স্টাফ রিপোর্টার।।
খুলনার লবণচরা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করেছে। শুক্রবার (২৩ মে) বিকেল সাড়ে ৪টার দিকে জিরোপয়েন্ট থেকে রূপসা ব্রিজগামী দারোগার লিজ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, লবণচরা থানার এসআই খান মো. তানজীর হোসেন ও এসআই পীযূষ দাশের নেতৃত্বে একটি চৌকস দল অভিযান চালায়। এ সময় নারী কনস্টেবল রেশমা, কনস্টেবল মো. আলামিন হোসেন ও কনস্টেবল মো. অমিত হাসান অভিযানে অংশ নেন।
অভিযানে বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানার সোনাখালী এলাকার বাসিন্দা শিমু আক্তার (২৮) কে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
জানিয়েছেন লবনচরা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মোশারফ হোসেন জানিয়েছেন , গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।











































