Home আঞ্চলিক বিসিবি নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন শফিকুল আলম তুহিন

বিসিবি নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন শফিকুল আলম তুহিন

11

স্টাফ রিপোর্টার ।।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন।

বৃহস্পতিবার (২১ মে) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অবস্থিত বিসিবি কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এর আগে গত ১৬ মে বহুল প্রতীক্ষিত বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন।

তফসিল অনুযায়ী, নির্বাচনের প্রাথমিক আনুষ্ঠানিকতার অংশ হিসেবে ২০ ও ২১ মে মনোনয়নপত্র বিক্রি করা হচ্ছে। আগ্রহী প্রার্থীরা এই দুই দিন বিসিবি কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহের সুযোগ পাচ্ছেন।

এছাড়া আগামী ২২ ও ২৩ মে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছে। পরে মনোনয়নপত্র যাচাই-বাছাই, প্রত্যাহারসহ নির্ধারিত প্রক্রিয়া শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এরপর নির্ধারিত দিনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।