খবর বিজ্ঞপ্তি
বর্তমান রাজনৈতিক সংকটে তরিকুল ইসলাম, সাদেক হোসেন খোকা ও এম নুরুল ইসলাম দাদুভাইয়ের মতো ‘সাহসী ও দেশপ্রেমিকের’ খুব বেশি প্রয়োজন ছিল বলে মন্তব্য করেছেন খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দ। প্রয়াত এই তিন নেতাদের বিদেহী আত্মার মাগফেরাত ও করোনায় আক্রান্ত মির্জা আব্বাস, আফরোজা আব্বাস, আব্দুর কাদের ভুইয়া জুয়েলদের সুস্থতা কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিল অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকাল ৪টায় কেডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা আরো বলেন, মিডনাইটের ভোটে নির্বাচিত অগনতান্ত্রিক সরকারের কারনে দেশে চরম সংকট চলছে। এই রাজনৈতিক সংকট, এই সংকটে খুব বেশি প্রয়োজন সাহস, খুব বেশি প্রয়োজন ধৈর্যের, খুব বেশি প্রয়োজন দেশপ্রেমের। তরিকুল ইসলাম, সাদেক হোসেন খোকা ও দাদুভাইয়ের বর্ণাঢ্য জীবন তুলে ধরে বক্তারা আরো বলেন, প্রয়াত এই তিন নেতা ছিলেন খাটি দেশপ্রেমিক, জনগণের নেতা, সাধারণ মানু্েষর নেতা। মহানগর সিনিয়র সহ সভাপতি সাহারুজ্জামান মোর্ত্তজার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন শফিকুল আলম তুহিন, আল জামাল ভুইয়া, মাসুদ পারভেজ বাবু, তৈয়েবুর রহমান, একরামুল হক হেলাল, আজিজা খানম এলিজা, হাফিজুর রহমান, আব্দুল মান্নান মিস্ত্রি, সজিব তালুকদার, আতাউর রহমান রুনু, গোলাম মোস্তফা তুহিন, সেতারা সুলতানা, খান ইসমাইল হোসেন, তরিকুল ইসলাম তারেক, মঈদুল ইসলাম টুকু, ওয়াহিদুজ্জামান হাওলাদার, এজাজুল ইসলাম এ্যাপোলো, তাজিম বিশ্বাস, সিরাজুল ইসলাম সানি, আবিদ খান, রাজিব খান, হুমায়ুন কবির রুবেল, আজমাঈল হোসে রাসেল, শাকিল আহমেদ, আসাদুজ্জামান আসাদ, খালিদ বিন ওয়ালিদ সুমন, মো. ফারুক হোসেন, রেহানা ইসলাম, বিকাশ মিত্র, মোশাররফ শিকদার, আরশাদুল ইসলাম, আবু জাফর, পলি আক্তার প্রমূখ। আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।











































