভিযান চালানো হয়। অভিযানকালে ভ্যানচালক খোকন ঢালীর ভ্যান আটক করে তল্লাশি করে ৯ প্যাকেটে ১১ কেজি ৭০০ গ্রাম ভারতীয় রুপা উদ্ধার করা হয়। আটক রুপার মূল্য ৯ লাখ ৩৬ হাজার ৪১৬ টাকা। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
ডুমুরিয়ায় নারী উন্নয়ন ফোরাম’র মানববন্ধন
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় উপজেলা নারী উন্নয়ন ফোরামের আয়োজনে এক মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। রাজনৈতিক নিবন্ধন আইন-২০২০ এ সকল রাজনৈতিক দলের কমিটিতে ৩৩ শতাংশ নারীকে অন্তর্ভূক্তি নিশ্চিত করনের দাবিতে গতকাল বৃহস্পতিবার সকালে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া বাসষ্ট্যান্ড চত্ত্বরে আয়োজিত মানববন্ধনে নারী উন্নয়ন ফোরামের সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক ও শ্রেণীপেশার মানুষ অংশগ্রহন করেন। বে-সরকারী উন্নয়ন সংস্থা রুপান্তর’র সহযোগিতায় প্রায় এক ঘন্টা ব্যাপি অনুষ্ঠিত মানববন্ধনে উপজেলা প্রকল্প সমন্বয়কারী দীপঙ্কর মন্ডল ও কো-অর্ডিনেটর সৈয়দা শবনম সূবহা’র পরিচালনায় বক্তব্যদেন অধ্যক্ষ রঞ্জন কুমার তরফদার,সিপিবি নেতা শেখ সেলিম আকতার স্বপন,অপরাজিতা নেত্রী আফরোজা সুলতানা,কবিতা রানী বিশ্বাস,ইলা রানী বৈরাগী,পারবর্তী ফৌজদার,ইউপি সদস্য জাহানারা বেগম,ইয়াসমিন আকতার,শিখা রানী বসাক,কমলা রায়,শিমু আকতার প্রমূখ। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার,নির্বাচন অফিস ও সকল রাজনৈতিক দলের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়।
ফকিরহাটে বিদ্যুৎ স্পৃষ্টে হয়ে ভ্যান চালকের করুন মূত্যু
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলার পিলজংগ ইউনিয়নের বালিয়াডাঙ্গার শাহাপুর গ্রামে সৈয়দ লিটন (৩০) নামের একজন ভ্যান চালকের মৃত্যু হয়েছে। সে উক্ত গ্রামের সৈয়দ আজিজুর রহমানের পুত্র। ঘটনাটি বুধবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে ঘটেছে। জানা গেছে, লিটন কোচ দিয়ে মাছ ধরার উদ্দেশ্যে বাড়ী থেকে বের হয় পার্শবর্তী একটি ধান ক্ষেতে ইদুর মারার বৈদ্যুতিক তারে তার স্পর্শ ঘটে যার ফলে সে বিদ্যুৎ স্পৃষ্টে মারা গেছে। তবে ইদুর মারার বৈদ্যুতিক তার সে না দেখতে পেয়ে এমন ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানান।
ফকিরহাটে শেখ হেলাল উদ্দীনের সুস্থতা কামনায় মন্দিরে প্রার্থনা
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটের মানসা কালী মন্দিরে বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য জননেতা শেখ হেলাল উদ্দীনের সুস্থতা কামনায় প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন বাহিরদিয়া-মানসা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: রেজাউল করিম ফকির, মন্দির কমিটির সভাপতি শ্যামল কুমার দে, সাধারন সম্পাদক রবীন্দ্রনাথ হালদার বাটুল, দিপক কুমার ঘোষ, চিত্ত রঞ্জন দাশ, মিলন সেন, অজয় চক্রবর্তী, বাবলু আশ, শেখর রায়। অপর দিকে ডহর মৌভোগ পূজা মন্দিরে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি অজামিল ঢালী, অনিল কৃষ্ণ রায়, গুরুদাশ অধিকারী নিতিশ ঢালী, সন্ধ্যা রানী মন্ডল, মহেন্দ্রনাথ হীরা, দিলিপ হীরা, অমিত মন্ডল, সুরঞ্জন অধিকারী, সর্বানন্দ বৈরাগী, গৌরাঙ্গ বিশ্বাস, স্বাধীন মূখার্জী ও রনজিৎ রায় প্রমূখ।
আশাশুনিতে এ্যাসাইনমেন্ট ও মূল্যায়ন বিষয়ক মতবিনিময় সভা
আশাশুনি প্রতিনিধি
আশাশুনিতে পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির ভিত্তিতে এ্যাসাইনমেন্ট ও মূল্যায়ন এর উপর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে এ সভার আয়োজন করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ বাকী বিল্লাহর সভাপতিত্বে সভায় উপজেলার জোন ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান/প্রতিনিধিদের অংশ গ্রহনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় কোভিট-১৯ পরিস্থিতিতে ২০২০ শিক্ষাবর্ষের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির ভিত্তিতে এসাইনমেন্ট ও মূল্যায়ন নিয়ে আলোচনা করা হয়। সভায় প্রতিষ্ঠানের কোন ছাত্রছাত্রী নিকট থেকে কোন প্রকার টাকা গ্রহন না করা, ছাত্রছাত্রী/অভিভাবকদের খবর দিয়ে প্রতিষ্ঠানে নিয়ে প্রশ্নপত্র সরবরাহ করাসহ পরীক্ষা গ্রহনের নিয়ম কানুন নিয়ে আলোচনা করা হয়।
কুল্যার বাহাদুরপুরে সড়ক নির্মান কাজ পরিদর্শন
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের বাহাদুরপুরে সড়ক নিমান কাজ পরিদর্শণ করেছেন কুল্যা ইউপি চেয়ারম্যান। বৃহস্পতিবার সকালে তিনি সড়কে গমন করে কাজ পরিদর্শন করেন। কুল্যা ইউনিয়নের বাহাদুরপুর মোড় হতে আগরদাড়ী গামী রাস্তায় কার্পেটিং এর কাজ চলছে। এলজিইডির তত্ত্বাবধানে ১ হাজার ৭৫০ মিটার সড়কের নির্মান কাজ করা হচ্ছে। কাজে বরাদ্দ হয়েছে ৬৩ লক্ষ টাকা। কাজের অবস্থা ও সার্বিক বিষয় সম্পর্কে খোঁজখবর নিতে সরেজমিন গমন করেন, কুল্যা ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরী। এসময় তিনি সড়কে ব্যবহৃত বিটুমিন, পিচ, খোয়ার অবস্থাসহ সার্বিক বিষয় সম্পর্কে সংশ্লিষ্ট দায়িত্বরতদের সাথে কথা বলেন।
বড়দলে পোল্ট্রি ফার্মে আগুন দিয়ে ক্ষতিসাধন
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে পূর্ব শত্রুতার জেরধরে পোল্টিফার্মে আগুন দিয়ে ক্ষয়ক্ষতির অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে খামার মালিক ইব্রাহিম খলিল বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা গ্রামের মফিজ উদ্দিন সরদারের পুত্র ইব্রাহিম খলির বাদী হয়ে থানায় লিখিত অভিযোগে জানান, তার বসতবাড়ি সংলগ্ন পোল্ট্রি ফার্ম আছে। ফার্মে ২ লক্ষাধিক টাকার সোনালী মুরগী রয়েছে। একই গ্রামের রফিকুল সরদারের পুত্র রাজু আহমেদ, আঃ সালামের পুত্র হাফিজুল, মৃত হাকিম সরদারের পুত্র তৌফিক, মৃত দাউদের পুত্র রফিকুল, হাকিম মোড়লের পুত্র বিল্লাল, মোকছেদের পুত্র আছাফুর, মুক্তারের পুত্র আবু সাইদ বিভিন্ন অজুহাতে তাদের মুরগির ফার্ম ও মুদি দোকান ধ্বংস করার ষড়যন্ত্র করে আসছিলেন। ৬ অক্টোবর সকাল ৯ টার দিকে রাজু ও হাফিজুল বাদীর বাড়ির সামনে গিয়ে গালিগালাজ ও ফার্ম ধ্বংস করার হুমকী দেয়। এব্যাপারে ১৩ অক্টোবর থানায় জিডি (নং ৫৫৬) করে বাদী। বিবাদীরা জানতে পেরে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। ৩ নভেম্বর গভীর রাতে কে বা কারা পোল্ট্রি ফার্মে আগুন দেয়। ৪ নভেম্বর ভোরে ঘুম থেকে উঠে বাদী তার ফার্ম আগুনে পুড়তে দেখেন। আগুনে পুড়ে ৫ হাজার টাকার মত ক্ষতিসাধিত হয়েছে। বিবাদীদের দ্বারা এঘটনা ঘটতে পারে বলে সন্দেহ করে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
রামপালে গণপ্রতিনিধিত্ব আদেশ বিষয়ে মানববন্ধন
স্টাফ রিপোর্টার
রামপালে গণপ্রতিনিধিত্ব আদেশ বিষয়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় রামপাল সদরের মসজিদের সামনে অপরাজিতার ব্যানারে নারীর রাজনৈতিক ক্ষমতায়নের জন্য নির্বাচন কমিশন কর্তৃক রাজনৈতিক দলের সকল কমিটিতে ৩৩ শতাংশ নারীর অন্তর্ভুক্ত নিশ্চিত করতে সময়সীমা বেঁধে দেওয়ার দাবীতে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। পার্থ প্রতীম ঠাকুরের সঞ্চালনায় এ সময় উপস্থিত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও নারীনেত্রী হোসনেয়ারা মিলি, রামপাল উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি ও ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি অ্যাডভোকেট মহিউদ্দিন শেখ, সাবেক অধ্যক্ষ আ. আলী, প্রেসকাব রামপাল এর সভাপতি এমএ সবুর রানা, জান্নাতুল ফেরদৌস, অশেষ রায় পল্টু, গায়ত্রী বিশ্বাস, মহিলা ইউপি সদস্য জোসনা খাতুন, মহিলা ইউপি সদস্য অনামিকা মন্ডল, ছবি রানী মন্ডল প্রমুখ। মানববন্ধনে বক্তারা নির্বাচন কমিশনের আরপিও সংশোধন করে সকল প্রকার নির্বাচনে ৩৩ ভাগ আসনে নারী আসন নিশ্চিত করার দাবী জানান। পরে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেখ মোয়াজ্জেম হোসেন, বিএনপি, জাতীয় পার্টির সভাপতি হাওলাদার কবির নুরুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি ও রামপাল উপজেলা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি অ্যাডভোকেট মহিউদ্দিন শেখ এর নিকট স্মারকলিপি প্রদান করেন।
রামপাল থানা পুলিশের সাথে বাদাবন সংঘের অবহিতকরণ সভা
স্টাফ রিপোর্টার
রামপাল থানা পুলিশের সাথে এনজিও সংস্থা ‘বাদাবন সংঘের এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় রামপাল থানার অডিটোরিয়ামে নির্বাহী পরিচালক লিপি রহমান এর সভাপতিত্বে ও প্রোগ্রাম ম্যানেজার মোসম্মৎ লায়লা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য উপজেলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, ওসি মোঃ মনজুরুল আলম, ওসি তদন্ত মো নজরুল ইসলাম, এসআই মনিরুল কবির, আনাসার আলী, আ. সবুর, আবুল বাশার, মনিরুল ইসলাম, সঞ্জয় কুমার, এএসআই ইতিমা, প্রেসকাব রামপাল এর সভাপতি এমএ সবুর রানা, সাবেক সভাপতি সহকারী অধ্যাপক মো. বজলুল রহমান, গায়ত্রী বিশ্বাস, নূরুন্নাহার বেগম প্রমুখ। অবহিতকরণ সভায় নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ ও আইনি সহায়তা প্রদানের জন্য বাদাবন সংঘ এবং রামপাল থানা কর্তৃপক্ষ একযোগে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করেন।
কাউন্সিলর লুৎফার জানাজাসহ ডুমুরিয়ার নানা কর্মসূচীতে সাংবাদিক জাহাঙ্গীরের অংশ গ্রহন
ডুমুরিয়া প্রতিনিধি
মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়ার্ড কাউন্সিলর লুৎফুন্নেছা লুৎফার নামাজে জানাজা অনুষ্ঠিত হয় জোহরবাদ নগরীর শহীদ হাদিস পার্কে। ওই জানাজায় অংশ গ্রহন করেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ডুমুরিয়া সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী প্রেসকাবের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম। পরে তিনি জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান জামালের বন্ধু জিয়ার মায়ের দাফনে শরীক হন। বিকেলে মির্জাপুর মঠে সুব্রত বিশ্বাসের শশুর নারায়ণ ঠাকুরের অন্তিষ্ঠ্যিক্রিয়ায় অংশ নেন। সন্ধ্যায় সাজিয়াড়া( ভূলটিয়া) গ্রামে সকল শ্রেনী পেশার মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। রাতে খড়িয়া মঠ মন্দিরে ধর্মীয় ভাষান গানে আগত;ের উদ্দেশ্যে ধর্মীয় আলোচনায় অংশ নেন। এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য নিরোধ বন্ধু বিশ্বাস, অশোক মন্ডল, সিরাজ সরদার, বাধন মন্ডল প্রমুখ।
শেখ হেলাল উদ্দিন এমপি’র সুস্থতা কামনায় মোড়েলগঞ্জ যুবলীগের দোয়া
মোড়েলগঞ্জ প্রতিনিধি
জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন এর সুস্থতা কামনায় মোড়েলগঞ্জ উপজেলা যুবলীগ ও পৌর যুবলীগের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার আসর নামাজ বাদ শহরের কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত করেন ইমাম মো. মতিউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের আহ্বায়ক ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, যুগ্ম আহ্বায়ক এ্যাডভোকেট তাজিনুর রহমান পলাশ, পৌর আহবায়ক আসাদুজ্জামান বিপু, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, যুবলীগ নেতা মো. সাইফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা শহিদুজ্জামান সাবু, শেখ আব্দুল আজিজ, সিদ্দিকুর রহমান, ছাত্রলীগ নেতা মো. মহিদুজ্জামান, রাব্বি হাসান হৃদয়, নিশানবাড়িয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন সুমন। উল্লেখ্য, যুবলীগের উদ্যোগে এমপি শেখ হেলাল উদ্দিন ও তার পরিবারের সুস্থতা কামনায় ৭ দিন ব্যাপী উপজেলার ১৬টি ইউনিয়নের বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল, কোরআন খানি, এতিমদের মাঝে খাবার বিতরণ করবেন। তারই ধারাবাহিকতায় আজ প্রথম দিনে পৌর শহর থেকে এ দোয়া অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়েছে বলে যুবলীগ নেতা মোজাম্মেল হক মোজাম ও এ্যাড.তাজিনুর রহমান পলাশ জানিয়েছেন।
জাতীয় সাংবাদিক সংস্থার কাউন্সিল ও প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত
বেনাপোল প্রতিনিধি
জাতীয় সাংবাদিক সংস্থা’র শার্শা উপজেলা কমিটির আয়োজনে সংস্থার কাউন্সিল-২০২০ ও ১২ই ফেব্রুয়ারী ২০২১ সংস্থার ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি মূলক সভা আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ১১ টার সময় উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংস্থার শার্শা উপজেলা কমিটির সভাপতি এইচ এম আবুল বাসার এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটির সদস্য ও খুলনা বিভাগীয় সভাপতি মোঃ সাজ্জাদুর কবীর। এসময় জাতীয় সাংবাদিক সংস্থার আগামীর পথ আরো বেশি গতিময় করতে বিভিন্ন দিক নির্দেশনা সহ নানামুখী আলোচনা করেন উপস্থিত সাংবাদিকবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন- খুলনা মহানগর কমিটির সহ সভাপতি শেখ আজিজুর রহমান, যশোর জেলা কমিটির যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল হাই, জেলা সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মঞ্জু, দৈনিক গ্রামের সংবাদ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ আব্দুল মুননাফ, পোর্ট থানা প্রেসকাবের সভাপতি এম শাহাবুদ্দিন গোলদার, শার্শা উপজেলা শাখা কমিটির সভাপতি এইচ এম আবুল বাসার, সিনিয়র সহ সভাপতি আঃ জলিল, সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন বিশ্বাস, যুগ্ম সম্পাদক জয়নাল আবেদীন বাবু, খুলনা বিভাগীয় প্রচার সম্পাদক ও উপজেলা সাংগঠনিক সম্পাদক এস এম মারুফ, অর্থ সম্পাদক মোঃ শরীফুল ইসলাম, দপ্তর সম্পাদক নয়ন হালদার, আইন বিষায়ক সম্পাদক শাহ আলম, ক্রীড়া সম্পাদক বাবুল হোসেন, মফিজুর রহমান প্রমুখ।
দিঘলিয়া উপজেলা নারী উন্নয়ন ফোরাম ও অপরাজিতা নেটওয়ার্কের যৌথ উদ্যোগে মানববন্ধন
আসাদ দিঘলিয়া প্রতিনিধি
দিঘলিয়া উপজেলা নারী উন্নয়ন ফোরাম ও অপরাজিতা নেটওয়ার্কের যৌথ উদ্যোগে রাজনৈতিক দলের সকল কমিটিতে ৩৩ শতাংশ নারী অন্তর্ভূক্তি বাস্তবায়নের দাবিতে গতকাল সকাল দশটায় উপজেলা চৌরাস্তা মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহাবুবুল আলম ও দিঘলিয়া উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেনের নিকট স্মারকলিপি প্রদান করেন। এসময় বক্তব্য রাখেন দিঘলিয়া উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শেখ মমতাজ শিরিন ময়না, দিঘলিয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাড. লুতফুর রহমান, উপজেলা নারী উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন মহিলা আওয়ামিলীগ এর সাধারণ সম্পাদক হাফিজা খাতুন, অপরাজিতা নারী যথাক্রমে শাকিলা আক্তার জুই, তাসকিরা বেগম, মৃদুলা রায়, রুবিনা আক্তার, শরিফা, রিক্তা, রওশনারা রিনী, রুমানা হাফিজ, অনিতা প্রমুখ। এ সময় বক্তারা বলেন, বাংলাদেশ নির্বাচন কমিশন গনপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী রাজনৈতিক দলের কেন্দ্রীয় কমিটি সহ সকল কমিটিতে ৩৩% নারীর প্রতিনিধিত্ব ২০২০ সালের মধ্যে নিশ্চিত করার কথা ছিলো। নির্বাচন কমিশন এই আইনটি সম্প্রতি মন্ত্রীপরিষদে সুপারিশের জন্য পাঠানো হয়েছে। তারই ধারাবাহিকতায় দিঘলিয়া উপজেলা নারী উন্নয়ন ফোরাম ও অপরাজিতা নেটওয়ার্ক মানববন্ধন শেষে দিঘলিয়ার সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি প্রদান করেন।
দেবহাটার ভোটার সমস্যা সমাধানপূর্বক তফশীল ঘোঘনার জন্য সিইসির নিকট আবেদন
কে এম রেজাউল করিম দেবহাটা
দেবহাটা উপজেলার ভোটার সমস্যা সমাধানপূর্বক উপজেলা উপ-নির্বাচনের তফশীল ঘোঘনার জন্য প্রধান নির্বাচন কমিশনার বরাবর লিখিত আবেদন করা হয়েছে। গত ৪ নভেম্বর ঢাকার আগারগাওস্থ নির্বাচন কমিশনারের সচিবালয়ে এই আবেদনপত্রগুলি প্রদান করা হয়। আবেদনগুলো পৃথক পৃথকভাবে প্রদান করেছেন দেবহাটা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, দেবহাটা সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ড ইউপি সদস্য আরমান হোসেন, সখিপুর ইউনিয়নের ইউপি সদস্য হাফিজুর রহমান ও পারুলিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড ইউপি সদস্য শহিদুল্লাহ গাজী। উক্ত ৪ জনপ্রতিনিধির দায়ের করা আবেদনপত্রে দেবহাটা উপজেলার ভোটারদের স্থানান্তর সমস্যা সমাধানপূর্বক উপজেলা পরিষদের উপ-নির্বাচনের তফশীল ঘোঘনার জন্য আবেদন জানানো হয়েছে। উক্ত আবেদনপত্রগুলো নির্বাচন কমিশন সচিবালয় থেকে গ্রহন করা হয়েছে যার রিসিভের ক্রমিক ১০১৩৪, ১০১৩৫, ১০১৩৬ ও ১০১৩৮। আবেদনপত্রে উল্লেখ করা হয়েছে, দেবহাটা উপজেলা বেশ কিছু জনগন দীর্ঘদিন যাবৎ ভোট প্রদানের ক্ষেত্রে কতিপয় সমস্যার সম্মুখীন হচ্ছে। ভোট প্রদান নাগরিক অধিকার। তাই এ অধিকার ভোগে সমস্যার সম্মুখীন হওয়া মৌলিক অধিকার লঙ্ঘন বলে মনে হয়। দেবহাটা উপজেলার ভোটারদের ভোট প্রদানের ক্ষেত্রে এসকল জটিলতা নিরসনকল্পে কতিপয় গুরুত্বপূর্ন সমস্যাসমূহ যেমন ১. সাম্প্রতিক সময়ে জলাবদ্ধতা নিরসনের জন্য দেবহাটা-আশাশুনির উপর দিয়ে প্রবাহিত সাপমারা খাল খননের ফলে বেশ কিছু সংখ্যাক পরিবার গৃহহীন হয়ে পড়ে। তারা পরিবার পরিজন নিয়ে জীবন যাপনের তাগিদে তাদের ঘরবাড়ি স্থানান্তর করে। নতুন আসাসস্থলে ঐ সকল পরিবার অদ্যাবধি ভোটার স্থানান্তর করতে পারিনি আবার অনেক পরিবার ভোটার স্থানান্তর আবেদন করেছেন, যা এখনো প্রক্রিয়াধীন আছে। ২. মহামারী করোনার কারনে সারা দেশের ন্যায় দেবহাটা উপজেলার বাহিরে কর্মরত এক বিশাল সংখ্যাক জনগোষ্ঠি কর্মহীন হয়ে পড়ায় তারা বাচার তাগিদে তাদের স্থায়ী ঠিকানায় বসবাস করা শুরু করেছে এবং তারা তাদের অনেকে ভোটার স্থানান্তরের আবেদন করেছেন, যা এখনো প্রক্রিয়াধীন আছে। ৩. দেবহাটা উপজেলার পাশ দিয়ে সীমান্তবর্তী ইছামতি নদী প্রবাহিত। এ নদীর তীরবর্তী নাংলা, ছুটিপুর, কোমরপুর, সুশীলগাতী ও ভাতশালা গ্রামের ভেড়ীবাধ ভাঙ্গনের ফলে এ সকল গ্রামে বসবাসকারী লক্ষাধিক জনগন চরম দুশ্চিন্তা আর অনিশ্চয়তার মাঝে বসবাস করছে। এ অবস্থায় তাদেরকে ভোট অভিমুখী করতে ব্যর্থ হবে মর্মে তাদের ধারনা। সবদিক মিলিয়ে জনস্বার্থ সংশ্লিষ্ট উল্লেখিত সমস্যাগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করে সমাধানপূর্বক নির্বাচনী তফশীল ঘোষনার জন্য আবেদনে উল্লেখ করা হয়েছে। দেবহাটা উপজেলা দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাচন অফিসার শরিফুল ইসলাম ইতিপূর্বে প্রধান নির্বাচন কমিশনার বরাবর করা এমন একটি অভিযোগের অনুলিপি পেয়েছেন বলে জানান।
“সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত”
দেবহাটা প্রতিনিধি
দেবহাটা উপজেলাধীন ঐতিহ্যবাহী সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজের আইসিটি হল রুমে ৫ নভেম্বর বৃহস্পতিবার বেলা পৌনে ২টায় অত্র কলেজের শিক্ষকদের সাথে কলেজের সভাপতি ও দেবহাটা উপজেলার নবাগত নির্বাহী অফিসার এবং উপজেলার নবাগত মাধ্যমিক শিক্ষা অফিসারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে কলেজের শিক্ষক পরিষদ সম্পাদক ও ব্যবস্থাপনা বিষয়ের সহকারী অধ্যাপক মো. মইনুদ্দিন খান এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোল্লা সাবীর হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলার নবাগত নির্বাহী অফিসার তাছলিমা আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলার নবাগত মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম। শুরুতে সভাপতি কর্তৃক স্বাগত বক্তব্যের পর কলেজের সকল শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন ব্যবস্থাপনা বিষয়ের সিনিয়র প্রভাষক মো. মনিরুজ্জামান (মহসিন)। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক অফিসের একাডেমিক সুপারভাইজার মো. মিজানুর রহমান।
বটিয়াঘাটায় রাজনৈতিক দলে এক-তৃতীয়াংশ নারীকে সম্পৃক্তকরণের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ইন্দ্রজিৎ টিকাদার, বটিয়াঘাটা
বটিয়াঘাটা অপরাজিতা নেটওয়ার্কের উদ্যোগে রাজনৈতিক দল নিবন্ধন আইন-২০২০ এ কমিটিতে এক-তৃতীয়াংশ নারীকে সম্পৃক্তকরনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে সংগঠনটি। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় বাজার চত্তরে মানববন্ধন কর্মসূচি শেষে মহান জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস (এমপি) এর বাসভবনস্ত কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন। পরবর্তীতে পর্যায়ক্রমে উপজেলা আওয়ামীলীগ সভাপতি আশরাফুল আলম খান, বিএনপি, জাতীয় পার্টি, সিপিবি নেতাদের কাছে ও উক্ত স্মারকলিপি প্রদান করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান বুলু রায় গাঙ্গুলী, ভগবতী গোলদার, ইউপি সদস্যা ফিরোজা বেগম, তপতী রানী বিশ্বাস, মলিনা রায়, দিপ্তী মল্লিক, মর্জিনা বেগম, নারী নেত্রী মমতা বিশ্বাস, আশালতা ঢালী প্রমূখ।
খুলনা আবাহনী ক্রীড়া চক্রের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র বাগেরহাট-০১ আসনের মাননীয় সংসদ সদস্য খুলনা আবাহনী ক্রীড়া চক্রের ভার-প্রাপ্ত সভাপতি জননেতা শেখ হেলাল উদ্দিন এম.পি এর সুস্থ্যতা কামনায় খুলনা আবাহনী ক্রীড়া চক্রের উদ্যোগে বৃহস্পতিবার বিকাল ৬.০০ ঘটিকায় খুলনা আবাহনী চত্ত্বরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিলে এস,এম খালেদীন রশিদী সুকর্ন এর সভাপতিত্বে দোয়া অনুষ্ঠিত হয়। এসময় আরও উপস্থিত ছিলেন দেলোয়ারা বেগম, মোয়াজ্জেম রশিদী দোজা, রফিকুর রহমান রিপন, হোসনেয়ারা চম্পা, শেখ মোঃ আবু হানিফ, চৌধুরী রায়হান ফরিদ, গৌতম লস্কার, ফয়সাল আহমেদ, মুকতাসিদ রশিদী জয়, মুমতাহিন রশিদী প্রিয়, এস.এম নাঈমুজ্জামান টগর, জিলান ফারুক, নাসির হোসেন, আরাফাত খান, বাধন হালদার, শেখ মোঃ রাসেল, শিমুল দেবনাথ, সজীব তালুকদার, দাঊদ রনি, আমিনুর রহমান, আবুল কালাম আজাদ, প্রমুখ। দোয়া মাহফিলে বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য, জননেতা শেখ হেলাল উদ্দিন এম.পি এর আশু সুস্থ্যতা ও রোগ মুক্তি কামনা করা হয়। এছাড়া খুলনা জেলা আওয়ামীলীগ নেতা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কাজী শামিম আহসান এর রোগ মুক্তি কামনা করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা শাহেদ হোসেন।
ঝিনাইদহে সপ্তাহব্যাপী নারীদের আত্মরক্ষা প্রশিক্ষণ শুরু
ঝিনাইদহ প্রতিনিধি-
নারীর আত্মবিশ্বাস বৃদ্ধি ও নারী প্রতি সহিংসতা প্রতিরোধে ঝিনাইদহে সপ্তাহব্যাপী আত্মরক্ষা প্রশিক্ষণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের সোতোকান কারাতে দো স্কুলে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার খন্দকার শরিফা আক্তার। এসময় উপস্থিত ছিলেন, ক্রীড়া সংগঠন জয়নাল আবদীন, প্রথম আলো বন্ধু সভার উপদেষ্টা খন্দকার আব্দুল হামিদ, শামীম আহম্মেদ, প্রথম আলো বন্ধু সভা জেলা কমিটির আহ্বায়ক শাকিব মোহাম্মদ আল হাসান। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনটির সদস্য মায়িসা রহমান। প্রথম আলো বন্ধুসভার আয়োজন বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এ প্রশিক্ষণ চলবে সপ্তাহব্যাপী। এতে জেলা শহরের বিভিন্ন স্কুল ও কলেজের ৪০ জন ছাত্রীকে প্রশিক্ষণ প্রদাণ করবেন সোতোকান কারাতে দো স্কুলে পরিচালক কাজী আলি আহম্মেদ লিকু। প্রতিনিধি সকাল ৯ টা থেকে ১১ টা পর্যন্ত চলবে এ প্রশিক্ষণ।
মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভারে ভারতে যাওয়ার সময় ৮ জন আটক
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় নারীসহ ৮ জনকে আটক করেছে বিজিবি। বুধবার রাতে মহেশপুর উপজেলার পদ্মপুকুর ও মকরধজপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- মাগুরা সদর উপজেলার রাঘবদাইর গ্রামের কৃষ্ণপদ পালের ছেলে কুমার পাল (৩৭), শালিকা উপজেলার দেবীলা গ্রামের লিখন শিকদার (১৯), দীঘল গ্রামের নরত্তোম মন্ডলের ছেলে দিপক মন্ডল (৩০), ভাটোরাইল গ্রামের নন্দলাল বিশ্বাসের ছেলে দেবাশিষ বিশ্বাস (৩৫), যশোরের চৌগাছা উপজেলার দুরিআলী গ্রামের হরিপদ বিশ্বাসের মেয়ে ফুলমতি বিম্বাস (২৩), খুলনার ডুমুরিয়া উপজেলার উলা গ্রামের মাহবুব সর্দারের মেয়ে শিউলি খাতুন (৩০), গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সিতারামপুর গ্রামের তাপস বিশ্বাসের স্ত্রী প্রিয়া বিশ্বাস (১৯) ও একই এলাকার শচিন বিশ্বাস (৪০)। বৃহস্পতিবার সকালে ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান খান স্বাক্ষরিত পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
জানানো হয়, কিছু বাংলাদেশী অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছে এমন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা অভিযান চালান। এসময় ওই ৮ জনকে আটক করা হয়। বিজিবির পক্ষ থেকে অবৈধভাবে বিনাপাসপোর্টে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার চেষ্টা করার অপরাধে মহেশপুর থানায় মামলা দায়ের করে তাদের থানায় সোপর্দ করা হয়েছে।
ঝিনাইদহে ফ্রেন্ডলি টি-২০ ক্রিকেট অনুষ্ঠিত
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে ফ্রেন্ডলি টি-২০ ক্রিকেট ম্যাচের অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে ক্রীড়া সংগঠক রাইসুল ইসলাম আসাদ এর পৃষ্টপোষকতায় এ ম্যাচের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ম্যাচ উদ্বোধন করেন ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাসার। এসময় উপস্থিত ছিলেন শওকত মেমোরিয়াল ক্রিকেট একাডেমীর পরিচালক সৌরভ হোসেন, জেএসপি’র সভাপতি মিজানুর রহমান মিজু, পরিবেশক সমিতির সভাপতি ওয়ালিদ হাসান শিপার, ব্যাবসায়ী নজরুল ইসলাম প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি আবুল বাসার তিনি বলেন, সবল দেহ ও মানসিক উৎকর্ষ সাধনের জন্য লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলার গুরুত্ব দিতে হবে। তিনি আরো বলেন, সরকারের প্রচেষ্টায় ক্রিকেট এখন দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা। আন্তর্জাতিক অঙ্গনে জাতীয় ক্রিকেট দল ক্রীড়া নৈপূণ্য প্রদর্শনের মাধ্যমে সুনাম বয়ে আনছে। এর আগে ক্রীড়া সংগঠক রাইসুল ইসলাম আসাদ এর পক্ষ থেকে খেলোয়াড়দের জার্সিসহ ক্রীড়া উপকরণ প্রদাণ করা হয়।
কেশবপুরে পুষ্প খেলাঘরের উপদেষ্টার রোগ মুক্তিতে দোয়া অনুষ্ঠিত
আলমগীর হোসেন, কেশবপুর
যশোরের কেশবপুরে বুধবার পুষ্প খেলাঘর আসরের উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম ও মোঃ মোস্তাক আহমেদ এর রোগ মুক্তি জন্য দোয়া অনুষ্ঠিত হয়েছে। পুষ্প খেলাঘর আসরের উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ¦ মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া ও আলাচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন কেশবপুর সরকারি পাইলট স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক ও কেশবপুর সম্মিলিত সংস্কৃতি জোটের সাধারণ সম্পাদক মছিহুর রহমান। মোস্তাফিজুর রহমান রানার সঞ্চালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন কেন্দ্রীয় খেলাঘর আসরের সদস্য ও কেশবপুর উপজেলা খেলাঘর আসরের সভাপতি আব্দুল মজিদ, পুষ্প খেলাঘর আসরের সভাপতি সোহেল পারভেজ, উপদেষ্টা ও চুকনগর লিটন এন্টার প্রাইজের প্রোঃ লিটন সরদার।
এসময় উপস্থিত ছিলেন পুষ্প খেলাঘর আসরের উপদেষ্টা ও রিফাদ এন্টার প্রাইজের প্রঃ আলহাজ¦ মোঃ গোলাম মোস্তফা সরদার, আলহাজ¦ মোঃ মনিরুজ্জামান টুটুল, আলহাজ¦ মোঃ ওয়াজেদ আলী সরদার, ফারুখ হোসেন সরদার, পুষ্প খেলাঘর আসরের সহ-সভাপতি ফারুখ হোসেন শেখ, অর্থ সম্পাদক মাহমুদুল হাসান গাজী, ক্রীড়া ও শরীরচর্চা সম্পাদক ইমরান হোসেনসহ সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এবং মাদ্রাসার কোমলমতি ছাত্ররা। দোয়া পরিচালনা করেন চুয়াডাঙ্গা হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মোঃ আব্দুল্লাহ হুসাইন প্রমুখ।
পাইকগাছায় জয়যাত্রা টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালী, কেককাটা ও আলোচনা সভা
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় জয়যাত্রা টেলিভিশনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালী, কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় র্যালী শেষে হোটেল আল-মদিনা চত্ত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রতিনিধি মোঃ আসাদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। রাবিদ মাহমুদ চঞ্চলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, ওসি (তদন্ত) আশরাফুল আলম, গোলাম কিবরিয়া রিপন, অধ্যাপক মনজুরুল আলম শেখর, অধ্যক্ষ হরেকৃষ্ণ দাশ, আনন্দ মোহন বিশ্বাস, জি,এম, ইকরামুল ইসলাম, ময়নুল ইসলাম, কাউন্সিলর এস,এম, তৈয়েবুর রহমান, কবিতা রাণী দাশ, কাজী শাখাওয়াত হোসেন পাপ্পু, এম.এম. আজিজুল হাকিম, জি. মোর্শেদ ইয়াছিন, সিরাজুল ইসলাম সহ আরো অনেকে।
সাংবাদিক অমিয় পালের মায়ের মৃত্যুতে আ’লীগের শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) সাবেক সাধারণ সম্পাদক অমিয় কান্তি পালের মা গৌরী রানী পালের মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মৃতের আত্মার শান্তি কামনা করে বিবৃতি দিয়েছেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ্ উদ্দিন জুয়েল, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রিয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পদক এম ডি এ বাবুল রানা, খুলনা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী।
মহানবীকে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে মোড়েলগঞ্জে বিক্ষোভ
স্টাফ রিপোর্টার
মহানবী হযরত মুহম্মদকে(স.) নিয়ে কটুক্তি ও ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বাগেরহাটের মোরেলগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার জিউধরা ইউনিয়নে ঢেউয়াতলা বাজারে এ প্রতিবাদ সভার আয়োজন করেন ১০ গ্রামের সর্বস্তরের ইমাম, ছাত্র ও মুসল্লিগন। এ প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মাওলানা সবুর হোসেন গাজি, খতিব মাওলানা সামছুল হক, ইমাম মিজানুর রহমান গাজী, প্রভাষক মাওলানা নূরুল হক, মাওলানা আব্দুল গনিস, মো. সুলাইমান গাজী, মো. মাসুদ গাজীসহ স্থানীয় বিভিন্ন মুসল্লিগন প্রমুখ। সভায় বক্তারা বলেন, মহানবীকে নিয়ে ব্যাঙ্গ চিত্র প্রদর্শন ও কটুক্তি করায় ফ্রান্সের ম্যাক্রোর দৃষ্টান্তমূলক বিচারের দাবি সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রী’র নিকট ফ্রান্স সরকারের সাথে কুটনৈতিক সর্ম্পক ছিন্ন ফ্রান্সের সকল পণ্য বর্জন করার জোর দাবি জানান তারা। #
শাহ্পুর দুর্বৃত্ত কর্তৃক দুই নারীর ঘর ভাংচুর
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় একদল দুর্বৃত্ত কর্তৃক দুই নারীর ঘর ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। বুধবার দিবাগত গভীর রাতে উপজেলার শাহপুর বাজারে এ ঘটনা ঘটে। জানা যায়, শাহপুর বাজারে মৎস্য আড়তের পাশে আনোয়ারা বেগম ও মাজিদা বেগম নামের দুই নারীর ওয়ারেশ সুত্রে প্রাপ্ত ৬ শতক সম্পত্তি দীর্ঘদিন যাবত জোর পূর্বক দখলের অপচেষ্টায় মেতে উঠেছে কতিপয় স্বার্থান্বেষী। তারা এক শিক্ষা প্রতিষ্ঠানের নাম ভাঙ্গিয়ে নারীদ্বয়ের সম্পত্তি জোর পূর্বক দখল নিতে উঠে পড়ে লেগেছে। তারই অংশ হিসেবে রাতের আঁধারে দুর্বৃত্ত দিয়ে ওই নারীর বাঁধা ঘর ভাংচুর করেছে বলে অভিযোগ উঠেছে।
দোকান পাহারাদার কবির হোসেন গাজী ও জসীম শেখ বলেন,গতকাল রাতে ১০/১২ জন মুখোশধারী লোক রাম দা,নল ঠেকিয়ে আমাদের দু’জনকে বেধে মোবাইল ফোন কেড়ে নেয়। তারপর দোকান ঘর ভেঙ্গে তছনছ করে চলে যায়। আনোয়ারার ছেলে আতিয়ার রহমান গাজী বলেন, শাহপুর এলাকার সাহেদ আমিন গাজী (৫৫)ও আবুল কালাম আজাদ গাজী ঘর বাধাকে কেন্দ্র করে আমাকে প্রাণাশের হুমকি দিলে তাদের বিরুদ্ধে ডুমুরিয়া থানায় একটি জিডি করি। যার নং-১৪৪৮ তারিখ-৩১-১০২০ইং। তারপর থেকে ঘর ভেঙ্গে নেওয়ার জন্য বিভিন্ন ভাবে চাপ প্রয়োগ করে আসছে। আমার মাতা ও খালার সম্পত্তি জোর পূর্বক দখলের পায়তারা করছেন শাহপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যরাও। শাহপুর বাজারের ইলেক্ট্রিক ব্যবসায়ী গাজী সিরাজ বলেন, স্কুলের নাম ভাঙ্গিয়ে ম্যানেজিং কমিটির সদস্যরা ওই নারীদ্বয়ের সম্পত্তি অবৈধভাবে ভোগ দখলের চেষ্টা চালাচ্ছে। এটা সম্পূর্ণ বেআইনি। এ প্রসঙ্গে শাহপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, আমাদের স্কুলের সম্পত্তিতে কাউকে অবৈধ দখল দিতে দেয়া হবে না। তিনি বলেন, আতিয়ার নামে এক ব্যাক্তি তার মা-খালার নামে ওই সম্পত্তি দখল দেয়ার চেষ্টা করছিলো, সেটা ছেলেপেলেরা ভেঙ্গে দিয়েছে। তবে আনোয়ারা ও মাজিদার প্রাপ্ত সম্পত্তির বিষয়ে জানতে চাইলে তিনি কিছুই বলতে পারেননি।
তালায় করোনা সংক্রমণ প্রতিরোধে সাবান ও হ্যান্ডওয়াশ বিতরণ
ইলিয়াস হোসেন,তালাঃ
তালায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে নওয়াপাড়া গ্রামে পল্লী সমাজের সদস্যদের মাঝে সাবান ও হ্যান্ডওয়াশ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে তালা উপজেলার নওয়াপাড়া পল্লী সমাজের আয়েজনে উক্ত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাকের ওয়াশ প্রকল্পের পিও শিউলী রানী সাহা, সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর পিওসিইপি মোরশেদা রহমান এবং নওয়াপাড়া পল্লী সমাজের সভা প্রধান আসমা বেগম প্রমুখ। এ সময় পল্লী সমাজের ৭২ জন সদস্যদের মাঝে সাবান ও হ্যান্ডওয়াশ বিতরণ করা হয়।
তালায় হার্টস্ট্রোকে পুলিশ সদস্যের মৃত্যু
তালা প্রতিনিধি
তালায় হার্টস্ট্রোক জনিত কারণে মোঃ আরাফাত মোড়ল (২২)নামের এক পুলিশ সদস্যর মৃত্যু হয়েছে (ইন্না…. রেিাজউন)। তিনি উপজেলার খেশরা ইউনিয়নের শাহাপুর গ্রামের মোঃ শফিউর রহমানের একমাত্র পুত্র। খেশরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এসএম লিয়াকত হোসেন জানান, পুলিশ সদস্য আরাফাত হোসেন খুলনা খালিশপুর মেট্রোপলিটন পুলিশে কর্মরত ছিলো। বুধবার (৪ নভেম্বর) সকালে নিজ কর্মস্থলে ষ্ট্রোক করলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরাফাত মোড়ল। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তালায় ধর্ষণের প্রতিবাদে পল্লী সমাজের মানববন্ধন
তালা প্রতিনিধি
দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও যৌন নিপীড়নের প্রতিবাদে তালায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ নভেম্বর) তালা উপজেলার শাহাপুর ব্র্যাক অফিসের সামনে ভায়ড়া, শাহাপুর, খানপুর ও আলাদীপুর পল্লী সমাজের আয়োজনে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় ব্র্যাকের এরিয়া ম্যানেজার শহিদুল ইসলাম, বর্গাচাষী ম্যানেজার রেজাউল ইসলাম, সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর পিওসিইপি মোরশেদা রহমান, ভায়ড়া পল্লী সমাজের সভা মমতাজ বেগম, শাহাপুর পল্লী সমাজের সভা প্রধান নিলুফা বেগম, খানপুর পল্লী সমাজের সভা প্রধান শিখা রানী দাস, আলাদীপুর পল্লী সমাজের সভা প্রধান হোসেনেয়ারা বেগমসহ শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন। মানববন্ধনে ধর্ষণ ও যৌন নিপীড়নে জড়িতদের দ্রুত গ্রেফতার পূর্বক কঠোর শাস্তির দাবি জানানো হয়।
তালায় গাছের সাথে এ কেমন শত্রুতা !
তালা প্রতিনিধি
তালার উপজেলার দেওয়ানীপাড়ায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষকে ঘায়েল করতে প্রতিপক্ষের লাগানো ৬টি শিশু গাছ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। এঘটনায় অভিযুক্ত একই এলাকার মৃত এলাইবক্স মোড়লের ছেলে দিদার মোড়ল (৪২)। ভুক্তভোগী ঐ ব্যাক্তি হলেন দেওয়ানীপাড়া গ্রামের মৃত মকছেদ বিশ^াসের ছেলে মফিজুল ইসলাম (৫৫)।
ভুক্তভোগী মফিজুল ইসলাম জানান, উপজেলার দেওয়ানীপাড়া বাজার সংলগ্ন নিজের জমিতে বিভিন্ন প্রজাতির গাছ লাগান তিনি। হঠাৎ গত (৩নভেম্বর) মঙ্গলবার সকালে তার জমিতে লাগানো কচু গাছ ওঠানোকে কেন্দ্র করে পাশের জমির মালিক দিদার মোড়লের সাথে কথা কাটাকাটি হয়। এতে ক্ষুব্ধ হয়ে এলাকার প্রভাবশালী দিদার মোড়ল লোকজন ডেকে এনে নিজের ক্ষমতা প্রমাণের জন্য প্রকাশ্য দিবালোকে ভুক্তভোগী মফিজুল ইসলামের লাগানো ৬টি শিশু গাছসহ ছোট বড় আরও কয়েকটি গ্রাছের মুন্ড থেকে কর্তন করে। এসময় ভুক্তভোগী পরিবারের সদস্যরা নিষেধ করলেও তাতে কোন কর্নপাত না করে নিজেকে এলাকার সবথেকে প্রভাবশালী দাবি করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন ভুক্তভোগী দিদার মোড়ল। বিষয়টি তালা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে মৌখিক ভাবে অবগত করা হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী মুফিজুল ইসলাম। এব্যাপারে অভিযুক্ত দিদার হোসেনের সাথে যোগাযোগ করার চেষ্টা করে হলে তার মোবাইলে সংযোগ পাওয়া যায়নি। এব্যাপারে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান, বিষয়টি নিয়ে থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।











































