Home বিনোদন আসছে সেনিজের ‘ভুইলো না’

আসছে সেনিজের ‘ভুইলো না’

0


বিনোদন ডেস্ক।।

হাল সময়ের সুকণ্ঠি গায়িকা তানিশা ইসলাম সেনিজ। বর্তমানে তিনি ব্যস্ত নতুন গান, টিভি অনুষ্ঠান ও স্টেজ শো নিয়ে। গত ঈদে প্রকাশিত প্রত্যয় খানের সঙ্গে তার গাওয়া ‘তোমারই টানে’ গানটি বেশ প্রশংসিত হয়। পাশাপাশি ক’দিন আগেই নাভেদ পারভেজের সুর ও সংগীতে প্রকাশ হয় সেনিজ ও ফাহাদের ‘কান পেতে শোনো’। সে গানটিও শ্রোতারা বেশ পছন্দ করেছেন।


এদিকে আসছে ঈদের জন্য নতুন আরও একটি গান রেকর্ডিংয়ের কাজ শেষ করেছেন সেনিজ। গানটির শিরোনাম ‘ভুইলো না’। গানটিতে সেনিজের সহশিল্পী আরেক জনপ্রিয় গায়ক মাহতিম সাকিব। রবিউল ইসলাম জীবনের কথায় গানটির সুর ও সংগীত করেছেন নাভেদ পারভেজ। গানটি নাভেদের ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে দ্রুত।


গানটি প্রসঙ্গে সেনিজ বলেন, খুব সুন্দর একটি গান। কথা-সুর মিলিয়ে আমার কাছে খুব ভালো লেগেছে। নাভেদ ভাইয়ের সুরে এর আগেও কাজ করেছি। তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ। আশা করছি এ গানটিও সবার ভালো লাগবে। এদিকে সেনিজ জানালেন, ঈদের একাধিক অনুষ্ঠানে এবার দেখা মিলবে তার। পাশাপাশি স্টেজ শো ও নতুন আরও একাধিক গান করার কথা চলছে তার।